ই-পেপার শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

ইউরোপে যাওয়ার স্বপ্ন ভাঙল ২শ’ তরুণের

আমার বার্তা অনলাইন:
১৩ জুলাই ২০২৫, ১৭:২৭
আপডেট  : ১৩ জুলাই ২০২৫, ১৭:৩২

বিদেশে উন্নত জীবনের আশায় পাড়ি দিতে চাওয়া শত শত তরুণ এখন চরম হতাশা ও আর্থিক ক্ষতির মুখোমুখি। সিলেটের জিন্দাবাজারে অবস্থিত ‘স্কাই ড্রিম’ নামের একটি প্রতিষ্ঠান ইউরোপে পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতারণার শিকার হয়েছেন প্রায় ২০০ জনের বেশি বিদেশ গমনেচ্ছু তরুণ।

ভুক্তভোগীরা জানিয়েছেন, গত দুই বছর ধরে ‘স্কাই ড্রিম’-এর পরিচালক মো. ইমামুল হক বাঁধন নানা আশ্বাস ও চুক্তিনামার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আদায় করে নেন। চুক্তির মেয়াদ শেষ হলেও কেউ বিদেশে যেতে পারেননি। বরং, টাকাও ফেরত পাননি অধিকাংশ ভুক্তভোগী।

সিলেট জেলার জালালাবাদ থানাধীন মোল্লারগাঁও গ্রামের মো. ওয়াহিদ উল্লাহর ছেলে মো. জাহেদ আহমদ উন্নত জীবনের আশায় ক্রোয়েশিয়ায় যেতে চেয়েছিলেন। বিভিন্ন মাধ্যমে স্কাই ড্রিমের কথা জানতে পেরে, চলতি বছরের ৯ জানুয়ারি প্রতিষ্ঠানটির পরিচালক মো. ইমামুল হক বাঁধনের সঙ্গে জিন্দাবাজারস্থ অফিসে যোগাযোগ করেন।

চুক্তির শর্ত অনুযায়ী ৬ মাসের মধ্যে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা দেওয়া হবে বলে তাকে আশ্বস্ত করা হয়। এরপর তিনি ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিতভাবে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী ইমামুলকে নগদ ৪০ হাজার টাকা, পাসপোর্টের কপি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন জাহেদ। তার বিনিময়ে প্রতিষ্ঠানটি একটি রসিদ প্রদান করে।

পরে, চলতি বছরের ২৩ মার্চ ইমামুল মোবাইল ফোনে একটি 'ওয়ার্ক পারমিট' পাঠান এবং আরও ১ লাখ টাকা দাবি করেন। জাহেদ নিজে অফিসে গিয়ে নগদ ১ লাখ টাকা প্রদান করেন, যার প্রমাণ হিসেবে তাকে ডাচ-বাংলা ব্যাংকের ১ লাখ ৪০ হাজার টাকার একটি স্বাক্ষরিত চেক দেন ইমামুল। কিন্তু চেক পাওয়ার পর জাহেদ যাচাই করে দেখেন ওয়ার্ক পারমিটটি সম্পূর্ণ জাল। বিষয়টি জানতে পেরে তিনি ইমামুলকে প্রশ্ন করলে সে কোন সদুত্তর দিতে না পেরে পরে যোগাযোগ বন্ধ করে দেয়।

আরেক ভুক্তভোগী ইসমাইল জানান, স্কাই ড্রিম দীর্ঘ দেড় বছর ধরে একই কৌশলে প্রতারণা করছে। ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিটে পাঠানোর নামে সিলেটের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ২০০ জনেরও বেশি তরুণের কাছ থেকে জনপ্রতি ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ টাকা আদায় করেছে।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, টাকা নেওয়ার পর কোনো ভিসা বা বিদেশ গমনের কার্যক্রম হয়নি। দীর্ঘদিন প্রতিষ্ঠানটি বন্ধ থাকার পর গত ৪ জুলাই হঠাৎ করে অফিস খোলা পেলে ভুক্তভোগীরা স্কাই ড্রিম অফিসে গিয়ে ইমামুল হক বাঁধনকে আটক করেন। তখন তিনি প্রতারণার বিষয় স্বীকার করেন।

সমাধানের কোনো পথ না দেখে ভুক্তভোগীরা ইমামুল হক বাঁধনকে পুলিশের কাছে সোপর্দ করেন। বর্তমানে তারা প্রশাসনের সহায়তায় তাদের কষ্টার্জিত অর্থ ফেরতের দাবি জানাচ্ছেন।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক সময় সংবাদকে জানান, এ বিষয়ে একটি মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। পাশাপাশি, অবৈধ ও প্রতারণামূলক ট্রাভেল এজেন্সির তালিকা সংগ্রহের কাজও চলছে।

আমার বার্তা/এল/এমই

হত্যার পর ওবায়দুল্লাহকে ৭ টুকরা করে রুমমেট শাহীন

রাজধানীর মতিঝিল, নয়াপল্টন, বায়তুল মোকাররম ও কমলাপুরসহ বিভিন্ন এলাকা থেকে মানুষের কাটা হাত-পা ও মাথা

রাজধানীতে স্কুলছাত্র অপহরণের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

সচিবালয়ের কর্মচারী খন্দকার শামীম আহমেদের স্কুলপড়ুয়া সন্তানকে অপহরণে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোর গ্যাংয়ের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার

মুন্সীগঞ্জে কিশোর গ্যাংয়ের আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে নারীদের নিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জালানি তেল বিক্রয়ে বিপিসির নতুন সিদ্ধান্ত

সাভারে ৩দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন

ঢাকা বোট ক্লাবে সেহরি নাইট, সদস্যদের উচ্ছ্বসিত অংশগ্রহণে উজ্জীবিত ক্লাব প্রাঙ্গণ

সাবেক দুই উপদেষ্টাকে গ্রেফতার দাবিতে জামায়াতের বিক্ষোভ

গ্যাসের দাম যদি বাড়ে, তো বাড়ুক : ট্রাম্প

আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি: আরাঘচি

রাজবাড়ীতে পাম্পে জ্বালানি তেল সংকট, যানবাহন চালকদের ক্ষোভ

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

ইরানের বিদেশি মুদ্রা জব্দের পরিকল্পনা করছে আমিরাত, দাবি মার্কিন দৈনিকের

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফেরার আশা সাকিবের

প্রতিটি পর্বে পর্বে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: গোলাম পরওয়ার

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে: রেভল্যুশনারি গার্ড

পূর্বের বক্তব্য থেকে সরে ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৪৪৭ প্রাণ

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মালয়েশিয়া থেকে বাংলাদেশি জোবাইদুল আমিনকে যুক্তরাষ্ট্রে নিয়েছে এফবিআই

বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

পাচারকালে ভোলা থেকে চার ট্রাকে ১৪২০ বস্তা সার জব্দ