ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

আজকে আমার ঈদ: জাহিদ হাসান

আমার বার্তা অনলাইন:
১৯ জুন ২০২৫, ১৪:৪৬
আপডেট  : ১৯ জুন ২০২৫, ১৪:৫৬

তানিম নূর পরিচালিত ‘উৎসব’ ছবিটি দিয়ে বিরতির পর বড় পর্দায় আসেন জাহিদ হাসান। নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেতা ‘উৎসব’ ছবিতে জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করে মানুষকে মুগ্ধতায় ভাসাচ্ছেন। প্রেক্ষাগৃহফেরত দর্শকেরা জাহিদ হাসানের অভিনয়ের মুগ্ধতার কথা জানাচ্ছেনও। এদিকে প্রেক্ষাগৃহে যখন ছবিটি প্রদর্শিত হচ্ছে, ঠিক তখন হাসপাতালের বিছানায় শয্যাশায়ী ছিলেন এই অভিনয়শিল্পী।

পবিত্র ঈদুল আজহার আগের দিন তিনি অসুস্থ হয়ে হাসাপাতালে ভর্তি হন। তবে এই সময়ে ছবির অন্য অভিনয়শিল্পীরা এক প্রেক্ষাগৃহ থেকে আরেক প্রেক্ষাগৃহে ছুটেছেন। গতকাল বুধবার ‘উৎসব’ ছবির বিশেষ প্রদর্শনীতে আসেন জাহিদ হাসান। সবার সঙ্গে ছবিটি দেখেন, একই সঙ্গে কথা বলতে গিয়ে নিজে কেঁদেছেন, উপস্থিত সবাইকে আবেগতাড়িত করেছেন।

পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, ইন্তেখাব দিনার, নরেশ ভূঁইয়া, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ। এর আগে রায়হান রাফীর ‘আমলনামা’সহ বেশ কয়েকটি কাজে দেখা গেছে জাহিদ হাসানকে।

‘উৎসব’ ছবির বিশেষ প্রদর্শনীতে জাহিদ হাসান বলেন, ‘আজকে আমার ঈদ। কারণ ঈদের আগের দিন থেকে আমি একটু অসুস্থ ছিলাম। হাসপাতালে ছিলাম। এইচডিইউ, আইসিইউ হয়ে কেবিন। আমার ছবিটি যখন মুক্তি পায়, আমি যেতে পারছিলাম না কোথাও। আমার সহযোদ্ধা ভাইবেরাদার যাঁরা, তাঁরা সবাই বিভিন্ন প্রেক্ষাগৃহে ছুটেছেন। ছবিটির প্রতি দর্শক আগ্রহ বাড়াতে সবাই যাঁর যাঁর মতো ফাইট করে যাচ্ছিলাম। ওই সময়টায় আমি “উৎসব” ছবির অনেক রিভিউ দেখেছি। তরুণদের পাশাপাশি অনেক বয়স্ক মানুষ ছবিটি দেখতে এসেছেন। পরিবার নিয়ে ছবিটি দেখতে এসেছেন। সবার প্রতি অনেক কৃতজ্ঞ। কৃতজ্ঞতায় আমার মাথায় নুয়ে আসে।’

কথা প্রসঙ্গে জাহিদ হাসান শুটিং সময়ের কথাও মনে করলেন। জানান, শুটিংয়ের সময় অনেক বিষয়ে অনেক কিছু নিয়ে ইউনিটের কাউকে কাউকে বকাঝকা করেছেন। কিন্তু এখন মনে হয়েছে এসব না করলেও হয়। জাহিদ হাসান বলেন, ‘ব্যক্তিগতভাবে, ব্যক্তিজীবনে আমরা অনেক কিছুতে অনেক ভুল করেছি। আমরা চাই, সুন্দরভাবে ধর্মবর্ণ–নির্বিশেষে, দলমত–নির্বিশেষে সবাই বাংলাদেশে একসঙ্গে থাকব। সুখে–দুখে থাকব। উৎসব করব। পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে আমরা সবাই যেন সব জায়গায় যেতে পারি।’

‘উৎসব’ ছবির বিশেষ প্রদর্শনীতে কথা বলার শেষ দিকে এসে জাহিদ হাসান বলেন, ‘মুশকিল হয়েছে কি, কেউ আমাকে ভালোবাসলে কান্না পেয়ে যায়। আদর করলেও কান্না পায়। যখন আপনারা (সাংবাদিকসহ উপস্থিত সবাইকে) আমাকে এভাবে আদর করেন, ভালোবাসেন, কান্না পায়। এটা মোটেও অভিনয় নয়। সত্যিই সত্যিই। অভিনয়জীবনে আমি বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছি। জাতীয় পুরস্কারও পেয়েছি। কিন্তু এভাবে আমার কোনো ছবি মুক্তি পায়নি। এত ক্যামেরা কখনো আমার সামনে আসেনি। এটা আমার জীবনের জন্য অনেক বড় পাওয়া।’

আমার বার্তা/এল/এমই

কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

মার্কিন পপ সুপারস্টার কেটি পেরির বিরুদ্ধে এবার যৌন হেনস্তার গুরুতর অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি

আমার কম কাজ করলেও চলে: স্পর্শিয়া

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া। পর্দায় তাকে নিয়মিত দেখা গেলেও ক্যারিয়ারের শুরু থেকেই কাজের

মায়ের শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম: পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার গার্ল পরীমণি। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি সবসময়ই ভক্তদের

মা আনোয়ারার স্বপ্নপূরণে নির্বাচন করার সিদ্ধান্ত চিত্রনায়িকা মুক্তির

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপি গুলশান বিভাগ কর্তৃক “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজন

ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

মাউশির মহাপরিচালকের দায়িত্বে শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল

স্বাধীনতার ৫৫ বছরেও এখনো অনেক অপূর্ণতা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে ব্যাংকাস্যুরেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জনদুর্ভোগের কথা বিবেচনা করে তেলের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় বাংলাদেশ

ইন্টারনেটেও ‘কপি-পেস্ট’ নির্ভরতা, শহর-গ্রাম ব্যবধানের বৈষম্য স্পষ্ট

আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার

বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

কৃষকের আয় ও ঝুঁকি কমাতে বিকল্প ফসল ব্যবস্থার পরামর্শ সার্ক কৃষি কেন্দ্রের

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে

দামুড়হুদা ও জীবননগরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু