ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

খাতুনগঞ্জে এবার বিগত বছরগুলোর তুলনায় মসলার দাম কম

আমার বার্তা অনলাইন:
১৪ মে ২০২৫, ১২:২০

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে খাতুনগঞ্জের পাইকারি বাজার সরগরম। দেশের ভোগ্যপণ্যের দ্বিতীয় বৃহৎ এ পাইকারি বাজারে গত বছরের তুলনায় এবার প্রায় সব ধরনের মসলার দামই কম। এলাচের বাজার একটু চড়া।

ব্যবসায়ীরা বলছেন, বৈধ পথে বাদেও ভারতসহ আশপাশের দেশ থেকে অবৈধভাবে মসলা আসার কারণে বিগত বছরগুলোর চেয়ে এবার মসলার দাম কম। পাশাপাশি ৫ আগস্ট পরবর্তী নতুন নতুন আমদানিকারক বাজারে আসায় আমদানি বাড়ার ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে।

লবঙ্গ, এলাচ, দারুচিনিসহ কোরবানিতে বিভিন্ন মসলার চাহিদা থাকে সবচেয়ে বেশি। এতে খুচরা থেকে পাইকারি পুরো বাজারই গরম থাকে। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। এলাচ ছাড়া অন্য প্রায় সব মসলার দাম গত বছরের তুলনায় কম।

খাতুনগঞ্জের ইলিয়াছ মার্কেট ও জাফর মার্কেট ঘিরে মসলার পাইকারি বাজার। সোমবার (১২ মে) সেখানকার মসলা ব্যবসায়ীরা জানান, দেশে চাহিদার গরম মসলার ৯০ শতাংশই আমদানি করতে হয়। সাফটা চুক্তির সুযোগ নিয়ে ভারত হয়েও অনেক মসলা আসে বাংলাদেশে। পরিমাণে কম হলেও সাধারণভাবে ব্যবহৃত মসলার মধ্যে এলাচের দাম সর্বাধিক।

বাংলাদেশে সবচেয়ে বেশি এলাচ আমদানি হয় গুয়েতেমালা থেকে। ভারত হয়েও কিছু এলাচ সীমান্ত দিয়ে বাংলাদেশে আসে। চায়না ও ভিয়েতনাম থেকে দারুচিনি আমদানি হয়। লবঙ্গ আমদানি হয় ইন্দোনেশিয়া থেকে। বিগত কয়েক বছর মাদাগাস্কার থেকেও কিছু লবঙ্গ আমদানি হচ্ছে।

মরিচ, হলুদ, ধনিয়ার পর মাংসসহ রান্নায় চিকন জিরার চাহিদা বেশি। ভারত, আফগানিস্তান, সিরিয়া, চায়না থেকে চিকন জিরা আমদানি হয়। চলতি বছর আফগানিস্তান থেকে বেশি জিরা আমদানি হয়েছে। পাশাপাশি মিষ্টি জিরা আসে প্রতিবেশী দেশ ভারত থেকে।

আমার বার্তা/এল/এমই

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

জ্বালানি সংকটের স্থায়ী সমাধান ও দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই খাতকে মুনাফাভোগী নয়, বরং সেবাখাত

সুদ ছাড়াই ৪৫ দিন খরচ, মধ্যবিত্তের জীবনে স্বস্তি আনছে ক্রেডিট কার্ড

এক সময় ক্রেডিট কার্ড ছিল কেবল উচ্চবিত্ত বা অভিজাত শ্রেণির ব্যবহৃত একটি আর্থিক পণ্য। ব্যাংকের

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

দীর্ঘ চাপ ও অনিশ্চয়তা পেরিয়ে আবারও শক্ত অবস্থানে পৌঁছাতে শুরু করেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা