ই-পেপার সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

শামীমের দ্বারা অনেক ক্যারেকটার আর্টিস্ট হেনস্তা হয়েছে: অহনা

আমার বার্তা অনলাইন
০৯ মে ২০২৫, ১৬:০০

সম্প্রতি সহকর্মীকে হেনস্তার অভিযোগ ওঠে ছোটপর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। এরপরই গত মঙ্গলবারে এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি। পাশাপাশি ওই সংবাদ সম্মেলনে অভিনেত্রী অহনা রহমানের প্রসঙ্গ টানেন শামীম। তারপর থেকেই নেটিজেনদের আলোচনা ছোটপর্দার অভিনেত্রীকে নিয়েও।

শমীমের অভিযোগের পর মুখ খোলেন অহনা। অভিনেত্রী মনে করছেন ধর্ষণের অভিযোগ থেকে সবার দৃষ্টি সরাতেই তার প্রসঙ্গ টেনেছেন অভিনেতা। তার কথায়, ‘আমি কোনোদিন কোথাও কোনো সাক্ষাৎকারে কি কারও নাম বলেছি? কিংবা শামীম হাসান সরকার আমার প্রাক্তন এরকম কি বলেছি? প্রাক্তনের সঙ্গে যতই খারাপ সম্পর্ক হোক আমি তার নাম উল্লেখ করতে পারি না। তাহলে আমার নাম নেওয়ার পেছনের কারণ কি; তার বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ উঠেছে সেটা ঢাকার জন্য।

এবার শামীমের বিরুদ্ধে আর এক অভিনেত্রীর অভিযোগ

এরপর ক্যারেক্টার আর্টিস্টদের সঙ্গে শামীমের দুর্ব্যবহারের ফিরিস্তি তুলে ধরেন অহনা। বলেন, ‘প্রিয়াঙ্কা নামের মেয়েটি তার (শামীম হাসান সরকার) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন। এ ব্যাপারে যদি আমার কাছে জানতে চান তবে আমি বলব, শামীম আর যাই করুক সে ধর্ষক না।

অভিনেত্রী যোগ করেন, ‘সে (শামীম হাসান সরকার) হয়তো ভেবেছে ধর্ষণ শুধু শারীরিকভাবেই হয়। ধর্ষণ মুখেও করা যায়। সে মেয়েটিকে সবার সামনে গালি দিয়েছে। সে এগুলো করে। আমাদের অনেক ক্যারেক্টার আর্টিস্ট আছে যাদের সঙ্গে এরকম করেছে। বিশ্বাস না হলে তাদের জিজ্ঞেস করলেই জানতে পারবেন। এক ক্যারেক্টার আর্টিস্ট তো শামীমের সঙ্গে কাজ করবেন না বলে ঘোষণা-ই দিয়েছেন।’

অশ্লীল গালিকে যৌন হেনস্তা উল্লেখ করে অহনা বলেন, ‘শামীম যে অকথ্য ভাষায় গালি দেবে এটা কি যৌন হেনস্তার মধ্যে পড়ে না? প্রিয়াঙ্কা একজন মেয়ে বলে কিছু বলতে পারছে না। শামীমের কারণে কত ক্যারেক্টার আর্টিস্ট হেনস্তা হয়েছে! এর আগে সে একজনকে চড় মেরে কান দিয়ে রক্ত বের করে ফেলেছিল। প্রোডাকশন বয়ের শরীরে চা ছুড়ে মেরেছিল।’

বলে রাখা ভালো, প্রিয়াঙ্কা প্রিয়ার অভিযোগের পর একের পর অভিযোগ শামীমের বিরুদ্ধে। অভিনেতার বিরুদ্ধে বাজে ব্যবহারের অভিযোগ এনে সরব হন বাচিক শিল্পী ও সঞ্চালক সিফাত বন্যা এবং অভিনেত্রী নুফা তানহা।

আমার বার্তা/জেএইচ

সব আনন্দ মিস করছি: মিমি চক্রবর্তী

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ব্যস্ততার কারণে বেশিরভাগ সময় কলকাতায় একাই থাকেন, সঙ্গী দুই

অবকাশ যাপনে কোথায় গেছেন মেহজাবীন?

দীর্ঘ ১৩ বছরের প্রেমের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ

আর্শিনা প্রিয়ার বিজিসিএফ অ্যাওয়ার্ড অর্জন

বাংলাদেশ গ্রিন লিফ কালচারাল ফোরাম ও গ্রিন লিফ ম্যাগাজিন প্রদত্ত বিজিসিএফ অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন

৬ মাসে ১৮ কেজি কমিয়ে চমকে দিলেন বাঁধন

লাক্স সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ থেকেই শোবিজে পথচলা শুরু অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। সময়ের সঙ্গে তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ

জেল হাজতে যমুনা অয়েলের তেল মাফিয়া এয়াকুব, অবসান হতে যাচ্ছে সাম্রাজ্য

হাদির ওপর হামলায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক, আটক ৩

হাদির ওপর হামলার ঘটনায় মনে হয়েছে মাথায় বাজ পড়েছে: সিইসি

নির্বাচন যথাসময়ে হবে, বানচালের চেষ্টা ব্যর্থ হবে: ইসি সানাউল্লাহ

তারেক রহমানকে নজিরবিহীন সংবর্ধনা জানানো হবে: মির্জা ফখরুল

ভারতের ভূখণ্ড বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে ব্যবহার হয়নি: দিল্লির প্রতিক্রিয়া

সংখ্যালঘুদের আতঙ্কিত করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: হেফাজত

ইউএনওকে গ্রেপ্তারের নির্দেশদাতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন বরখাস্ত

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭ জন

হাদির হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান বাংলাদেশের

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

হর্নের মাধ্যমে শব্দদূষণ রোধে পুলিশ সার্জেন্টদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মনোনয়ন বাণিজ্য গোপনে হয়, অভিযোগ পেলে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

বিশ্বখ্যাত জাপানী টয়োটা হায়েস এখন প্রগতিতে

শীতে খেজুর ‍গুড়ের উপকারিতা

ঢাবি উপাচার্য: ইতিহাসকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভাজন সৃষ্টি করা যাবে না

ইসলামে ভাগ্য পরিবর্তনের দোয়া

‘গান পয়েন্টে’ থাকা জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে পুলিশ