ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

বাউল শিল্পী নূর হোসেনের সংগীতযাত্রা

নিজস্ব প্রতিবেদক:
১৩ জুলাই ২০২৫, ১৭:০৩

বাংলার মাঠে-ঘাটে যখন কেউ গান ধরতেন, মানুষ আপনাআপনি জড়ো হয়ে যেত-ঠিক তেমনই একজন শিল্পীর নাম মো. নূর হোসেন। ছোটবেলা থেকেই যার কণ্ঠে ছিল অপূর্ব এক মাধুর্য, যা সহজেই মন ছুঁয়ে যেত সাধারণ মানুষের।

গ্রামের মঞ্চ, শহরের অনুষ্ঠান, মাহফিল কিংবা লোকজ উৎসব-সব জায়গায়ই ধীরে ধীরে ছড়িয়ে পড়ে তার নাম। আর তার গান শুনেই একদিন বাউল সম্রাট পাগল মনির তার প্রতিভায় মুগ্ধ হয়ে ডেকে নেন। নূর হোসেন গিয়ে সালাম ও কদমবুচি করেন। তখনই পাগল মনির তার হাতে তুলে দেন একটি একতারা-প্রতীকী সেই উপহার যেন তার বাউলজীবনের শুরু চিহ্নিত করে দেয়।

তার প্রতিভার স্বীকৃতি শুধু মানুষের ভালোবাসায় সীমাবদ্ধ ছিল না। তিনি ২০১০-২০১১ সালে “জার্নলিস্ট ফোরাম” থেকে শ্রেষ্ঠ গায়ক হিসেবে নির্বাচিত হন। তার জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ডায়মন্ড সিটি কোম্পানি তার একাধিক অ্যালবাম বাজারে প্রকাশ করে এবং বেশ কয়েকটি অ্যালবাম হয় ব্যাপক জনপ্রিয়।

তার গাওয়া গানগুলো শ্রোতাদের হৃদয়ের গভীরে ছাপ ফেলেছে। তার বিখ্যাত কিছু অ্যালবাম হলো : বন্ধুর বাড়ি, নিঠুরিয়া বন্ধু, সুজন বন্ধুরে, কালিয়া, গভীর নিশি পোহাইলো। এছাড়াও আরো বহু অ্যালবাম দেশ-বিদেশে বাজারজাত হয় এবং ইউটিউবে রয়েছে তার অসংখ্য জনপ্রিয় গান।

মো. নূর হোসেন, জন্মগ্রহণ করেন ১ ফেব্রুয়ারি ১৯৭৮ সালে, ঢাকার খিলখেত থানার বরুয়া গ্রামে। তার পিতা- মো. মোনতাজ উদ্দিন, মাতা- মরিয়ম বেগম। শৈশব থেকেই গান ছিল তার নেশা ও ধ্যান। আর সেই নেশাই একদিন তাকে করে তোলে একজন বিখ্যাত বাউল শিল্পী।

আমার বার্তা/এমই

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের গুলি

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দা কাঁপাতে আসছেন ঢালিউড কিং শাকিব খান। এবার ‘প্রিন্স’ সিনেমার টিজারে

এই পথটাকে উপভোগ করার চেষ্টা করা উচিত: পিয়া জান্নাতুল

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জয়ের পর থেকেই বিনোদন

জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন কণ্ঠশিল্পী শ্রাবণী সায়ন্তনী

নতুন প্রজন্মের সম্ভাবনাময়ী কণ্ঠশিল্পী শ্রাবণী সায়ন্তনীর জন্মদিন আজ (১১ মার্চ)। সুরেলা কণ্ঠ, আবেগঘন পরিবেশনা এবং

সিয়ামের সিনেমায় হলিউড অভিনেত্রী নাতালিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটি ছবি যা নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গেছে। জানা গেছে এটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ

শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল

ছাত্র-জনতার গণপ্রত্যাশা পূরণই এই সংসদের অঙ্গীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের ছুটির মধ্যে দুইদিন আন্তঃব্যাংক চেক নিষ্পত্তি হবে নতুন সময়সূচিতে

ত্রয়োদশ সংসদ: মির্জা আব্বাসসহ ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

জাতীয় সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: সংসদে বিরোধীদলীয় নেতা

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

দেশ ও জনগণের স্বার্থই আমার রাজনীতি: সংসদে প্রধানমন্ত্রী

খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

অভিযানের ৩৯তম ধাপে একাধিক মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি আইআরজিসির

সবার আগে বাংলাদেশ, এই হোক মূলমন্ত্র: সংসদে স্পিকার

মিরপুর ও উত্তরা গোয়েন্দা বিভাগে নতুন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার

যান্ত্রিক গোলযোগে অধিবেশন শুরুই করতে পারলেন না স্পিকার

হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি

মন্ত্রী হলেন অ্যাডভোকেট আহমেদ আযম খান

হরমুজ প্রণালিতে ২ ভারতীয় ট্যাংকারকে যাওয়ার অনুমতি দিলো ইরান