ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন:
০৭ মে ২০২৬, ১৭:৩৯

দেশের নাগরিকদের সংবেদনশীল কল ডিটেইলস, এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে একজন অ্যাপ ডেভেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আরমান হোসেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। বৃহস্পতিবার সিআইডির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিআইডি জানায়, গত বছরের ৯ অক্টোবর সাইবার মনিটরিংয়ের সময় সিয়াম হাওলাদার নামের একটি ফেসবুক আইডিতে এনআইডির পূর্ণাঙ্গ তথ্য, এসএমএস তালিকা, বিকাশ-রকেট-নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট, ব্যাংক হিসাব ও মামলা সংক্রান্ত তথ্য বিক্রির বিজ্ঞাপন নজরে আসে। পরে বিষয়টি গুরুত্ব দিয়ে অনুসন্ধান শুরু করে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। তদন্তের একপর্যায়ে ১৩ অক্টোবর লক্ষ্মীপুরের কমলনগর থেকে সিয়াম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড, হার্ডডিস্কসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। তার ফোনে ‘সব এখানে’ নামের একটি অ্যাপ পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম ওই অ্যাপ ও সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের সংবেদনশীল তথ্য সংগ্রহ ও বিক্রির কথা স্বীকার করেন।

সিআইডি জানিয়েছে, এ ঘটনায় ১৪ অক্টোবর পল্টন মডেল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা করেন সিআইডির এসআই মেহেদী হাসান। পরে সিয়ামের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৮ অক্টোবর খুলনার কয়রা থেকে চক্রের অন্যতম অ্যাডমিন আল আমিনকে গ্রেপ্তার করা হয়। আদালতে দেওয়া জবানবন্দিতে আল আমিন জানান, পুরো সিস্টেম ও অ্যাপটি তৈরি করেছেন একজন দক্ষ প্রোগ্রামার। এর ধারাবাহিকতায় ৫ মে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি এলাকায় অভিযান চালিয়ে আরমান হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, ছয়টি সিমকার্ড ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।

সিআইডি বলছে, আরমান ‘sobakhane.xyz’, ‘sobakhane.online’ ও ‘sobakhane.info’ নামে ওয়েবসাইট তৈরি করেন। পরে ‘সব এখানে’ নামে অ্যাপ তৈরি করে চক্রের অন্য সদস্যদের সহায়তায় নাগরিকদের এনআইডি তথ্য, এসএমএস তালিকা, এমএফএস ও ব্যাংক হিসাবের তথ্যসহ বিভিন্ন গোপনীয় তথ্য অর্থের বিনিময়ে বিক্রি করতেন।

জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, এসব তথ্য জাতীয় গোপনীয় ডাটাবেজ থেকে অবৈধভাবে সংগ্রহ করা হতো। এ কাজে সংঘবদ্ধ একটি চক্র জড়িত। চক্রের কয়েকজন সদস্যের সঙ্গে আসামিদের হোয়াটসঅ্যাপে যোগাযোগের তথ্যও পেয়েছে সিআইডি। গ্রেপ্তার আরমানকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

আমার বার্তা/এমই

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জনকে উদ্ধার, আটক ৯

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মালয়েশিয়াগামী একটি বোট থেকে

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ ৪ মাদককারবারি আটক

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; টেকনাফে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের ২৫ হাজার

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২০ জন

সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ১ হাজার ৭০০ বস্তা সিমেন্ট ও দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২০

অনলাইন জুয়া-অর্থপাচার চক্রে সিআইডির অভিযান, তিনজন গ্রেপ্তার

দেশে অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা অর্থমন্ত্রীর

চিপ শিল্প গড়ে তুলতে ২০৩১ পর্যন্ত কর-শুল্ক ছাড়ের প্রস্তাব

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমা রাখলে দিতে হবে না আবগারি শুল্ক

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

৬ নবজাতকের মৃত্যুতে আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

বাজেট ২০২৬-২৭: যেসব খাতে মওকুফ হচ্ছে ১০০ শতাংশ কর 

বাজেট ২০২৬-২৭: মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ

দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু

বাজেটে সিম ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাব, সুফল পাবেন না গ্রাহকরা

নতুন বাজেট: বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১০ দিনের মধ্যেই ভিসা

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নিহত

সাতদিনে লাইসেন্স, ৪৮ ঘণ্টায় মিলবে কোম্পানি নিবন্ধন

নারায়ণগঞ্জে গ‍্যাস বিস্ফোরণ : একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সেতু বিভাগে সবচেয়ে বেশি কাটছাঁট, কমছে পরিবহন খাতের বরাদ্দ

নতুন অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৩১ হাজার কোটি টাকা

কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে

এআই নিরাপত্তা নিয়ে প্রশ্ন, গ্রকের প্রকৌশলীকে চাকরিচ্যুতির অভিযোগ