ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

ভিসি ভবন ঘেরাওয়ের ঘোষণা আস-সুন্নাহ হলের শিক্ষার্থীদের

আমার বার্তা অনলাইন:
১১ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৬

বিশেষ বৃত্তি নীতিমালায় সংযোজিত অযৌক্তিক শর্তসমূহের সংশোধন ও পুনর্বিন্যাস-সহ ৩ দফা দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী প্রকল্পের’ শিক্ষার্থীরা।

একইসঙ্গে আগামী সোমবার (১৫ ডিসেম্বর) ভিসি ভবন ঘেরাও কর্মসূচি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে এই হুশিয়ারি দেন ইসলামী স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বখতিয়ার ইসলাম।

‎লিখিত বক্তব্যে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত আবাসন বৃত্তি নীতিমালায় বেশ কয়েকটি অযৌক্তিক শর্ত যুক্ত করা হয়েছে। শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং সমান সুযোগ-সুবিধার লক্ষ্য নিয়ে প্রণীত নীতিমালায় এসব শর্ত আর্থসামাজিক বাস্তবতা, শিক্ষার সমান অধিকারের নীতি এবং বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তিমূলক চর্চার সঙ্গে সাংঘর্ষিক।

বখতিয়ার ইসলাম আরও বলেন, ‘১০ ডিসেম্বর আমরা প্রতিবাদ সমাবেশ করি এবং ভিসি মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করি। কিন্তু তার কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাইনি। এরপর আমরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দেই। এর মধ্যে নীতিমালা সংশোধন না হলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব—সেটাও জানিয়ে দেই। প্রশাসনকে তার দায়িত্ব স্মরণ করিয়ে দিতেই আজকের এই সংবাদ সম্মেলন।’

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত মেধাবী প্রকল্পে অবস্থানরত শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীর ন্যায় আবাসন বৃত্তি নীতিমালায় অন্তর্ভুক্ত করা; আবাসন বৃত্তিকে মেধাভিত্তিক না করে প্রয়োজনভিত্তিক রাখার লক্ষ্যে সিলেকশন মানদণ্ডে আরোপিত ৭০ শতাংশ উপস্থিতি ও সিজিপিএ-নির্ভর শর্ত বাতিল করা এবং রি-অ্যাডমিশন সংক্রান্ত শর্ত সম্পূর্ণরূপে বাতিল করা।

‎এর আগে, বুধবার (১০ ডিসেম্বর) বিশেষ শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মেধাবী প্রকল্পের শিক্ষার্থীদের আবাসন বৃত্তি থেকে বঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আমার বার্তা/এল/এমই

মেধার মূল্যায়নই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, মেধার মূল্যায়ন নিশ্চিত করাই শিক্ষা ব্যবস্থার মূল

প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের (বিএনসিইউ) চেয়ারপারসন অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন,

বাংলাদেশের শিক্ষার্থীদের ভাষাজ্ঞান ও গণিতে দুর্বলতা উদ্বেগজনক: সুজান ভাইজ

বাংলাদেশের শিক্ষার্থীদের ভাষা ও গণনাজ্ঞান (গণিত) দুর্বল। এ দুর্বলতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

পবিত্র রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি বহাল রাখা এবং সাপ্তাহিক শুক্রবার ও শনিবার বার্ষিক ছুটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সময়মতো প্রকল্প বাস্তবায়ন না হলে অর্থায়ন বন্ধ: পরিকল্পনা উপদেষ্টা

সিডনিকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন পার্থ স্কচার্স

বাংলাদেশের একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালির জীবনাবসান

মেধার মূল্যায়নই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি: শিক্ষা উপদেষ্টা

আ.লীগ ভোটে না থাকা মানে, নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

নির্বাচন ঘিরে সহিংসতার দায় আ.লীগের ওপর চাপাল অন্তর্বর্তী সরকার

সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরেও লাভে বাংলাদেশ পর্যটন করপোরেশন

দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্যে হতবাক ঢাকা

বাগেরহাটে শীতার্তদের মাঝে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

হাসিনার আমলে নির্বাচন হয়নি বলেই বিপ্লব হয়েছে: বিচারপতি আবদুল মতিন

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল ২৫ হাজার কোটি টাকা

ছাত্রলীগ নেতার প্যারোলের আবেদন করা হয়নি: যশোর জেলা প্রশাসন

কর্তৃত্ববাদী শাসনের অবসান হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছে: মির্জা আব্বাস

কৃষি ছাড়া উত্তর দেব না, ছাত্রলীগ নেতার প্রসঙ্গ এড়িয়ে গেলেন উপদেষ্টা

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকার নেপথ্যে যা ঘটেছে: ক্রিকবাজ

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করায় রাজস্ব আদায় বেড়েছে: এনবিআর চেয়ারম্যান

চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন হয়ে যাচ্ছে অপরাধীদের হাতে

বিশ্বকাপ নিয়ে নাটকীয়তার মাঝেই মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান