ই-পেপার মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

৩০ টাকা কমলো ব্রয়লারের দাম, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ

আমার বার্তা অনলাইন:
০৫ ডিসেম্বর ২০২৫, ১৫:১৩

বাজারে বেড়েছে ব্রয়লারসহ সব মুরগি এক লাফে কেজিপ্রতি ৩০ টাকা কমে ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়; যা গত সপ্তাহেও ছিল ১৮০–১৯০ টাকা। মুরগির দামে এই স্বস্তি এলেও উল্টো চিত্র মাছের বাজারে। রুই, কাতলা থেকে শুরু করে চাষের বেশির ভাগ মাছই বিক্রি হচ্ছে চড়া দরে।

আজ (শুক্রবার) রাজধানীর কাঁচাবাজারে এমন চিত্রই দেখা গেছে। প্রায় প্রতিটি দোকানেই প্রচুর পরিমাণে ব্রয়লার মুরগি রাখা হয়েছে। বেশির ভাগ দোকানি বিক্রি করছেন কেজিপ্রতি ১৫০ টাকায়।

আবার ব্রয়লার ছাড়াও অন্যান্য জাতের মুরগির দামও বাজারজুড়ে স্থিতিশীল রয়েছে। কক বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৬০ টাকা, লাল মুরগি (লেয়ার) ২৮০ টাকা আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৪০ টাকা দরে। ডিমের বাজারেও তেমন কোনো পরিবর্তন নেই। ফার্মের ডিম ডজনপ্রতি ১২০ টাকায় পাওয়া যাচ্ছে।

বিক্রেতারা বলছেন, শীত আসছে দেখে অনেক খামারি তাদের মুরগি বাজারে ছাড়ছেন। এতে সরবরাহ বেড়েছে আগের তুলনায় অনেক বেশি। আর সরবরাহ বাড়ায় স্বাভাবিকভাবেই দাম কিছুটা কমেছে।

বিক্রেতারা বলেন, ব্রয়লারের সাথে কক, লাল আর দেশি মুরগির দাও একটু কমেছে। এসব মুরগির সরবরাহ একই রকম, খামারিরা হঠাৎ বেশি ছাড়েন না। তাই দামে তেমন ওঠানামা হয় না। তবে শীত বাড়লে হয়তো দাম আরেকটু কমতে পারে৷

তবে দাম কমলেও ক্রেতারা বেশ সতর্ক। অনেকেই আকার–ওজন দেখে বেছে বেছে মুরগি কিনছেন। তারা বলছেন, শীতের সময় অনেক সময় মুরগি রোগে আক্রান্ত থাকে কি না সেটা দেখে কিনতে হয়। শীতের বাজার বলে সবাই একটু বেশি সতর্ক।

মাহমুদ ভূঁইয়া নামের এক ক্রেতা বলেন, শীতের সময় মুরগির নানা রোগ দেখা দেয়, তাই আমরা এখন আরও সাবধানে কিনছি। শুধু দাম কমলেই তো হবে না মুরগিটা সুস্থ কি না এসব দেখে তারপর কিনি। আগের চেয়ে সরবরাহ বেশি, তাই বেছে নেওয়ার সুযোগও আছে। দামও গত সপ্তাহের তুলনায় একটু কম৷

অন্যদিকে চড়া দামেই বিক্রি হচ্ছে ছোট–বড় সব ধরনের মাছ। একইবাজার ঘুরে দেখা গেছে, মাছের পাইকারি ও খুচরা দরে কোনো স্বস্তি নেই।

বিক্রেতারা জানান, মাছের দাম গত সপ্তাহের মতোই রয়েছে৷ এরমধ্যে আকৃতিভেদে রুই বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩৫০ থেকে ৪২০ টাকায়, কাতলা ৩২০ থেকে ৩৮০ টাকা, তেলাপিয়া ২০০–২২৮০ টাকা, পাঙ্গাস ১৮০–২৫০ টাকা এবং শিং–মাগুর ৫৫০ থেকে ৭৫০ টাকায়। চাষ ও দেশি কই ৩০০-৬০০ টাকা আর বোয়াল ও চিতলসহ বড় মাছ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০০ থেকে এক হাজার টাকায়।

এ ছাড়া অন্যান্য মাছের মধ্যে ছোট চিংড়ি ৩০০-৩৫০ টাকা, কাঁচকি মাছ ৪৫০-৫০০ টাকা, মলা মাছ ৩০০-৩৫০ টাকা, পাবদা মাছ আকারভেদে ৩০০-৬০০ টাকা, গলদা চিংড়ি আকারভেদে ৬৫০-৭৫০ টাকা কেজি দামে বিক্রি করতে দেখা গেছে।

আমার বার্তা/এল/এমই

খালেদা জিয়ার শাসনামলে পোশাক রপ্তানি এক বিলিয়ন ডলার মাইলফলক স্পর্শ করে

খালেদা জিয়ার শাসন আমলে বাংলাদেশ পোশাক রপ্তানিতে প্রথমবারের মতো এক বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে

ট্যাক্স ফাঁকি মানে ১৮ কোটি জনগণকে ফাঁকি দেওয়া: এনবিআর চেয়ারম্যান

  জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, ট্যাক্স হচ্ছে জনগণের হক। কারণ

এলপিজি আমদানিকারকদের জন্য ঋণ সুবিধা সহজ করল বাংলাদেশ ব্যাংক

দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণ সুবিধা সহজ করেছে

আমদানি করা যাবে ৫ বছরের বেশি পুরোনো গাড়ি

ঋণপত্র বা এলসি ছাড়াই বিক্রয় চুক্তির (সেলস কন্ট্রাক্ট) বিপরীতে পণ্য আমদানি অবারিত করা হতে পারে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে খালেদা জিয়ার মিলাদে হামলা, আহত ২

দুর্নীতিতে চ্যাম্পিয়ন অথরাইজড অফিসার ইলিয়াস, সেনাপতি বিটু

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার

খালেদা জিয়ার শাসনামলে পোশাক রপ্তানি এক বিলিয়ন ডলার মাইলফলক স্পর্শ করে

জুলাইয়ে গুলিতে পা হারানো সাবেক ছাত্রদল নেতা সাইফুল আটক

বর্ণিল আয়োজনে দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবের বার্ষিক বনভোজন ও মিলনমেলা

গণভোটের প্রতীক টিক চিহ্ন: আলী রীয়াজ

গ্ৰীন ভয়েসের উদ্যোগে গাছ থেকে পেরেক, ব্যানার ও ফেস্টুন অপসারণ কর্মসূচি

ঢাকায় এসেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

স্বাধীনতায় অবিশ্বাসীরা নির্বাচন বানচালের চক্রান্ত করছে: মির্জা আব্বাস

যুক্তরাষ্ট্রকে আলোচনার প্রস্তাব ইরানের, ট্রাম্প বললেন আগে হামলা

আইসিসি ভারতের কথায় ওঠবস না করলে বাংলাদেশকে শ্রীলংকায় খেলতে দেবে

মালদ্বীপে বাংলা‌দে‌শি চিকিৎসকদের স‌ঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বদিউল আলম

জাতীয় পার্টির ৩ প্রার্থীর ভাগ্য খুলল ইসিতে, ঝরে পড়লেন ২ জন

বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ

এই পরিস্থিতিতে ভারতে বিশ্বকাপ খেলা অসম্ভব: ক্রীড়া উপদেষ্টা

শ্রমিকের অধিকার ছিনিয়ে না নিলে কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না

মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার সুপারিশ আইসিসির

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ইসলাম যা বলে