ই-পেপার বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

মৌলভীবাজারে অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, গ্রেপ্তার ১

আমার বার্তা অনলাইন:
১০ জানুয়ারি ২০২৬, ১৩:৪০

মৌলভীবাজারের কুলাউড়া থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাব-৯। এ ঘটনার সঙ্গে জড়িত সজল দেব নাথ নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল হক সোহাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার হওয়া ওই ছাত্রী কুলাউড়া উপজেলার আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। স্কুলে আসা-যাওয়ার পথে সজল দেব নাথ তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন এবং নানাভাবে কুপ্রস্তাব দিতেন। গত ১ জানুয়ারি ওই শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফেরার পথে রবিরবাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সজল তাকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান।

ঘটনার পর পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও ছাত্রীর কোনো হদিস না পেয়ে গত ৬ জানুয়ারি তার বাবা কুলাউড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

এ মামলার প্রেক্ষিতে র‍্যাব-৯ শ্রীমঙ্গলের একটি দল শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সুন্দরপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রধান অভিযুক্ত সজল দেব নাথকে গ্রেফতারের পাশাপাশি অপহৃত শিক্ষার্থীকেও উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার সজলকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার সজল দেব নাথ কুলাউড়া উপজেলার বিজলী গ্রামের উপেন্দ্র দেব নাথের ছেলে।

আমার বার্তা/এল/এমই

পালংখালী সীমান্তে ২ লাখ ইয়াবাসহ ‘পোটলা’ ফেলে পালাল কারবারিরা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার

টেকনাফের ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ জব্দ

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে

যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন, ভারতের আধার কার্ডসহ চাঞ্চল্যকর তথ্য দিলেন পুলিশ সুপার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেনকে ভারতে পালানোর আগেই যশোর সীমান্ত এলাকা থেকে

মিয়ানমারে পাচারের সময় ২৪৫০০ কেজি সার জব্দ, আটক ৬ পাচারকারী

নোয়াখালীর ভাসানচর সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ২৪ হাজার ৫০০ কেজি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজান কাদিরভ পঞ্চমবার চেচনিয়ার প্রধান

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসলামী ব্যাংকিংবিষয়ক দুই গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

৪০ বছর পর এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদক 

সিঙ্গাপুর-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার প্রত্যয়

ডিআইজিসহ ৩১ পদে বড়সড় রদবদল

মুকুটহীন সম্রাট শহীদ আহমদ শফীর শাহাদাতের ছয় বছর

নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া?

বাড়ল বাস ভাড়া

ঘোষণার আগেই বাসে ১০-২০ টাকা বাড়তি ভাড়া আদায়

দুই মাসে ২ হাজার নার্স, দুই বছরে ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান

গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়বেন তরুণ বিএনপি নেতা ফিরোজ আলম মোল্লা

মিরকাদিমের ধবল গরু : ভবিষ্যতের জিনগত সম্পদ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি 

নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের