ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

বক্সিং শিখতে চান প্রিয়াঙ্কা জামান

বিনোদন প্রতিবেদক :
১২ মার্চ ২০২৫, ১১:৫০
ছবি : সংগৃহীত

এ প্রজন্মের মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। মডেলিংয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে সমানতালে কাজ করছেন তিনি। এবার নিজের আত্মরক্ষায় বক্সিং শিখতে চান এই অভিনেত্রী

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হলে এমনটাই জানান প্রিয়াঙ্কা জামান। অভিনেত্রী বলেন, ‘দেশে যে হারে ধর্ষণের মত ঘটনা বাড়ছে, তাতে নিজের আত্মরক্ষার বিকল্প নেই। শুধু তাই নয়, বক্সি আমার ছোট থেকেই পছন্দের খেলা। তাই, এটি শিখার জন্য চেষ্টা করছি৷'

এদিকে রোজার মাসে কোনো শুটিং করেন না জানিয়ে অভিনেত্রী বলেন, ‘এই একটা মাস আমি কোনো শুটিং করি না। আমি যে ধারাবাহিক নাটকগুলোতে জড়িত আছি এই ধারাবাহিক নাটকের শুটিং না হলে আমি কোনো শুটিংই করি না। এক মাস আমি নিজের প্রতি যত্ন নিই। আর ইবাদত করি ইবাদতে মশগুল থাকি।’

বর্তমানে নতুন তিনটি নাটকে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা জামান। তার মধ্যে দুটি একক নাটক হচ্ছে ‘বিয়ে বাড়ির গল্প’ ও ‘এতিম বউ’। এতে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক অনিক রহমান অভি। এই নাটক দুটি পরিচালনা করেছেন বকুল আহমেদ। আরেকটি হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ভাইরাল গ্রাম’। ধারাবাহিকটি নির্মাণ করেছেন মারুফ আহমেদ রিজভী খান। এতে তার সহশিল্পী প্রাণ রায় ও সাব্বির আহমেদ।

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়