ই-পেপার মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

গতবারের চেয়েও এবার রোজায় পণ্যের দাম কম থাকবে: বাণিজ্য উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৬, ১৮:৪৪
টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে বিফিং করছেন বাণিজ্য উপদেষ্টা

দেশে রমজানের পণ্যের কোনো সরবরাহ সংকট নেই, বরং আমদানি গত বছরের চেয়ে ৪০ শতাংশ বেশি হয়েছে। যে কারণে আসন্ন রমজানে পণ্যের দাম গত বছরের চেয়ে কম থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

রোববার (২৫ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর প্রতিনিধি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা বর্তমান বাজারের স্থিতি নিয়েছি। উৎপাদন ও আমদানির পরিমাণগত বিশ্লেষণ করেছি। গত বছরের চেয়ে এ বছরের রমজানের বাজার আরও বেশি স্থিতিশীল থাকবে।

তিনি বলেন, আমরা উৎপাদন ও আমদানির যে তথ্য দেখেছি, এটা বিশ্লেষণ করে দেখেছি, গড় আমদানির পরিমাণ বেড়েছে ৪০ শতাংশেরও বেশি। সামগ্রিকতার বিবেচনায় দেখেছি, বাজারের মূল্য স্থিতিশীল থেকে নিম্নগামী। আশা করছি বাজার স্থিতিশীল থাকবে।

‘বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় প্রতিদিনই বাজার মনিটরিং করা হয়। তাছাড়া ভোক্তা অধিদপ্তর যেসব পদক্ষেপ নেয় রমজানে এটা আরও গতিশিল করা হয়, জোরদার করা হয়। এবছরও তাই করা হবে।’ বলেন বাণিজ্য উপদেষ্টা।

এ সময় বাণিজ্য সচিব বলেন, আমরা আজ মূলত রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে, ভোগ্যপণ্যের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক আছে। মূল্য গত বছরের মতই আছে বা কোনো কোনো ক্ষেত্রে কিছুটা কম আছে। কিন্তু সরবরাহ পরিস্থিতি একই আছে।

তিনি বলেন, ব্যবসায়ীরা আমাদের আশ্বস্ত করেছেন মূল্য পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং সরবরাহ স্বাভাবিক থাকবে। আমরা গত বছরের মতো একটা ভালো পরিবেশে পণ্যের যেন অভাব না হয়, এমন একটা রমজান পেতে যাচ্ছি বলে আশা রাখছি।

আমার বার্তা/এমই

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি

দাবদাহে পোশাক শ্রমিকদের সুরক্ষায় শীতলীকরণ ব্যবস্থা, লাভজনক হবে ৪ বছরেই: গবেষণা

জলবায়ু পরিবর্তনের মুখে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উৎপাদন ঝুঁকি কমাতে কারখানায় দাবদাহ নিরোধক ব্যবস্থা বা

দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

দেশের বাজারে দাম বাড়ানোর দিনই আন্তর্জাতিক বাজারে কমলো জ্বালানি তেলের দাম। সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশে

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর দেশে মূল্যচাপ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। টানা তৃতীয় মাসে কমে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া?

বাড়ল বাস ভাড়া

ঘোষণার আগেই বাসে ১০-২০ টাকা বাড়তি ভাড়া আদায়

দুই মাসে ২ হাজার নার্স, দুই বছরে ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান

গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়বেন তরুণ বিএনপি নেতা ফিরোজ আলম মোল্লা

মিরকাদিমের ধবল গরু : ভবিষ্যতের জিনগত সম্পদ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি 

নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

এক দফার হুঁশিয়ারিতে হাত গুটিয়ে বসে থাকবে না বিএনপি: রিজভী

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ করায় চবি ছাত্রদল নেতাকে শোকজ

আশুলিয়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭ জন

দেশের খাতায় আজও অঙ্ক মেলে না