ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

এক বছরে দেশে ৩১০ শিক্ষার্থীর আত্মহনন

আমার বার্তা অনলাইন:
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৭

অভিমান কিংবা অবহেলা। এমন হাজারো না বলা গল্প আর তীব্র হাহাকারের কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন অনেকেই। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে আঁচল ফাউন্ডেশনের তথ্য বলছে, গত বছর দেশে ৩১০ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন যার ৬১ শতাংশই নারী। বিশেষজ্ঞদের মতে, এমন ধ্বংসাত্মক পথ থেকে তরুণ প্রজন্মকে ফেরাতে প্রয়োজন সহানুভূতি আর পারিবারিক সাহচর্য কিংবা সঠিক কাউন্সেলিং।

কখনো কখনো মনে হয় গোটা পৃথিবী যেন থমকে গেছে এক অদ্ভুত নিস্তব্ধতায়। যেন অনেকের মাঝে থেকেও গ্রাস করছে অসীম নিঃসঙ্গতা। কিন্তু না! জীবন এক গতিশীল নদী, যার পরতে পরতে হাজারো বাঁক থাকলেও থমকে যায় না কখনোই। আত্মহত্যা নামক নীরব মহামারি থেকে ফিরে সে কথাই জানালেন ৩০ বছর বয়সী এক যুবক।

তিনি বলেন, ব্রেকআপ করার পর আমার সার্কেল এমনকি আমার মা বললো মেয়েটা ভালো না। আমি ১২টা মাইলাম খাই। আমাকে ইবনে সিনায় ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, আত্মহত্যার পথ থেকে সরে আসার একটিই রাস্তা সেটি হচ্ছে পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক, সঠিক মানুষ বাছাই করা। ভুল হতেই পারে, ইমোশন থেকে কিছু নেয়া যাবে না। তারপর বেরিয়ে আসতে পারবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, বিশ্বে প্রতি বছর প্রায় ৭ লাখ ২০ হাজার মানুষ আত্মহত্যা করেন। প্রতি ৪০ সেকেন্ডে প্রাণ হারাচ্ছেন একজন।

গত কয়েক বছরে বিশ্বব্যাপী সচেতনতা তৈরির পাশাপাশি নানা উদ্যোগের কারণে আত্মহত্যার প্রবণতা কিছুটা কমলেও সংখ্যাটা এখনও আশঙ্কাকে উতরাতে পারেনি। এমনকি সামাজিক হেনস্থার ভয়ে আত্মহত্যার অনেক ঘটনাই থেকে যায় অগোচরে।

আঁচল ফাউন্ডেশন বলছে, গত বছর দেশে ৩১০ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন যার ৬১ শতাংশই নারী। তবে এ সংখ্যা তার আগের বছরের চেয়ে কিছুটা কম। ২০২৩ সালে ৫১৩ জন শিক্ষার্থী এবং ২০২২ সালে ৫৩২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

সামাজিক চাপ, সম্পর্কের টানাপোড়েন, একাকীত্ব এবং মানসিক স্বাস্থ্য নিয়ে অসচেতনতার কারণে তরুণ প্রজন্ম, শিক্ষার্থী এবং নারীদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ করা যাচ্ছে বলে মত মনোবিদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হক বলেন, সুইসাইডের দুটো প্রধান কারণ হচ্ছে ১. ডিপ্রেশন ২. লোনলিনেস। এখান থেকেই আত্মহত্যার প্রবণতা চলে আসে।

আচরণগত পরিবর্তন লক্ষ্য করলেই গুরুত্ব দিয়ে কাউন্সেলিংয়ের আওতায় আনার তাগিদ দিচ্ছেন মনোরোগ বিশেষজ্ঞরা।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডা. আহসান উদ্দিন আহমেদ বলেন, স্কুলে কি ঘটলো। তার যাওয়া-আসার পথে কি ঘটলো এগুলো নিয়ে বিচলিত থাকে, নিজের শরীরে আঘাত করে। এই ধরনের রোগী পরবর্তীতে আত্মহত্যা করে। এ ধরনের যে কোনো লক্ষণ দেখা দিলে অভিভাবকদের উচিত নিঃসংকোচে, নির্দ্বিধায় মনোরোগ বিশেষজ্ঞদের সাহায্য নেয়া।

তীব্র মানসিক যন্ত্রণা কিংবা ভেতরে জমে থাকা হতাশার পাহাড়কে ডিঙিয়ে সুন্দরের পথে এগিয়ে যাওয়াই জীবনের প্রকৃত সৌন্দর্য্য, সেই সৌন্দর্য্যকে খুঁজে পেতে দুঃস্বপ্নকে ছাপিয়ে হাঁটতে হবে সুন্দর স্বপ্নের পথে।

আমার বার্তা/এল/এমই

একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুজন গ্রেপ্তার

রাজধানীতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা

বিয়ের নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়া ভুয়া সৈনিক আটক

সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে একে একে ৩টি বিয়ে করেছেন শ্রী সাগর (২৫)। জালিয়াতির মাধ্যমে হাতিয়ে

জেলা প্রশাসক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে কারাগারে ২ জন

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ডিভাইজ ব্যবহার করায় পরীক্ষার্থীসহ দুজনকে আটক করা হয়েছে।

হাদি হত্যায় মোটরসাইকেল চালকের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেল চালক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু