ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

নতুন বছরে পূর্ণতার নতুন আইটেম গান বেবি ড্যান্স উইথ মি

বিনোদন প্রতিবেদক:
০১ জানুয়ারি ২০২৫, ১৬:১৯

২০২৫ নতুন বছরে সংগীত প্রেমীদের জন্য “বেবি ড্যান্স উইথ মি” শিরোনামের একটি আইটেম গান নিয়ে এলেন এসময়ের প্লেব্যাক সংগীত শিল্পী নুজাত তানজুম পূর্ণতা৷ শিল্পী নিজেই গানটির গীতিকার, সুরকার এবং মডেল হিসাবে মূল ভূমিকায় অভিনয় করেছেন। সংগীত পরিচালনায় ছিলেন রাজ হৃদয়। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেন মো. শফিকুল ইসলাম।

রাজধানীর বিভিন্ন লোকেশনে গানটির চিত্রায়ণের মাধ্যমে মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। গানটি প্রযোজনা করেছেন সুপ্তি মিউজিক স্টেশন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে সুপ্তি মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ দেওয়া হয়েছে।

গান প্রসঙ্গে সংগীত শিল্পী পুর্ণতা বলেন, বিগত কয়েক বছর ধরে সিনেমার পাশাপাশি বিভিন্ন চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে কাজ করছি। আমার বেশ কিছু আইটেম সং এর মধ্যে এটি অন্যতম। কারণ এই গানের প্রত্যেকটি অংশে আমি রয়েছি। আশা করছি, এই গানটি দর্শকদের মনে জায়গা করে নেবে। যে কোন অনুষ্ঠানের জন্য এই গানটি পারফেক্ট।

তিনি আরও বলেন, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সুপ্তি মিউজিক স্টেশনের সি.ই.ও ডা. মোহাম্মদ সরোয়ার জাহানকে যিনি একটি বিশেষ দিনে দর্শকদের এত সুন্দর একটি গান উপহার দিচ্ছেন। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি এরকোল মিডিয়া এন্ড কমিউনিকেশন্স এর হেড অব অপারেশন মো. শফিকুল ইসলামকে। তিনি অত্যন্ত যত্ন সহকারে গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন করেছেন যা দর্শকদের অত্যন্ত আনন্দ দিবে।

গানটির মিউজিক ভিডিও’র পরিচালনা প্রসঙ্গে মো. শফিকুল ইসলাম বলেন, গানের কথা ও সুর অনেক সুন্দর। এছাড়াও শিল্পী গানটি চমৎকারভাবে গাওয়ার পাশাপাশি সাবলীলভাবে অভিনয় করেছেন। দিয়াবাড়ী এবং মিরপুরের বেশকিছু দারুণ লোকেশনে গানটির চিত্রায়ণ করা হয়েছে। আশাকরি গানটি দর্শকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হবে।

আমার বার্তা/এমই

বিশ্ব মা দিবস উপলক্ষে ‘মা পদক’ পাচ্ছেন ববিতা

২০২৬ সালটি অভিনেত্রী ববিতার জন্য একের পর এক অর্জনের বছর হয়ে দাঁড়িয়েছে। একুশে পদক ও

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। গত এক

বেগুনি শাড়িতে মেহজাবীনের রাজকীয় সাজ

শুধু অভিনয় দিয়েই নয়, গ্ল্যামার আর ফ্যাশন স্টেটমেন্টে নিজেকে প্রতিনিয়ত মেলে ধরছেন মেহজাবীন চৌধুরী। এবার

নায়িকা প্রিয় মনির ট্রাব কালচারাল  অ্যাওয়ার্ড অর্জন

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) প্রদত্ত ‘ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা