ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

নতুন গল্প সাজিয়ে আসছে নিরব-পরীমণির ‘গোলাপ’

আমার বার্তা অনলাইন
১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫১

এ বছরের শুরুতেই ঘোষণা আসে পরীমণির নতুন সিনেমা ‘গোলাপ’-এর। যেখানে নায়িকার সহশিল্পী হিসেবে রয়েছেন নিরব হোসেন। রাজনৈতিক ঘরানার থ্রিলারটি পরিচালনা করছেন সামছুল হুদা।

ঘোষণার সময় জানানো হয়েছিল, চলতি বছরের ফেব্রুয়ারিতেই শুটিং শুরু হবে। ঘোষণা আসার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ বাড়তে থাকে। কিন্তু ১১ মাস পেরিয়ে গেলেও এখনও শুটিং শুরু হয়নি।

জানা গেছে, শুটিং পিছিয়ে যাওয়া মূলত গল্পসংক্রান্ত জটিলতার কারণে। এ বিষয়ে পরিচালক সামছুল হুদা গণমাধ্যমকে বলেন, ‘গল্প নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছিল, তাই এ বছর ক্যামেরা চালু করা যায়নি। পুরো টিমের সঙ্গে আলোচনা করে গল্প নতুনভাবে সাজানো হয়েছে। পরিকল্পনা আছে আগামী ফেব্রুয়ারিতে শুটিং শুরু করার।’

নতুন শুটিং সময়সূচি নিয়ে ইতোমধ্যে পরীমণি ও নিরবসহ পুরো টিমের সঙ্গে কথা হয়েছে। নির্মাতা জানান, নিয়মিত যোগাযোগ চলছে এবং নতুন গল্প, দৃশ্য ও শুটিং পরিকল্পনা নিয়ে আলোচনাও হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অনুমতি পেলেই শুটিংয়ের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

গল্পওয়ালা প্রডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘গোলাপ’। ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে সাজানো এ থ্রিলার সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। নির্মাতা এবং অভিনয়শিল্পীরা আশা করছেন, নতুন বছরে শুটিং শুরু হবে এবং দর্শক পাবে একটি টানটান উত্তেজনাপূর্ণ চলচ্চিত্র।

আমার বার্তা/জেএইচ

সরকারি নিবন্ধন পেল বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ । আগামী ৫ বছরের জন্য

নিজের জন্য গর্ববোধ করো: অপু বিশ্বাস

ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস । অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। সম্প্রতি একগুচ্ছ শেয়ার

এ সপ্তাহে ঢাকার প্রেক্ষাগৃহে চলছে সালমান শাহের তিন সিনেমা

বাংলাদেশি ছবির ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। তিন দশক আগে চলে গেছেন না ফেরার দেশে। অথচ

সফলতার ধারাবাহিকতায় ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’ সিজন–৫, দ্বিতীয় রানার-আপ সুমি রানী দে

বরাবরের মতো এবারও দর্শক ও সংশ্লিষ্ট মহলে দারুণ সাড়া ফেলে সফলভাবে সম্পন্ন হয়েছে দেশের আলোচিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন ঘিরে সহিংসতার দায় আ.লীগের ওপর চাপাল অন্তর্বর্তী সরকার

সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরেও লাভে বাংলাদেশ পর্যটন করপোরেশন

দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্যে হতবাক ঢাকা

বাগেরহাটে শীতার্তদের মাঝে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

হাসিনার আমলে নির্বাচন হয়নি বলেই বিপ্লব হয়েছে: বিচারপতি আবদুল মতিন

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল ২৫ হাজার কোটি টাকা

ছাত্রলীগ নেতার প্যারোলের আবেদন করা হয়নি: যশোর জেলা প্রশাসন

কর্তৃত্ববাদী শাসনের অবসান হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছে: মির্জা আব্বাস

কৃষি ছাড়া উত্তর দেব না, ছাত্রলীগ নেতার প্রসঙ্গ এড়িয়ে গেলেন উপদেষ্টা

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকার নেপথ্যে যা ঘটেছে: ক্রিকবাজ

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করায় রাজস্ব আদায় বেড়েছে: এনবিআর চেয়ারম্যান

চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন হয়ে যাচ্ছে অপরাধীদের হাতে

বিশ্বকাপ নিয়ে নাটকীয়তার মাঝেই মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

ঢাকার বাইরে ৭ বিভাগে ২০০ শয্যার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের অনুমোদন

পোস্টাল ব্যালট ব্যবস্থার ত্রুটি নিয়ে ইসির নীরবতা প্রশ্নবিদ্ধ: নজরুল ইসলাম

দেশের মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়: তারেক রহমান

কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

সত্যের পক্ষে ছিলাম বলেই ২৪-এর আন্দোলনের পর মুক্ত বাতাস পেয়েছি