ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

নাটক ছাড়তে হবে এমন কোনো কথা নেই: তানিয়া বৃষ্টি

আমার বার্তা অনলাইন:
১০ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৩

প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি। রায়হান খানের নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’–এ দেখা যাবে অভিনেত্রীকে। গত মঙ্গলবার ছবিটি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি।

তানিয়া জানান, গত কয়েক বছরে সিনেমায় অভিনয় করবেন কি না, এ নিয়ে বহু প্রশ্নের মুখে পড়েছেন তিনি। বলেন, “এখন সেই প্রশ্নের উত্তর প্রায় সবার জানা। আমি ‘ট্রাইব্যুনাল’ দিয়ে বড় পর্দায় ফিরছি।”

তানিয়া বৃষ্টি বলেন, ‘প্রায় ১০ বছর পর সিনেমায় ফিরছি। গল্প ও নির্মাতা-এই দুই কারণে কাজটি করছি। আমার চরিত্রটি দারুণভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি অসাধারণ একটি চলচ্চিত্র হতে যাচ্ছে।’

এই অভিনেত্রী বলেন, ‘সিনেমা অনেক বড় ক্যানভাস। এখানে কাজ করতে হলে যোগ্যতা নিয়ে টিকে থাকতে হয়। তাই নিজেকে প্রস্তুত করার জন্য ছোট পর্দায় কাজ করেছি। এই আট-দশ বছরে নিজেকে বড় পর্দার জন্য তৈরি করেছি। এখন থেকে নিয়মিত সিনেমায় কাজ করতে চাই।’

তানিয়া আরও বলেন, ‘নাটকের মাধ্যমেই দর্শক আমাকে চেনেন। এই প্ল্যাটফর্ম ছাড়া তো আমাকে কেউ চিনত না। তাই সিনেমা করলে নাটক ছাড়তে হবে- এমন কোনো কথা নেই।’

তানিয়া বৃষ্টি ২০১২ সালেই শোবিজে যাত্রা শুরু করেন। ২০১৫ সালে আকরাম খানের ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। পরে ছোট পর্দাতেই নিজেকে প্রতিষ্ঠিত করেন অভিনেত্রী।

আমার বার্তা/এমই

সরকারি নিবন্ধন পেল বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ । আগামী ৫ বছরের জন্য

নিজের জন্য গর্ববোধ করো: অপু বিশ্বাস

ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস । অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। সম্প্রতি একগুচ্ছ শেয়ার

এ সপ্তাহে ঢাকার প্রেক্ষাগৃহে চলছে সালমান শাহের তিন সিনেমা

বাংলাদেশি ছবির ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। তিন দশক আগে চলে গেছেন না ফেরার দেশে। অথচ

সফলতার ধারাবাহিকতায় ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’ সিজন–৫, দ্বিতীয় রানার-আপ সুমি রানী দে

বরাবরের মতো এবারও দর্শক ও সংশ্লিষ্ট মহলে দারুণ সাড়া ফেলে সফলভাবে সম্পন্ন হয়েছে দেশের আলোচিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

জামেয়া দারুল মা‌আরিফ আল ইসলামিয়ার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

গতবারের চেয়েও এবার রোজায় পণ্যের দাম কম থাকবে: বাণিজ্য উপদেষ্টা

‘গণভোটে ‘হ্যাঁ’ দিলে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ যাবে, এটা মিথ্যাচার’

সময়মতো প্রকল্প বাস্তবায়ন না হলে অর্থায়ন বন্ধ: পরিকল্পনা উপদেষ্টা

সিডনিকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন পার্থ স্কচার্স

বাংলাদেশের একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালির জীবনাবসান

মেধার মূল্যায়নই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি: শিক্ষা উপদেষ্টা

আ.লীগ ভোটে না থাকা মানে, নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

নির্বাচন ঘিরে সহিংসতার দায় আ.লীগের ওপর চাপাল অন্তর্বর্তী সরকার

সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরেও লাভে বাংলাদেশ পর্যটন করপোরেশন

দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্যে হতবাক ঢাকা

বাগেরহাটে শীতার্তদের মাঝে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

হাসিনার আমলে নির্বাচন হয়নি বলেই বিপ্লব হয়েছে: বিচারপতি আবদুল মতিন

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল ২৫ হাজার কোটি টাকা

ছাত্রলীগ নেতার প্যারোলের আবেদন করা হয়নি: যশোর জেলা প্রশাসন

কর্তৃত্ববাদী শাসনের অবসান হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছে: মির্জা আব্বাস

কৃষি ছাড়া উত্তর দেব না, ছাত্রলীগ নেতার প্রসঙ্গ এড়িয়ে গেলেন উপদেষ্টা

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকার নেপথ্যে যা ঘটেছে: ক্রিকবাজ