ই-পেপার রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

সুন্দরবনের বনকর্মীদের ওপর হামলা, আহত ২

আমার বার্তা অনলাইন:
১৩ জুলাই ২০২৫, ১৭:২২
আপডেট  : ১৩ জুলাই ২০২৫, ১৭:২৬

সুন্দরবনের পশ্চিম বন বিভাগের কয়রা রেঞ্জে বন বিভাগের টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিষ দিয়ে মাছ ধরতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যাওয়ায় দুষ্কৃতকারীরা এই হামলা চালায় বলে জানিয়েছে বন বিভাগ।

বৃহস্পতিবার (১০ জুলাই) এ হামলার ঘটনা ঘটে। রোববার (১৩ জুলাই) এ ঘটনায় কয়রা থানায় মামলা করে বন বিভাগ।

বন বিভাগের অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় কয়রা বন টহল ফাঁড়ির সদস্যরা ছাছানাংলা নদীর ভাটিয়ার খাল এলাকায় নিয়মিত টহলের সময় কয়েকজনকে বিষ দিয়ে মাছ শিকার করতে দেখে। এ সময় তারা দুটি নৌকা এবং বিষমিশ্রিত চিংড়ি মাছ জব্দ করেন। তবে অভিযানের পর ফেরার পথে জঙ্গলে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা টহল দলের ওপর হামলা চালায় এবং জব্দ করা নৌকা দুটি ছিনিয়ে নিয়ে যায়।

হামলায় বন বিভাগের বোটম্যান আলমগীর হোসেন ও কর্মী তোরাব আলী আহত হন। তাদের হাতের কবজি ও আঙুল ভেঙে গেছে। বর্তমানে তারা কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল মজুমদার জানান, অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে কয়রা থানায় একটি মামলা দায়ের করেছে বন বিভাগ।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম ইমদাদুল হক বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আমার বার্তা/এল/এমই

কিশোর গ্যাংয়ের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার

মুন্সীগঞ্জে কিশোর গ্যাংয়ের আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে নারীদের নিয়ে

চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন হয়ে যাচ্ছে অপরাধীদের হাতে

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি হওয়া মোবাইল ফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর

নৌবাহিনীর অভিযানে ক্রিস্টালম্যাথ আইস, অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৩

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনের লক্ষ্যে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের নির্বাচনে ২ মিলিয়ন ডলার দিচ্ছে কানাডা, পাশে থাকার অঙ্গীকার

বাতিল হলেও তালিকায় ‘পাশা’, কার্ড দিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা

বাগেরহাটের নির্বাচনে ৪০৯টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান

বাংলাদেশের নির্বাচনে সম্পর্কের পরীক্ষায় ভারত, কৌশলী চীন: এএফপি

বেতন কমিশন নিয়ে কমিটি গঠন করলো অন্তর্বর্তী সরকার

প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে বাস্তব কাজের মিল নেই: দেবপ্রিয় ভট্টাচার্য

ঢাকাকে নিরাপদ শহরে রূপান্তরের অঙ্গীকার করলেন তারেক রহমান

বিএনপির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে: নজরুল ইসলাম মঞ্জু

তড়িঘড়ি করে বোয়িং কেনার পেছনে যে যুক্তি দেখালেন বিমান উপদেষ্টা

এলাকার সন্তান পরিচয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আ.লীগ বিদ্বেষ তীব্র হয়

ভোট কারচুপির শঙ্কা নেই, অনিয়মে তাৎক্ষণিক অ্যাকশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলকে: জাইমা রহমান

জামায়াতের নিবন্ধন ও আমিরের প্রার্থিতা বাতিল চাইলেন নারী নেত্রীরা

হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইল সরকার

বন্দরে ধর্মঘট ইস্যুতে হার্ডলাইনে যাচ্ছে সরকার: সাখাওয়াত হোসেন

কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম

প্রশিক্ষণের ভুয়া সনদ ব্যবহার রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে কাঠামোগত সংস্কার-নিরাপত্তা নিশ্চিতের আহ্বান