ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

নীরব ভাষায় রূপ-সাজ-সাহসের মুগ্ধতা ছড়ালেন রুনা খান

তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ :
১৭ জানুয়ারি ২০২৬, ১১:১৬

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান, যিনি সাম্প্রতিক সময়ে ওয়েব ফিল্মেও নিজের উপস্থিতি দৃঢ়ভাবে জানান দিচ্ছেন, এবার ধরা দিয়েছেন এক ভিন্ন ও পরিণত রূপে। এই রূপে নেই কোনো চড়া প্রদর্শন, আছে গভীরতা—যা দেখলে দর্শক স্বাভাবিকভাবেই থমকে যায়, মুগ্ধ হয়।

কালো শাড়িতে রুনা খান যেন পরিমিত সৌন্দর্যের এক নিখুঁত উদাহরণ। তার চোখের দৃষ্টিতে রয়েছে এক ধরনের ভাবুকতা—জানালার দিকে তাকিয়ে থাকা সেই দৃষ্টি যেন কিছু ভাবছে, কিছু অনুভব করছে। ছবিতে ধরা পড়া এই তাকিয়ে থাকা ভঙ্গি শুধু একটি পোজ নয়, বরং এক ধরনের নীরব ভাষা, যা অনুভূতির কথা বলে।

খোলা, সোজা চুলে তার মুখাবয়ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। গাঢ় লিপশেড, পরিমিত মেকআপ আর স্বাভাবিক অভিব্যক্তি মিলিয়ে তার লুকে রয়েছে দৃঢ়তা ও আত্মবিশ্বাস। দূরন্তপনা কৈশোর পেরিয়ে সদ্য যৌবনার যে পরিণত সৌন্দর্য, ছবিগুলোতে ঠিক সেই বাস্তব উপস্থিতিই ধরা পড়েছে—যেখানে বয়স নয়, সময়ের সঙ্গে মানিয়ে নেওয়া এক নারীর আভিজাত্যই মুখ্য।

শাড়ি, গহনা আর পুরো স্টাইলিংয়ে রয়েছে নিখুঁত সামঞ্জস্য। সোনালি গয়নার সঙ্গে কালো শাড়ির মেলবন্ধন তার ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করেছে। জানালার পাশের আলো-ছায়ার খেলায় তার মুখের অভিব্যক্তি ছবিগুলোকে করে তুলেছে আরও জীবন্ত।

এর আগেও রুনা খান নানা স্টাইলের ছবির মাধ্যমে আলোচনায় এসেছেন। একসময় ছোটদের জনপ্রিয় অনুষ্ঠান সিসিমপুর-এ তার উপস্থিতি যেমন আলাদা করে নজর কেড়েছিল, তেমনি সময়ের সঙ্গে সঙ্গে নাটক ও ওয়েব ফিল্মে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে তিনি প্রমাণ করেছেন—সমালোচনাকে তোয়াক্কা না করে সামনে এগিয়ে যাওয়াই তার শক্তি। এই মানসিক দৃঢ়তাই তাকে শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিসরেও আলাদা করে চিনিয়ে দিচ্ছে।

এই আলোচিত ছবিগুলো তুলেছে ফটোগ্রাফি প্রতিষ্ঠান ছায়ারণ্য। প্রতিষ্ঠানটির কর্ণধার মো. নয়ন আহমেদ নিজের ফেসবুক আইডিতে ছবিগুলো প্রকাশ করেছেন। প্রকাশের পরপরই ছবিগুলো নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে—কারণ এখানে রুনা খানকে দেখা গেছে বাস্তব, সংযত ও আত্মবিশ্বাসী এক নারীর রূপে।

রুনা খান আবারও প্রমাণ করলেন—সাহস, পরিণত সৌন্দর্য আর আত্মবিশ্বাস একসাথে থাকলে নীরবতাও হয়ে উঠতে পারে সবচেয়ে শক্তিশালী প্রকাশ।

আমার বার্তা অনলাইন

আমার বার্তা/জেএইচ

সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না

ঢাকাই চিত্রনায়িকা পূজা চেরি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের লুকোচুরির অবসান ঘটালেন। সম্প্রতি এক পডকাস্টে

আঁখি আলমগীরের উইমেনস ইনস্পিরেশনাল অ্যাওয়ার্ড অর্জন

দেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর। সুরের মূর্ছনায় ছুঁয়ে যান দেশ ছাড়িয়ে সারা বিশ্বের

আজ অভিনেত্রী শবনম ফারিয়ার জন্মদিন

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া-এর আজ জন্মদিন। ১৯৯০ সালের ১৪ মার্চ জন্ম নেওয়া

ঈদ আনন্দ উপস্থাপনায় মুকিত জাকারিয়া ও নাবিলা

প্রতি বছরের ন্যায় এবারও বিটিভি চট্টগ্রাম আয়োজন করেছে ঈদের বিশেষ ম্যাগাজিন ‘ঈদ আনন্দ’। ঈদের দিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার ‘আশ্রয়’ ত্যাগ করে ইরানে ফিরছেন আরও ৩ ফুটবলার

ঈদ সামনে, তবু দরিদ্র মানুষের কষ্টের গল্প

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক

খালখনন কর্মসূচি উদ্বোধনে দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

নবীনগরে প্রতিপক্ষের হামলায় নারী পুরুষ সহ ৪ জনকে কুপিয়ে জখম

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, দোয়া চাইলেন পরিবার

ঈদের ছুটিতে মূল্যবান জিনিস থানায় রাখার সুযোগ: ডিএমপি

কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

ইউক্রেনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা ইরানের, হামলার হুমকি

৯ বোর্ডে একই প্রশ্নে পরীক্ষার চিন্তা, পাস কমলেও মান বাড়াতে চায় সরকার

জ্বালানি তেল বিক্রিতে তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ, বাড়ছে না দাম

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

পুনর্বাসন ও জীবিকা উন্নয়নে সিআরপি ও ডিআরআরএ–র পাশে ইউনিলিভার বাংলাদেশ

৩ দেশের মার্কিন ঘাঁটি ধ্বংস, তেল আবিবে ইরানের ভারী ক্ষেপণাস্ত্রের আঘাত

বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন: হাইকোর্ট