ই-পেপার বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন

আমার বার্তা অনলাইন:
৩১ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৭

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে ৭২ দিন ছুটি রাখা হয়েছে। এর মধ্যে পবিত্র রমজান মাসের পুরো সময় কলেজ বন্ধ রাখা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। এতে সই করেছেন উপসচিব মো. আব্দুল কুদ্দুস।

প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনা করে দেখা যায়, পবিত্র রমজান, দোলযাত্রা, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ২৬ দিনের ছুটি রাখা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি থেকে এ ছুটি শুরু হয়ে চলবে ২৫ মার্চ পর্যন্ত।

এছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিন এবং দুর্গাপূজাসহ কয়েকটি পূজার বন্ধ মিলিয়ে ১০ দিনের ছুটি রাখা হয়েছে। সেই সঙ্গে ১১ দিনের শীতকালীন অবকাশ রয়েছে তালিকায়।

এতে ১৫ জুন থেকে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু করার নির্দেশনা রয়েছে। ভর্তির প্রক্রিয়া শেষে ১ জুলাই ক্লাস শুরু করতে হবে। আর চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ২৫ জুন শুরু হবে। এ পরীক্ষার ফল ১৬ জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে হবে।

দ্বাদশ শ্রেণি তথা এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। মার্চ মাসেই এ পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।

আমার বার্তা/এল/এমই

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে তিনটি

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১২

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র উচ্চশিক্ষা কমিশন গঠনের প্রস্তাব

বর্তমানে দেশের সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয় দেখভাল করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ প্রতিষ্ঠানের ক্ষমতা
  • সর্বশেষ
  • জনপ্রিয়