ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে চিঠি, ক্ষোভ ঝাড়লেন কৌশিক

আমার বার্তা অনলাইন
০৭ আগস্ট ২০২৫, ১০:৫৫

বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় বিতর্কের ঝড় উঠেছে কলকাতায়। সম্প্রতি দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে ৮ জন যুবককে আটক করে। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত কিছু নথি ছিল বাংলায় লেখা। এই নথি অনুবাদের জন্য ট্রান্সলেটর চেয়ে একটি চিঠি পাঠায় দিল্লি পুলিশ। সেখানেই বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করা হয়। আর এতেই বাঙালি সমাজে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

দিল্লি পুলিশের একটি সরকারি চিঠিতে এই ভাষাগত তকমা ঘিরে এবার ক্ষোভ প্রকাশ করলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়।

এছাড়াও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সংগীতশিল্পী রূপম ইসলামসহ একাধিক বিশিষ্টজন। এবার সেই তালিকায় যুক্ত হলেন কৌশিক।

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে কৌশিক লেখেন, ‘বাংলা ভাষা আমার প্রিয় বিষয় শুধু নয়, আট বছর ধরে আমি বাংলা ভাষায় শিক্ষকতা করেছি। ‘বাংলাদেশি ভাষা’র টেক্সট বলে কোনও কিছুর অস্তিত্ব আছে বলে জানতাম না। সেই ভাষা অনুবাদ না করলে তদন্ত বিঘ্নিত হচ্ছে—এই চিঠিতে পড়লাম।’

তিনি আরও লেখেন, ‘দিল্লিতে অজস্র বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাষার বহু শ্রদ্ধেয় অধ্যাপক রয়েছেন। প্রশাসন কি তাঁদের সাহায্য নিতে পারে না? উইলিয়াম কেরি বাংলা ভাষা প্রাণ দিয়ে শিখেছিলেন বাংলার আত্মা বুঝতে। আজকের প্রশাসন বাংলা বিষয়ে অসচ্ছ হলে সাহায্য নিন। নইলে প্রশাসনিক চিঠিতে এই অজ্ঞতা বারবার সামনে আসবে।’

সবশেষে কৌশিক গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, ‘বাংলা ভাষা থেকে হাজারটা আঞ্চলিক উপভাষা তৈরি হলেও টেক্সট একমাত্র বাংলা। ধন্যবাদ।’

সোশ্যাল মিডিয়ায় কৌশিকের এই পোস্ট ঘিরে সাধারণ মানুষও নিজেদের মতামত জানাচ্ছেন। পশ্চিমবঙ্গ কিংবা ভারতের অন্য প্রান্তে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলায় যেভাবে মানুষকে বারবার হেনস্তার শিকার হতে হচ্ছে, তা সত্যিই দুঃখজনক বলেই মনে করছেন অনেকে।

আমার বার্তা/জেএইচ

বিরতি ভেঙ্গে দশ নাটক নিয়ে ফিরেছেন নির্মাতা আব্দুল্লাহ আল মামুন

বিরতি ভেঙ্গে দশ নাটক নিয়ে ফিরেছেন ব্যতিক্রমী নির্মাতা আব্দুল্লাহ আল মামুন। বরাবরের মত এবারও আস্থা

এবার নির্বাচনে ভোট দিতে পারছেন না যেসব তারকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। সব জায়গার মতো শোবিজ অঙ্গনেও চলছে

চঞ্চল-প্রবীর জুটির সাথে কাজ করে আপ্লুত তটিনী

ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

গত এক বছরে সম্পদ বেড়েছে তিশার

প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের পরিবারের সম্পদ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

টকশোতে নীতিকথা বলা লোকেরা ভোটারদের টাকা দিচ্ছেন: নজরুল ইসলাম

চক্রান্ত-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধের ঘোষণা জামায়াতের

জামায়াত নেতাকে যারা আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব

রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

নির্বাচনের আগের দিন দুই ডিআইজি ও ২ পুলিশ সুপারকে বদলি

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১০ লাখ পোস্টাল ব্যালট

ফলাফল ঘোষণা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে: ফয়জুল করীম

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা