ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

শরিফুল রাজ-আরিফিন শুভ: মন্দিরার কাছে কে কেমন

আমার বার্তা অনলাইন:
০৫ জুলাই ২০২৫, ১৫:৪২

বছর কয়েক আগে ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের এই সিনেমায় চিত্রনায়ক শরিফুল রাজের বিপরীতে অভিনয় করেন এই নায়িকা। এরপর গেল ঈদে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’, যেখানে আরিফিন শুভর সঙ্গে জুটি বাঁধেন মন্দিরা। সময়ের সঙ্গে সঙ্গে এখন দর্শকদের চেনা ও পছন্দের মুখ হয়ে উঠছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দুটি সিনেমার কাজের অভিজ্ঞতা ভাগ করে নেন মন্দিরা। প্রশংসা করেন সহশিল্পী হিসেবে পাওয়া দুই নায়ক শরিফুল রাজ ও আরিফিন শুভকে নিয়ে।

শরিফুল রাজকে নিয়ে মন্দিরা বলেন, ‘যখন কাজলরেখার শুট চলছিল, রাজের সঙ্গে খুবই কম কথা হতো। যতটুকু সিন বা কাজের ক্ষেত্রে। এছাড়াও আমাদের তখন বন্ধুত্বটাও ছিল না। তবে রাজের ব্যাপারে বলব, সে তুখোড় একজন অভিনেতা, এবং পুরোটা সময় সে তার ক্যারেকটারে থাকতে পছন্দ করে। আর খুব ডেডিকেটেড; আমাকে হেল্প করেছে।’

আরিফিন শুভকে নিয়ে মন্দিরার ভাষ্য, ‘আর শুভ ভাই এর ব্যাপারটা হলো, খুবই জলি মাইন্ডের একজন মানুষ, সারাক্ষণ হৈ-হুল্লোড় করতে পছন্দ করে। সেটকে মাতিয়ে রাখে অলওয়েজ। আর তার যেহেতু এত বছরের ক্যারিয়ার, আমি যেখানে নতুন; আমার টেনশন হচ্ছিল যে তার সঙ্গে আমি অভিনয় করে পেরে উঠব কি না। উনি আমাকে যে পরিমাণ হেল্প করেছে, আমি তা আশাও করিনি।’

নতুন সিনেমা প্রসঙ্গে মন্দিরা বলেন, ‘তৃতীয় সিনেমা নিয়ে এখন বলে দিলে সারপ্রাইজটা তো আর থাকল না। এতটুকু বলতে পারি, তৃতীয়টা আরও ভালো কিছু হতে যাচ্ছে।’

সাক্ষাৎকারে মন্দিরা আরও বলেন, ‘আমি বরাবরই গল্পকে প্রাধান্য দিতে পছন্দ করি। আমার কাছে মনে হয়, দিনশেষে গল্পটাই তো ম্যাটার করে, রাইট? একটা মানুষ এত টাকা দিয়ে সিনেমা দেখতে যাবে, দুই ঘণ্টা সময় ব্যয় করবে, ভালো মানসম্মত জিনিস যদি না দেখে, তাহলে আমার মনে হয় ওরকম কাজ না করাই ভালো। আমি বেছে কাজ করি, কম কাজ করি- ভালো কাজ করতে চাই।’

আমার বার্তা/এমই

জয়ার ঘরে একটু আগেই এল পয়লা বৈশাখ

বাংলা নববর্ষকে ঘিরে উৎসবের রঙে রঙিন পুরো দেশ। পয়লা বৈশাখ সামনে রেখে রাজধানী ঢাকাসহ দেশের

আবারও কাজ করতে পেরে খুব ভালো লাগছে: স্পর্শিয়া

দীর্ঘ এক দশকের অপেক্ষা। অবশেষে ছোট পর্দার জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শিয়াকে আবারও

ঘরোয়া আয়োজনে মেহজাবীনের বৈশাখ

বছর ঘুরে দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ। তাই নতুন বছর ১৪৩৩-কে বরণ করে নিতে পয়লা

জেল থেকে বেরিয়ে স্বেচ্ছায় রিহ্যাবে গেলেন সংগীতশিল্পী

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তারের হয়েছিলেন মার্কিন সংগীত শিল্পী ও পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাপপ্রবাহ নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

সাবেক মেয়র মনজুরের বাসা থেকে বেরিয়ে প্রশ্নের মুখে হাসনাত

দীর্ঘ ১৬ বছর পর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু আজ

১৮৫৭ সালে ডেনমার্ককে ক্ষতিপূরণ দিয়ে টোল বন্ধের বাস্তবতা হরমুজে

আলোচনায় ফিরছে যুক্তরাষ্ট্র-ইরান ও ইসরায়েল-লেবানন

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারধর-বাঁশ নিয়ে তাড়া, ঠিকাদারের ব্যবস্থাপক গ্রেপ্তার

‘নজিরবিহীন’ জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা: আইএমএফ

ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’: ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে আস্থার সংকট 'এক রাতে' দূর হবে না: ভ্যান্স

১৫ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ, আছেন বাংলাদেশি নাগরিকও

বিরোধী দলের ওপর ‘স্বৈরাচারের ভূত’ ভর করেছে: তারেক রহমান

একদিনে হাম ও হামের উপসর্গে ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

রাস্ট্রায়ত্ব তেল শোধনাগর ইষ্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা

মোহাম্মদপুরে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা

খাঁটিহাতা হাইওয়ে থানায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহাবিশ্বের প্রসারণ মাপলেন আইইউবির ড. আশরাফসহ ৪০ বিজ্ঞানী

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস ও আত্মপরিচয়ের প্রতীক