ই-পেপার শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড পেলেন শাকিলুর রহমান

আমার বার্তা অনলাইন:
১১ জুলাই ২০২৫, ১০:৪৯

গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন তরুণ সাংবাদিক ও উদ্যোক্তা শাকিলুর রহমান (শাকিল)। ডিজিটাল মিডিয়া ও মার্কেটিংয়ে বিশেষ অবদান রাখায় তাকে এই সম্মাননা দেওয়া হয়। সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানটির আয়োজন করে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন ও গ্লোবাল মিডিয়া ফোরাম অব বাংলাদেশ। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই। পুরস্কার পেয়ে ভীষণ উচ্ছ্বসিত শাকিলুর রহমান। তিনি বলেন, ‘কাজের স্বীকৃতি হিসেবে যেকোনো পুরস্কারই অনুপ্রেরণা জোগায়। আর স্বীকৃতি সব সময়ই আনন্দের। কিছু কিছু স্বীকৃতি দায়িত্বকে আরও অনেক বাড়িয়ে দেয়। কৃতজ্ঞতা জানাই আয়োজকদেরকে, আমাকে যোগ্য মনে করার জন্য। ডিজিটাল মিডিয়া ও মার্কেটিংয়ে এটা আমার তৃতীয় সম্মাননা। ডিজিটাল মিডিয়া ও মার্কেটিং নিয়ে আমি দীর্ঘদিন কাজ করতে চাই। কারণ আমি এই কাজটিকে ভালোবাসি।' শাকিল টেলিভিশন চ্যানেল এসএ টিভিতে ডিজিটাল মিডিয়া ও মার্কেটিং বিভাগে কর্মরত আছেন। ২০১৪ সালে দেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করেন। এরপর পর্যায়ক্রমে ইউনিসেফ বাংলাদেশ, দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল আইয়ে কাজ করেন তিনি। অনুষ্ঠানে টেলিভিশন ও প্রিন্ট মিডিয়া ব্যক্তিত্বের পাশাপাশি দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, অভিনেত্রী রুনা খান, অভিনেত্রী সামিরা খান মাহি ও মডেল পিয়া জান্নাতুলসহ ৩৮ জনকে পুরস্কার দেওয়া হয়। উল্লেখ্য, বর্তমানে শাকিলুর রহমান বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) যুগ্ম সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন (ইমা), বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এবং বৃহত্তর যশোর সাংবাদিক ফোরামের সদস্য এবং জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা প্লাটিনামের পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করছেন।

তানজিন তিশার চড়, অথৈয়ের অভিযোগ: উত্তপ্ত দেশের নাট্যাঙ্গন

নির্মাতাদের যৌন নির্যাতনের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বে শুরু হওয়া ‘মি টু’ আন্দোলন এক সময় ভারতেও আছড়ে

অস্কারের মঞ্চে পুরস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা চোপড়া

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘অস্কার’ বা ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে পুরস্কার উপস্থাপক (প্রেজেন্টার) হিসেবে নাম

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স

বিশ্বখ্যাত পপতারকা ব্রিটনি স্পিয়ার্সকে মদ্যপ ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া

পরকীয়ার গুঞ্জনের মাঝেই তৃষার সঙ্গে বিয়ের আসরে বিজয়

দক্ষিণি তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা তুঙ্গে। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জালানি তেল বিক্রয়ে বিপিসির নতুন সিদ্ধান্ত

সাভারে ৩দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন

ঢাকা বোট ক্লাবে সেহরি নাইট, সদস্যদের উচ্ছ্বসিত অংশগ্রহণে উজ্জীবিত ক্লাব প্রাঙ্গণ

সাবেক দুই উপদেষ্টাকে গ্রেফতার দাবিতে জামায়াতের বিক্ষোভ

গ্যাসের দাম যদি বাড়ে, তো বাড়ুক : ট্রাম্প

আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি: আরাঘচি

রাজবাড়ীতে পাম্পে জ্বালানি তেল সংকট, যানবাহন চালকদের ক্ষোভ

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

ইরানের বিদেশি মুদ্রা জব্দের পরিকল্পনা করছে আমিরাত, দাবি মার্কিন দৈনিকের

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফেরার আশা সাকিবের

প্রতিটি পর্বে পর্বে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: গোলাম পরওয়ার

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে: রেভল্যুশনারি গার্ড

পূর্বের বক্তব্য থেকে সরে ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৪৪৭ প্রাণ

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মালয়েশিয়া থেকে বাংলাদেশি জোবাইদুল আমিনকে যুক্তরাষ্ট্রে নিয়েছে এফবিআই

বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

পাচারকালে ভোলা থেকে চার ট্রাকে ১৪২০ বস্তা সার জব্দ