ই-পেপার সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

আজ থেকে আমানতের মূল টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

আমার বার্তা অনলাইন:
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা আজ সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে তাদের জমা টাকার মূল অংশ (প্রিন্সিপাল অ্যামাউন্ট) ফেরত নিতে পারবেন। এজন্য গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয় আবেদন গ্রহণ, যা চলে গতকাল রোববার পর্যন্ত।

গ্রাহকদের নিজ নিজ শাখা বা উপশাখায় গিয়ে এ আবেদন জমা দিতে হয়। আবেদন পাওয়ার পর শাখাগুলো তা ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠায়। পরে গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নগদ অর্থের ব্যবস্থা করে সংশ্লিষ্ট শাখায় পাঠানো হলে সেখান থেকেই টাকা ফেরত দেওয়া হবে। সম্প্রতি প্রধান কার্যালয় থেকে সব শাখায় পাঠানো এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দিতে ৫ হাজার কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে অর্থ ফেরত পেতে ৬ দিনে ৭৫ হাজার গ্রাহক আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে গ্রাহকদের চাহিদার পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৯২৫ কোটি টাকা।

ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আপাতত ব্যক্তি আমানতকারীদের জমা টাকার মূল অংশ ফেরত দেওয়া হবে। আমানতের বিপরীতে অর্জিত মুনাফা পরবর্তীসময়ে পরিশোধ করা হবে। অন্যদিকে, প্রাতিষ্ঠানিক আমানতকারীরা ঘোষিত স্কিমের বাইরে গিয়ে এখনই অর্থ উত্তোলনের সুযোগ পাবেন না।

অর্থ ফেরতের আবেদনপত্রে গ্রাহকের হিসাবে মোট জমার পরিমাণ, কত টাকা তুলতে চান এবং উত্তোলনের কারণ উল্লেখ করতে হবে।

ব্যাংক সূত্র জানায়, এর আগে ১ সেপ্টেম্বর থেকে আমানত ফেরত দেওয়ার পরিকল্পনা ছিল। তবে কিছু আনুষ্ঠানিকতা শেষ করতে সময় লাগায় কার্যক্রমটি এক সপ্তাহ পিছিয়ে ৭ সেপ্টেম্বর থেকে শুরু করা হচ্ছে।

ব্যাংকটির জন্য গত বছর ঘোষিত আমানত ফেরত দেওয়ার স্কিমে সংশোধনী এনে এসব অর্থ পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

পাঁচ ব্যাংক একীভূত করে গঠন

বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির কারণে দীর্ঘদিন ধরে চরম সংকটে থাকা পাঁচটি ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়। ব্যাংকগুলো হলো- এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

ব্যাংকগুলো ২০২২ সাল থেকে আমানতকারীদের চাহিদা অনুযায়ী টাকা ফেরত দিতে পারছিল না। পরে অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্দশাগ্রস্ত পাঁচ ব্যাংক একীভূত করে নতুন ব্যাংক গঠন করা হয়।

সম্মিলিত ইসলামী ব্যাংকের মোট মূলধন ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। একীভূত হওয়া পাঁচ ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট জমার পরিমাণ প্রায় এক লাখ ৪২ হাজার কোটি টাকা।

এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবে জমা রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা। অন্যদিকে, এসব ব্যাংকের মোট ঋণের পরিমাণ প্রায় এক লাখ ৯২ হাজার কোটি টাকা, যার প্রায় ৮৬ শতাংশই খেলাপি হয়ে পড়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলে মারাত্মক ব্যাঘাতের কারণে ভূরাজনৈতিক ঝুঁকি বেড়ে

দেশের রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার, কমেছে আমদানি ব্যয়ের চাপ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত দুই বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে যে পরিমাণ রিজার্ভ রয়েছে, তা

জ্বালানি তেলের বাজার সবার জন্য উন্মুক্ত, হাতছাড়া হচ্ছে বিপিসির একক নিয়ন্ত্রণ

জ্বালানি তেলের বাজার আংশিক উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সীমিত

দেশের বাজারে ভরিতে সোনার গহনার দাম কমলো ২২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই

দেশের রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার, কমেছে আমদানি ব্যয়ের চাপ

৪ ম্যাচে ১৭ গোল, এখনও কি নতুন স্ট্রাইকারকে খুঁজছে বার্সেলোনা?

সম্পত্তি দানের পর আজীবন বাবা-মায়ের ভোগদখলের বিধান রেখে বিল পাস

মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ জন

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ খাতে ২০৩০ সালের মধ্যে ২০০ কোটি ডলারের বাজার সম্ভাবনা

আজ থেকে আমানতের মূল টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

টেলিযোগাযোগ খাতে আঞ্চলিক নেতৃত্বে আরও সক্রিয় হতে চায় বাংলাদেশ

বিরামপুরে বিজিবি-গ্রামবাসীর বাধায় বিএসএফের পুশ-ইনের চেষ্টা পণ্ড

ইয়েমেনে সরকারপন্থি-হুথি সংঘর্ষ, একদিনে নিহত ১৪১

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা

শুধু সংযোগ বাড়ানো নয়, মানসম্মত ও সাশ্রয়ী ইন্টারনেট নিশ্চিত করতে হবে

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোর নিহত

৭ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

জ্বালানি তেলের বাজার সবার জন্য উন্মুক্ত, হাতছাড়া হচ্ছে বিপিসির একক নিয়ন্ত্রণ

লংমার্চের গাড়িগুলো কি পানিতে নাকি তেলে চলে, প্রশ্ন শামা ওবায়েদের

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১৭, মামলা ৩৭

কৃষকের সার নিয়ে কারসাজি করলে ঠিকানা হবে হাজত: সংস্কৃতিমন্ত্রী

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: সালাউদ্দিন আহমেদ