ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

২০ জুলাই কুয়াকাটায় ট্যুরিজম ফেস্টিভ্যাল ও আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান

মোকলেসুর রহমান মাহারুক:
১১ জুলাই ২০২৫, ২০:০৮
আপডেট  : ১১ জুলাই ২০২৫, ২০:১০

গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে কুয়াকাটায় আগামী রোববার (২০ জুলাই) বিকাল ৫টায় কুয়াকাটা খান প্যালেস অডিটোরিয়ামে পর্যটন উৎসব, “পর্যটন শিল্পের উন্নয়নে কুয়াকাটার সম্ভাবনা” শীর্ষক আলোচনা সভা, ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মাননীয় স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। প্রধান আলোচক এর আসন অলংকৃত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন।

বিশেষ অতিথির আসন অলংকৃত করবেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আবু তাহের মো. জাবের, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্সোনাল ফটোগ্রাফার ও এনটিভির পরিচালক আলহাজ্ব মো. নুরুদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ড. হামিদা খানম, একুশে পদক বিজয়ী বরেণ্য সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা, কক্সবাজার হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারী মুকিম খান।

সভাপতিত্ব করবেন গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের মহাসচিব, দৈনিক গণকণ্ঠ’র নির্বাহী সম্পাদক সালাম মাহমুদ।

কুয়াকাটা ট্যুরিজম ফেস্টিভ্যাল সফল করার লক্ষ্যে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফকে চেয়ারম্যান, গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের অর্থ সম্পাদক হাফিজ রহমানকে সদস্য সচিব করে উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

আমার বার্তা/এমই

আবারও কাজ করতে পেরে খুব ভালো লাগছে: স্পর্শিয়া

দীর্ঘ এক দশকের অপেক্ষা। অবশেষে ছোট পর্দার জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শিয়াকে আবারও

ঘরোয়া আয়োজনে মেহজাবীনের বৈশাখ

বছর ঘুরে দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ। তাই নতুন বছর ১৪৩৩-কে বরণ করে নিতে পয়লা

জেল থেকে বেরিয়ে স্বেচ্ছায় রিহ্যাবে গেলেন সংগীতশিল্পী

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তারের হয়েছিলেন মার্কিন সংগীত শিল্পী ও পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স।

বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস

পর্দায় নিয়মিত উপস্থিতি না থাকলেও বছরজুড়েই আলোচনায় থাকেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। বিভিন্ন শোরুমের ফিতা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী