ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

‘আলী’ ভাই-বোনের ভালোবাসার এক মানবিক আখ্যান

আমার বার্তা অনলাইন:
১১ জুলাই ২০২৫, ১০:৪৫

পাহাড়ের কোলে বেড়ে ওঠা দুই ভাই-বোন আলী ও রশ্নির বিয়োগান্তক অথচ অনুপ্রেরণামূলক গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘আলী’। বিপ্লব হায়দার পরিচালিত এই সিনেমায় ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং রশ্নির চরিত্রে আছেন প্রতিজ্ঞা। তাদের সঙ্গে আরও অনেক তারকা শিল্পী এই চলচ্চিত্রে অভিনয় করেছেন। রশ্নি স্বপ্ন দেখে ঢাকায় পড়াশোনা করে স্বাবলম্বী হতে, কিন্তু তার ভাই আলী চায় না শহরের অনিরাপদ পরিবেশে তার বোন পা রাখুক। এক ভয়াবহ দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে পড়ে এই দুই আত্মার আত্মীয়। বাকপ্রতিবন্ধী আলী এরপর বেঁচে থাকার এক কঠিন সংগ্রামে নামে। নির্যাতন, নিঃসঙ্গতা, অবিচার আর ঘৃণার মাঝেও সে হার মানে না। অন্যদিকে, রশ্নিও ভাইয়ের জন্য অপেক্ষা করে, তাকে খোঁজে এবং তার জন্য লড়াই করে চলে। এই চলচ্চিত্র ভাই-বোনের ভালোবাসার এক অন্যরকম গল্প তুলে ধরেছে, যেখানে শব্দের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে মানবিক সম্পর্ক। নির্মাতা বিপ্লব হায়দারের যাত্রা শুরু হয়েছিল ক্যামেরা সহকারী হিসেবে। ছোট পর্দা থেকে তিনি বড় পর্দায় এসেছেন। তার প্রথম চলচ্চিত্র ‘ভয়াল’ মুক্তির পর এটি তার দ্বিতীয় বড় পর্দার কাজ ‘আলী’। খুব শিগগিরই চলচ্চিত্রটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। চলচ্চিত্রটি নিয়ে দারুণ আশাবাদী অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি বলেন, ‘এই নাটকটি আমার ক্যারিয়ারের সেরা কাজ হতে যাচ্ছে। ভাই-বোনের ভালোবাসার এ এক অন্যরকম গল্প। আমরা সবাই অনেক চেষ্টা করেছি। কাজটি নিয়েও অনেক আশাবাদী। আশা করি দর্শক আমাদের কাজটি অনেক পছন্দ করবেন।’ ‘আলী’ চলচ্চিত্রটি দর্শকদের মাঝে ভাই-বোনের অটুট বন্ধন এবং প্রতিকূলতার মাঝেও টিকে থাকার এক অসাধারণ বার্তা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

আমার কম কাজ করলেও চলে: স্পর্শিয়া

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া। পর্দায় তাকে নিয়মিত দেখা গেলেও ক্যারিয়ারের শুরু থেকেই কাজের

মায়ের শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম: পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার গার্ল পরীমণি। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি সবসময়ই ভক্তদের

মা আনোয়ারার স্বপ্নপূরণে নির্বাচন করার সিদ্ধান্ত চিত্রনায়িকা মুক্তির

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য

জয়ার ঘরে একটু আগেই এল পয়লা বৈশাখ

বাংলা নববর্ষকে ঘিরে উৎসবের রঙে রঙিন পুরো দেশ। পয়লা বৈশাখ সামনে রেখে রাজধানী ঢাকাসহ দেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা