ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

শাকিবের জন্মদিনেও চললো দুই স্ত্রীর খোঁচাখুচি

বিনোদন ডেস্ক:
২৯ মার্চ ২০২৫, ১৫:৪৫

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান বহু সাক্ষাৎকারে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিজের প্রাক্তন স্ত্রী বলেই দাবি করেছেন। শুধু তাই নয়, এই দুই নায়িকার সঙ্গেই ভবিষ্যতে তার নতুন কোনো সম্পর্কের সুযোগ নেই বলেও জানিয়েছেন।

তবে অপু-বুবলীর ক্ষেত্রে বরাবরই দেখা গেছে ভিন্ন চিত্র। তারা দুজনেই এখনও শাকিবকে নিজের স্বামী বলেই দাবি করেন। বিশেষ দিনগুলোতে নায়ককে নিয়ে নানা স্মৃতি ও রোমাঞ্চে ভাসেন।

এবারও দেখা গেল তেমনই এক চিত্র। শুক্রবার (২৮ মার্চ) ছিলো শাকিব খানের ৪৬তম জন্মদিন। প্রিয় নায়কের জন্মদিনে ভক্তদের পাশাপাশি তাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ‘সাবেক’ দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী।

স্বামীকে উইশ করলেও বরাবরের মতোই বুবলীকে খোঁচা মারতে ভোলেননি অপু বিশ্বাস। জন্মদিনে বাবার সঙ্গে ছেলে বীরের কেক কাটার কিছু ছবি পোস্ট করে বুবলী লিখেছেন, ‘পুরো মার্চ মাসটাই বাবা ছেলে নিয়ে নিয়েছে জন্মদিনের সেলিব্রেশনে, মনে হয় যেনো এস কে (শাকিব খান ও শেহজাদ খানের নামের আদ্যাক্ষর) মাস।’

সেই ছবিতে দেখা যাচ্ছে, তারকা বাবার জন্য স্টার শেপের একটি কেক বানিয়ে নিয়ে গেছেন বীর। আর তাতে লেখা ‘হ্যাপী বার্থডে ড্যাডি। আমাদের মেগাস্টার।’

বীর ও শাকিবকে নিয়ে বুবলীর সেই ক্যাপশনের জবাবেই পাল্টা খোঁচা মারলেন অপু বিশ্বাস। ছেলের চোখে বাবাকে যে কোন সুপারস্টার, মেগাস্টার কিংবা অন্য কোন বিশেষন নন সে কথা বলেই বুবলীকে খোঁচাটা মেরেছেন অভিনেত্রী।

অপু বিশ্বাস ছেলে জয় ও শাকিব খানের কেক কাটার মুহূর্তের ছবি শেয়ার করে লিখেছেন, ‘সন্তানের কাছে তার বাবা সুপারস্টার কিংবা সেলিব্রিটি না, বাবা ছেলে এক অন্যরকম বন্ধন। যাকে বলে আত্মার বন্ধন। শুধুমাত্র দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিন। বাবা ছেলে খুনসুটিতে মেতে ছিল জন্মদিনের সারাটা দিন।’

জয় তার বাবা শাকিব খানের জন্য একটি বৃত্তাকার রেড ভ্যালবেট কেক। আর তাতে লেখা ‘হ্যাপী বার্থডে আমার রাজা বাবা’।

এছাড়াও বীর যখন বাবার সঙ্গে কেক কাটছিলেন সেই মুহূর্তের ভিডিও ধারণ করেছেন বুবলী। বাবা-ছেলের মধুর মূহুর্তে যে নায়িকা সেখানে হাজির ছিলেন সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন ভিডিওর মধ্যে কিছু কথাবার্তার মাধ্যমে।

বুবলীর পর ঠিক একই কাণ্ড করতে দেখা গেল অপু বিশ্বাসকেও। এই নায়িকাও জয় ও শাকিবের কেক কাটার ভিডিও প্রকাশ করেছেন। যেখানে ক্যামেরা হাতে দাঁড়িয়ে থাকা অপু বিশ্বাসকে কথা বলতে শোনা গেছে।

প্রাক্তন দুই স্ত্রীর শুভেচ্ছাবার্তা শাকিব ভক্তরাও বেশ উপভোগ করেছেন। তাদের মতে, সন্তানের জন্য অপু-বুবলী দু’জনের সঙ্গেই শাকিবের ভালো সম্পর্ক থাকা উচিত।

আমার বার্তা/এমই

বুবলীর নতুন ছবি, বাড়ল জল্পনা!

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শবনম বুবলী সাম্প্রতিক সময়ে নিজেকে অনেকটা আড়ালে রেখেছেন। কোনো ইভেন্ট বা

এখনো এটি স্বপ্নের মতো মনে হচ্ছে: লাক্স সুপারস্টার

দীর্ঘ সাত বছর পর আয়োজিত ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতায় সেরার মুকুট জিতেছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা।

আমরা এখন দুই থেকে তিন: রাশমিকা মান্দানা

ভারতের জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ে হয়েছে মাস খানেক হলো। এমন

সাত বছর পর ফিরলো লাক্স সুপারস্টার, নতুন মুখ পেলো বাংলাদেশ

দীর্ঘ সাত বছর পর নতুন করে লাক্স সুপারস্টার বিজয়ীর মাধ্যমে নতুন মুখ পেলো বাংলাদেশ। এবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেটার বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

৩ মাসের জ্বালানির মজুত নিশ্চিতে কাজ করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের কী নিয়ে আলোচনা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধামরাইয়ে বসতবাড়িতে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ

রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক জোরদারের আশাবাদ

আলোচনার জন্য ইসলামাবাদে যেতে অস্বীকৃতি জানায়নি ইরান

ভোলায় মেয়েকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা এরপর গর্ভপাত, সেই বাবা গ্রেপ্তার

তারেক রহমানকে চেয়ারম্যান করে একনেক এর কমিটি গঠন

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে ব্যবসা প্রতিষ্ঠান: জ্বালানি প্রতিমন্ত্রী

বরগুনা সদর উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা, তিন শিশুর মৃত্যু

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

ইবি কর্মকর্তা সমিতির সভাপতি বাবুল, সম্পাদক তোজাম

কুবিতে নিজ দলের কর্মীকে হত্যার হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

দাম্পত্যের মাধুর্য তুলে ধরা হয়েছে কোরআনের যে ৮ আয়াতে

যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ, ফের পেছাল প্রতিবেদন দাখিলের সময় 

র‍্যাব থাকবে কিনা সিদ্ধান্ত সরকারের, তবে প্রয়োজন আছে: র‌্যাব মহাপরিচালক

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চ নেতাদের ইস্টার সানডের শুভেচ্ছা বিনিময়

বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন জমা, কমিটির ডাকে আসেননি আসিফ