ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

রিহ্যাবে সব পদে সরাসরি ভোট গ্রহণ, নির্বাচন ফেব্রুয়ারিতে

আমার বার্তা অনলাইন:
১৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৩

আবাসন খাতের সংগঠন ‘রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (রিহ্যাব)-এর ২০২৬–২০২৮ মেয়াদি পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনে সব পদে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন সংগঠনটির সদস্যরা।

শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচনের সব পদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। রিহ্যাব নির্বাচন বোর্ডের তথ্য অনুযায়ী, সভাপতি, প্রথম সহ সভাপতি, সহ সভাপতি ও পরিচালকসহ সব পদেই এবার প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হবে। এর ফলে সংগঠনের সদস্যরা সরাসরি তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন। নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। যথাসময়ে ভোট অনুষ্ঠিত হবে।

রোববার (১৮ জানুয়ারি) রিহ্যাবে সংশ্লিষ্ট কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছে।

এবার পরিচালনা পর্ষদের ২৯টি পদে সবাই সরাসরি ভোটে নির্বাচিত হবেন। নির্বাচনে অংশ নেবে আবাসন ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ ও হৃদয়ে বাংলাদেশ নামের তিনটি প্যানেল। এদের মধ্যে ঐক্য পরিষদ পুরো প্যানেল নিয়ে নির্বাচনে লড়বে। গত নির্বাচনে তারা ২৯টি পরিচালক পদের ২৫টিতেই জয়ী হয়েছেন। তবে অন্য প্যানেল দুটির বেশির ভাগ পদেই প্রার্থী নেই।

এবার সভাপতি পদে লড়বেন তিনজন। এর মধ্যে আছেন বর্তমান সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, নবো উদ্যোগের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের সেলিম ও গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান আলী আফজাল। সিনিয়র সহসভাপতি পদে লড়বেন বর্তমান প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভুঁইয়া ও সহসভাপতি আব্দুর রাজ্জাক।

৪টি সহসভাপতি পদের বিপরীতে প্রার্থী থাকবেন মোট ১০ জন। এদের মধ্যে সভাপতি-১ এর জন্য পারফেক্ট হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক এ এম মহিব উদ্দিন, আক্তার প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক আক্তার বিশ্বাস ও অ্যাসিউর বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ শাদি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সহসভাপতি-২ এর জন্য প্রার্থী হয়েছেন আবেদ হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আবু খালিদ মো. বরকত উল্লাহ, ন্যাচারাল রিয়েল এস্টেটের চেয়ারম্যান দেওয়ান নাসিরুল হক ও রাজা হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক মিয়া সেলিম রাজা পিন্টু।

সহসভাপতি-৩ এর জন্য লড়বেন র‍্যামস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মহসিন মিয়া ও রিচমন্ড ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক এএফএম ওবায়দুল্লাহ। সহসভাপতি (অর্থ) পদের জন্য লড়বেন অ্যাম্বিত বিল্ডার্সের চেয়ারম্যান হারুন অর রশিদ ও অনির্বাণ অ্যাসেটসের চেয়ারম্যান শেখ মো. শোয়েব উদ্দিন।

এছাড়া চট্টগ্রাম থেকে একটি সহসভাপতি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন এয়ার বেল ডেভেলপমেন্ট টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্ক্যান হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম ভুঁইয়া, অমিতি অ্যাপার্টমেন্ট অ্যান্ড ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক নুর উদ্দিন আহমেদ ও সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্টের চেয়ারম্যান মোর্শেদুল হাসান। পরিচালনা পর্ষদে মোট পরিচালক নির্বাচিত হবেন ২২ জন। এর মধ্যে ঢাকা থেকে পরিচালক হবেন ২০ জন। এজন্য ভোটে লড়বেন ৩৯ জন। আর চট্টগ্রাম থেকে দুটি পরিচালক পদের বিপরীতে লড়বেন তিনজন। এবারের নির্বাচনে ঢাকায় ভোটার ৪৬১টি এবং চট্টগ্রামে ৫৮টি।

আমার বার্তা/এল/এমই

শাক-সবজির পর চোখ রাঙাচ্ছে পেঁয়াজ, কেজিপ্রতি বেড়েছে ২০ টাকা

দেশজুড়ে টানা বৃষ্টি-বন্যায় সব ধরনের শাক-সবজির দাম বৃদ্ধির মধ্যে এবার পেঁয়াজের দামও বেড়েছে। কদিন আগেও

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে

ভরিতে সোনার গহনার দাম কমলো আরও ৩৩২৪ টাকা

দেশের বাজারে সোনার দাম আরোও কমানোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম

সেঞ্চুরি হাঁকিয়েছে বেশির ভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০

কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। সব সবজির দাম সেঞ্চুরি পেরিয়েছে। শুধু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনাবাসযোগ্য ঢাকার আর্তনাদ: দায় কার, মুক্তির পথ কোথায়?

পররাষ্ট্রমন্ত্রীর মালদ্বীপ সফর: দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে নতুন দিগন্তের প্রত্যাশা

ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার : মাহ্দী আমিন

নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী

ধানমন্ডিতে হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহার করলো ককরোচ জনতা পার্টি

পরিচ্ছন্ন নগর গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা জরুরি

বিক্ষোভকারীদের আরও দুই দাবি মেনে নিলো মোদি সরকার

কুশিয়ারায় পানি কমছে, সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

জাতীয় নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ও সমন্বয়ের বিকল্প নেই: প্রতিরক্ষা উপদেষ্টা

এআইয়ের দায়িত্বশীল ব্যবহারই এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

বিএনপি ৩১ দফার মুলা ঝুলিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

দারুণ কাজ করেছে শিক্ষার্থীরা: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে রাহুল গান্ধী

দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

পরকীয়া প্রেমিক ছাত্রদল নেতার হাত ধরে পালালেন দুই সন্তানের জননী!

হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে

চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ ঠেকাতে কোস্ট গার্ডের অভিযান