ই-পেপার মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

ঢাকার সরকারি সাত কলেজের বিষয়ে বৈঠকে যা জানালো শিক্ষা মন্ত্রণালয়

আমার বার্তা অনলাইন:
০৪ আগস্ট ২০২৫, ১৬:৫০
আপডেট  : ০৪ আগস্ট ২০২৫, ১৬:৫৬

ঢাকার সরকারি সাত কলেজকে সাইন্স, আর্টস ও হিউমেনিটিজ, বিসনেস, ল অ্যান্ড জাস্টিস এ চারটি ভাগে বিভক্ত করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান। এদিকে, অন্তর্বর্তী প্রশাসনের অধীনে এবং বিদ্যমান নিয়মে চলতি মাসেই সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন ইউজিসি সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান।

সোমবার (০৪ আগস্ট) সচিবালয়ে সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরছেন শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান।

সোমবার (০৪ আগস্ট) সকালে সচিবালয়ে সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বদরুননেসা, ইডেন ও ঢাকা কলেজকে স্কুল অব সাইন্স, বাংলা কলেজকে স্কুল অব আর্টস অ্যান্ড হিউমেনিটিজ, তিতুমীর কলেজকে স্কুল অব বিসনেস স্টাডিজ এবং কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দি কলেজকে স্কুল অব ল অ্যান্ড জাস্টিসে পরিণত করা হচ্ছে।

একজন উপাচার্য ও একজন প্রক্টরসহ ৭ কলেজে ১৪ জন ডেপুটি প্রক্টর থাকবেন বলে জানান শিক্ষা সচিব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে।

অধ্যাপক তানজীমউদ্দিন খান বলেন, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। কলেজগুলোর অবকাঠামোগত পরিস্থিতি যাচাই করে আসন সংখ্যা নির্ধারণ করা হবে।

মন্ত্রণালয়ের অনুমোদনক্রমেই বিদ্যমান কাঠামোতে এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। সকল প্রক্রিয়া সম্পন্ন করে চলতি বছরের মধ্যেই এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে কার্যক্রম শুরু করা সম্ভব বলে জানান তিনি।

বর্তমানে একটি অন্তর্বর্তী প্রশাসন বিশ্ববিদ্যালয়টির পরিচালনার দায়িত্ব পালন করছে বলেও জানান অধ্যাপক তানজীমউদ্দিন খান।

আমার বার্তা/এল/এমই

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

দেশের সব প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমি

প্রাথমিক বৃত্তি পরীক্ষার এক জেলার খাতা মূল্যায়ন করা হবে অন্য জেলায়

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার উত্তরপত্র সংরক্ষণ, প্রেরণ ও মূল্যায়নসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জারি করেছে প্রাথমিক

স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ

সারাদেশে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী