ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

অনুদান কমিটি থেকে নাম প্রত্যাহার করেছেন মম

আমার বার্তা অনলাইন:
০৩ জুলাই ২০২৫, ১৯:৫৬
জাকিয়া বারী মম : ফাইল ছবি

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। গত ২৫ মে পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে বিষয়টি মঙ্গলবার ৩২টি চলচ্চিত্রকে ১৩ কোটি টাকা অনুদান প্রদানের পর প্রকাশ্যে এসেছে। বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এ অভিনেত্রী।

মম বলেন, ‘আমি পদত্যাগ বেশ আগেই করেছি। ২৫ মে তথ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। জানিয়েছি, ব্যক্তিগত ও পেশাগত কারণে আমি আর এখানে সময় দিতে পারছি না।’

জুলাই বিপ্লবে শিল্পী অধ্যায়ে জাকিয়া বারী মম অন্যতম ফ্রন্ট লাইনার ছিলেন। বরাবরই যার ভেতরে ছিলো দেশাত্মবোধ। তিনি ছিলেন সংস্কারের দাবি তোলা অন্যতম অভিনেত্রী। রাষ্ট্রের ডাকে, চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্যে, সংস্কারের আশায়, নিজের শুটিং ব্যস্ততা ফেলে, রাজপথ থেকে অনুদান কমিটিতে যুক্ত হয়েছিলেন হাসিমুখে।

কমিটি ছাড়ার প্রসঙ্গে অভিনেত্রী আরও জানান, ‘আমার যেহেতু ব্যক্তিগত কোনও চাওয়া পাওয়া নাই ক্ষমতার কাছে, শুধু কাজটাই করতে চেয়েছিলাম। কিন্তু সেটা ঠিকঠাক করতে পারিনি। তাই ভাবলাম আমার ছেড়ে দেয়া পদে অন্য কেউ এসে অনেক কাজ করলে সেটা ভালো হবে কমিটির জন্য।’

‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’র বাকি সদস্যদের মধ্যে রয়েছেন পদাধিকার বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক খান শারফুদ্দীন মোহাম্মদ আকরাম (আকরাম খান), চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার নার্গিস আখতার এবং রেইনবো চলচ্চিত্র সংসদের সভাপতি আহমেদ মুজতবা জামাল।

আর এই কমিটির সভাপতি হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। শুরুতে যে পদে ছিলেন সাবেক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

আমার বার্তা/এমই

বিরতি ভেঙ্গে দশ নাটক নিয়ে ফিরেছেন নির্মাতা আব্দুল্লাহ আল মামুন

বিরতি ভেঙ্গে দশ নাটক নিয়ে ফিরেছেন ব্যতিক্রমী নির্মাতা আব্দুল্লাহ আল মামুন। বরাবরের মত এবারও আস্থা

এবার নির্বাচনে ভোট দিতে পারছেন না যেসব তারকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। সব জায়গার মতো শোবিজ অঙ্গনেও চলছে

চঞ্চল-প্রবীর জুটির সাথে কাজ করে আপ্লুত তটিনী

ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

গত এক বছরে সম্পদ বেড়েছে তিশার

প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের পরিবারের সম্পদ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

টকশোতে নীতিকথা বলা লোকেরা ভোটারদের টাকা দিচ্ছেন: নজরুল ইসলাম

চক্রান্ত-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধের ঘোষণা জামায়াতের

জামায়াত নেতাকে যারা আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব

রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

নির্বাচনের আগের দিন দুই ডিআইজি ও ২ পুলিশ সুপারকে বদলি

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১০ লাখ পোস্টাল ব্যালট

ফলাফল ঘোষণা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে: ফয়জুল করীম

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা