ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

মেডিকেল ভর্তি পরীক্ষার মেধাতালিকার এক-তৃতীয়াংশই সেকেন্ড টাইমার

আমার বার্তা অনলাইন:
১৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৬৬ দশমিক ৫৭ শতাংশ পরীক্ষার্থী। তাদের মধ্যে মেধাতালিকায় জায়গা পেয়েছেন পাঁচ হাজার ৬৪৫ জন। তারা সরকারি মেডিকেল ও ডেন্টালে ভর্তি হতে পারবেন।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে একযোগে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলের তথ্যমতে, মেধাতালিকায় থাকা পাঁচ হাজার ৬৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে তিন হাজার ৮৫০ জন চলতি বছর (২০২৫) এইচএসসি পাস করে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। বাকি এক হাজার ৭০৭ জন শিক্ষার্থী সেকেন্ড টাইমার। তারা ২০২৪ সালে এইচএসইস পাস। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থী।

পরিসংখ্যান মতে, এবার মেডিকেল ভর্তির মেধাতালিকায় থাকাদের এক-তৃতীয়াংশই সেকেন্ড টাইমার। এছাড়া ৮৮ জন গত বছর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়েছিলেন এবং ভর্তি হয়ে অধ্যয়নরত।

এদিকে, প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন এক লাখ ২২ হাজার ৬৩২ জন। পরীক্ষায় উপস্থিত ছিলেন এক লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮ দশমিক ২১ শতাংশ)। আর অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৯২ জন (১ দশমিক ৭৯ শতাংশ)। এছাড়া বহিষ্কৃত হন দুইজন।

ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৮১ হাজার ৬৪২ জন; অর্থাৎ গড় পাস ৬৬ দশমিক ৫৭ শতাংশ। তাদের মধ্যে ছাত্র ৩১ হাজার ১২৮ জন (৩৮ দশমিক ১৩ শতাংশ) এবং ছাত্রী ৫০ হাজার ৫১৪ জন (৬১ দশমিক ৮৭ শতাংশ)।

আমার বার্তা/এল/এমই

প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের (বিএনসিইউ) চেয়ারপারসন অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন,

বাংলাদেশের শিক্ষার্থীদের ভাষাজ্ঞান ও গণিতে দুর্বলতা উদ্বেগজনক: সুজান ভাইজ

বাংলাদেশের শিক্ষার্থীদের ভাষা ও গণনাজ্ঞান (গণিত) দুর্বল। এ দুর্বলতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

পবিত্র রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি বহাল রাখা এবং সাপ্তাহিক শুক্রবার ও শনিবার বার্ষিক ছুটির

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন, উল্লাসে মুখর শিক্ষার্থীরা

রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রবেশাধিকার না রেখেই কূটনীতিকদের ব্রিফ করছে ইসি

জরিপে তাদের নাম এখনও পেছনে রয়েছে : বরগুনার জামায়াত প্রার্থী

নীরব এলাকা বাস্তবায়নে কঠোর আইন প্রয়োগ করা হবে: রিজওয়ানা হাসান

বিশ্বকাপ বয়কট করলে নিষেধাজ্ঞাসহ কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!

রূপালী ব্যাংকের কমেছে খেলাপি ঋণ, আমানত-রেমিট্যান্স অর্জনে রেকর্ড

যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারে থাকছে না আর কোনো বাধা

এবার একাকিত্বে ভুগলে পরিবারকে জানাবে অ্যাপ

কক্সবাজারে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবিস্ফোরিত বোমা

শরীরজুড়ে পাকা ধান, তারেক রহমানের সমাবেশে নজর কাড়লেন দলের ২ কর্মী

কুড়িগ্রাম-২ ও ৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী সাফিউর

গুগল ফটোসে এআই ফিচার দিয়ে নিজের ছবি বানিয়ে নিন নিজেই

ইতিহাস গড়ে সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

রাজধানীর যেসব এলাকায় হর্ন বাজালে হতে পারে ১০ হাজার টাকা জরিমানা

অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল

বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় উৎসবমুখর হাতিয়া

জেলেনস্কিকে ‘ক্লাউন’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিসিবিতে হস্তক্ষেপ, ব্যর্থতা ও বিতর্কের কেন্দ্রে বুলবুল

প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে শুভেচ্ছা, সুখ-সমৃদ্ধি কামনা জামায়াতের

শেষ মুহূর্তের গোলে বোর্নমাউথের কাছে হারল লিভারপুল

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করব: তারেক রহমান