ই-পেপার মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করলেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার

অনলাইন ডেস্ক
১৪ আগস্ট ২০২৪, ১০:২৮

ই–কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই–ক্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন শমী কায়সার।

মঙ্গলবার সংগঠনের প্যাডে ই-ক্যাবের নির্বাহী পরিষদ বরাবর এক লেখা চিঠির মাধ্যমে পদত্যাগের কথা জানান শমী কায়সার।

পদত্যাগপত্রে শমী কায়সার উল্লেখ করেছেন, ‘বর্তমানে নিজের শারীরিক অবস্থা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি ই-ক্যাব সভাপতি পদ থেকে পদত্যাগ করছি এবং তাৎক্ষণিকভাবে পদত্যাগপত্রটি কার্যকর করার অনুরোধ করছি। নির্বাচনের আগ পর্যন্ত কার্য পরিচালনা চলমান রাখার জন্য আমার অবর্তমানে বর্তমান ইসি (ই–ক্যাবের নির্বাহী কমিটি) দায়িত্ব পালন করবে।’

শমী কায়সারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যক্তিগত নম্বর বন্ধ পাওয়া যায়। তবে ই-ক্যাব কার্যালয়ের কর্মকর্তা মাহমুদুল আমীন সময় সংবাদকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

২০১৮ সালে প্রথমবারের মতো ই–ক্যাবের সভাপতির দায়িত্ব পান শমী কায়সার। এরপর ২০২২ সালে সংগঠনটির প্রথম নির্বাচনে ২০২২–২৪ মেয়াদে সভাপতি নির্বাচিত হন তিনি।

আমার বার্তা/জেএইচ

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের ২০২টি অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে বাংলাদেশ

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৫’।

১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন

রমজানে দ্রব্যমূল্য নিম্নমুখী থাকবে: বাণিজ্য উপদেষ্টা

আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
  • সর্বশেষ
  • জনপ্রিয়