ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরেও লাভে বাংলাদেশ পর্যটন করপোরেশন

অনক আলী হোসেন শাহিদী:
২৫ জানুয়ারি ২০২৬, ১৭:৩০
বাংলাদেশ পর্যটন করপোরেশন এর কর্মকর্তা র্কমচারীদের সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ পর্যটন করপোরেশন (বাপক) ২০২৪-২০২৫ অর্থবছরেও অপারেটিং লাভ করেছে প্রায় ২২ কোটি টাকা। গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখ অনুষ্ঠিত সংস্থার ৫৬তম বাণিজ্যিক সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়। আগারগাওঁস্থ পর্যটন ভবনে দিনব্যাপী অনুষ্ঠিত এই সম্মেলনে সংস্থার সকল বাণিজ্যিক ইউনিটের ব্যবস্থাপক ও ইউনিট ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাগন সরাসরি অংশগ্রহণ করেন।

বাণিজ্যিক সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ পর্যটন করপোরেশনের বাণিজ্যিক ইউনিটসমূহের সার্বিক পারফরমেন্স পর্যালোচনা, রাজস্ব আহরণ বৃদ্ধির জন্য ভবিষ্যৎ কৌশল ও লক্ষ্যমাত্রা নির্ধারণ, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও তার বাস্তবসম্মত সমাধান নির্ধারণ এবং ইউনিটে দায়িত্বরত ব্যবস্থাপক ও কর্মকর্তা/কর্মচারীদের পারফরম্যান্সের স্বীকৃতি প্রদানের মাধ্যমে উৎসাহ প্রদান। সকাল ৯.০০ টায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের শুভ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মিজ নাসরীন জাহান। অপরদিকে সম্মেলনের সমাপণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের সম্মানিত চেয়ারম্যান মিজ সায়েমা শাহীন সুলতানা।

সম্মেলনের শুরুতে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সংস্থার গত অর্থবছরের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন সংস্থার পরিচালক (বাণিজ্যিক) জনাব জামিল আহমেদ। সম্মেলনে সংস্থার বাণিজ্যিক কার্যক্রম আরও জোড়দার করার মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে সুপারিশ ও মতামত প্রদান করা হয়। সম্মেলনের সমাপনী পর্বে দিনব্যাপী বিভিন্ন ওয়ার্কিং সেশনে আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংকলন করে র্যাপোটিয়ার্স নোট উপস্থাপন করা হয়। সম্মেলনের সমাপণী পর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মিজ নাসরীন জাহান বলেন, সংস্থার সীমিত সম্পদ ও সুযোগ-সুবিধার সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে বাণিজ্যিক ইউনিটগুলোকে লাভজনক করে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি পর্যটকদের কাঙ্খিত সেবা প্রদানে বাপক এর কর্মকর্তা/কর্মচারীদের সর্বদা সচেষ্ট থাকার নির্দেশনা দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের সেবার মান বৃদ্ধিসহ আর্থিক উন্নয়ন নিশ্চিতে সকলের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘাটাতে হবে। ইতিবাচক মানসিকতা নিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে সংস্থাকে এগিয়ে নিতে হবে। বিদ্যমান সম্পদের সুষ্ঠু ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার প্রতিও তিনি গুরুত্বারোপ করেন।

সম্মেলনের সমাপণী পর্বে ২০২৪-২০২৫ অর্থবছরে পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ বাণিজ্যিক ইউনিটগুলোর ব্যবস্থাপক এবং কর্মকর্তা/কর্মচারীদের মধ্য থেকে ও ম্যানেজার অব দি ইয়ার, বেস্ট পারফরমার’, শ্রেষ্ঠ পাঁচক’, ‘শ্রেষ্ঠ পরিবেশক’ ক্যাটাগরিতে ৭ জনকে ও ‘শ্রেষ্ঠ বাগান সৃজন’ ক্যাটাগরিতে ৩টি বাণিজ্যিক ইউনিট কে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়। বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মিজ সায়েমা শাহীন সুলতানা গত অর্থবছরের সাফল্যের জন্য সংস্থার পরিচালক, মহাব্যবস্থাপক, ব্যবস্থাপকসহ সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীদের অভিনন্দন জানান। একইসাথে তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ সম্মেলনটি আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আমার বার্তা/এমই

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড়: ফাঁসালেন বাবা-মাকেও

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের সহকারী কর কমিশনার মোসা. তানজিনা সাথী। সরকারি কর্মকর্তা হিসেবে

চলতি মাসে দেশে আসছে ৩ লাখ ৩৬ হাজার টন ডিজেল

চলতি মার্চ মাসে দেশে যুক্ত হবে তিন লাখ ৩৬ হাজার ৩৭৯ মেট্রিক টন ডিজেল। এতে

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৭০ হাজার টাকা

টানা দ্বিতীয় দিনের মতো সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিতে

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবিলা করে আবাসন খাত সচল রাখতে ৩ হাজার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন