ই-পেপার সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

শর্ত মানলেই মিলবে ঋণ, না হয় সরে দাঁড়াবে আইএমএফ

আমার বার্তা অনলাইন
২২ এপ্রিল ২০২৬, ০৯:৪১

কাঠামোগত সংস্কার কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন না হলে স্থগিত থাকা ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেবে না আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে চলমান কর্মসূচির বাইরে নতুন ঋণ নিয়ে আলোচনার পথ খোলা রাখা হয়েছে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, রাজস্ব, ব্যাংকিং ও সামগ্রিক আর্থিক খাতের সংস্কার কার্যক্রমে সন্তুষ্ট নয় সংস্থাটি। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন জোরদার না করা এবং খেলাপি ঋণ আদায়ে শিথিলতার বিষয়টি আইএমএফ গুরুত্বসহকারে দেখছে। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার প্রক্রিয়ায় গতি না থাকায় কর-জিডিপি অনুপাতও বাড়ছে না, বরং কমছে বলে তাদের পর্যবেক্ষণ।

এর আগে থেকেই জ্বালানি খাতে ভর্তুকি কমানোর পরামর্শ দিয়ে আসছিল আইএমএফ। কিন্তু বাস্তবে প্রতিবছরই ভর্তুকির পরিমাণ বাড়ছে। এ অবস্থায় কঠোর শর্ত বাস্তবায়নের প্রতিশ্রুতির ভিত্তিতে প্রায় দেড় বিলিয়ন ডলার বাজেট সহায়তার আশ্বাস দিয়েছে সংস্থাটি। তবে শর্ত পূরণে ব্যত্যয় ঘটলে যেকোনো সময় এ সহায়তা থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এদিকে আইএমএফের সঙ্গে চলমান ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির একটি কিস্তি স্থগিত হওয়ার এক দিনের মধ্যেই দেশে জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে। পাশাপাশি গ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে। যদিও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আইএমএফের চাপে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি; বৈশ্বিক পরিস্থিতির কারণেই জ্বালানির দাম সমন্বয় করা হয়েছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব ইতোমধ্যে পরিবহন খাতে পড়তে শুরু করেছে। বাস ও ট্রাকভাড়া বাড়ার পাশাপাশি পণ্যমূল্যও ঊর্ধ্বমুখী। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রক্রিয়াও চলমান রয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সভার সাইডলাইনে বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে একাধিক বৈঠকে সংস্থাটি তাদের এই অবস্থান তুলে ধরে। বৈঠকে রাজস্ব খাত, মুদ্রানীতি, বিনিময় হার এবং ব্যাংকিং খাতের দুর্বলতা নিয়ে উদ্বেগ জানানো হয়।

আইএমএফের মতে, দেশের কর-জিডিপি অনুপাত এখনো ৭ থেকে ৮ শতাংশের মধ্যে সীমাবদ্ধ, যা উন্নয়ন চাহিদার তুলনায় কম। এ অবস্থায় কর নেট সম্প্রসারণ, ভ্যাট ব্যবস্থায় স্বচ্ছতা এবং আয়কর আদায় বাড়ানোর ওপর জোর দিয়েছে তারা। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি অব্যাহত রাখা, নীতি সুদহার বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া বাজারভিত্তিক বিনিময় হার পুরোপুরি কার্যকর না হলে বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমবে না বলেও মনে করছে সংস্থাটি। আগামী বাজেট থেকেই এটি বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে।

জ্বালানি খাতে ভর্তুকি কমিয়ে ধাপে ধাপে বাজারভিত্তিক মূল্য নির্ধারণ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি কমানোর সুপারিশও করা হয়েছে। পাশাপাশি খেলাপি ঋণের উচ্চহার ও পুনঃতফসিল প্রক্রিয়ায় শিথিলতার তীব্র সমালোচনা করেছে আইএমএফ।

এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, বাজেট সহায়তা বৈদেশিক মুদ্রার ওপর চাপ কিছুটা কমাবে এবং বাজেট ঘাটতি ব্যবস্থাপনায় সহায়ক হবে। তবে এর পূর্ণ সুফল পেতে হলে দ্রুত কাঠামোগত সংস্কার বাস্তবায়ন জরুরি। শর্ত পরিপালনে ব্যর্থ হলে সহায়তা থেকে সরে দাঁড়ানোর ঝুঁকিও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আইপিও, মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে

শেয়ারবাজারে সম্প্রতি গেজেট আকারে প্রকাশিত প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বিধিমালা, মার্জিন ঋণ বিধিমালা ও মিউচুয়াল ফান্ড

এলএনজিকে বাড়তি কর সুবিধা দিয়ে ১৩০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার

নবায়নযোগ্য জ্বালানির সমপরিমাণ শুল্ক-কর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির ওপর আরোপ করা হলে সরকার

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের কর ছাড়ের পরিকল্পনা

বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণ ও অনলাইনভিত্তিক উদ্যোক্তাদের উৎসাহ দিতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কনটেন্ট ক্রিয়েটর

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

দেশের বাজারে আরও এক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিও, মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে

বিসিবি নির্বাচনে জেলা-বিভাগ থেকে জিতলেন সুমিত-নান্নুরা

জ্বালানি মজুত, মজুতে বহুমুখী উৎস নিশ্চিত করাসহ ১২ দফা সুপারিশ

বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

জেনেভায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে ফ্রান্স বিএনপির স্মারকলিপি

শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. মঞ্জুশ্রী চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী

বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোটে পরিচালক পদে বিজয়ী তামিম ইকবাল

চট্টগ্রামে অভিযান চালিয়ে সিমেন্ট জব্দ ও চোরাই সরঞ্জাম উদ্ধার করেছে কোস্ট গার্ড

মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

রামিসার নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রতিধ্বনি

আ.লীগের অপকর্মের বৈধতাদানকারী সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নয়

রামিসা হত্যাকাণ্ডের বিচার: আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

আদালতের ছুটি বাতিল নজিরবিহীন দৃষ্টান্ত— সংসদে আইনমন্ত্রী

ভারতে মোদি সরকারের পতনের শঙ্কা তৈরি করছে ভাইরাল ‘তেলাপোকা পার্টি’

হাজারো সমর্থকের সমাবেশের পর দেশব্যাপী বিক্ষোভের হুঁশিয়ারি সিজেপির

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন: মন্ত্রীকে স্পিকার

ভারতে আটকে থাকা ৯১ মৎস্যজীবীকে ফিরিয়ে আনলো সরকার

তোফায়েলসহ ১৬ জন সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

ডেঙ্গু মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর