ই-পেপার সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

মেহজাবীনের প্রশংসায় পঞ্চমুখ প্রীতম

আমার বার্তা অনলাইন:
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৯

বর্তমান সময়ের তরুণ প্রজন্মের হার্টথ্রব সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান। নিজের লুক থেকে শুরু করে কাজের ধরণ সবখানেই তিনি বজায় রাখেন এক ধরনের নিজস্বতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত পছন্দ, সহ-অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং আসন্ন প্রজেক্ট নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা।

লুক নিয়ে কাটছাঁট নয় নিজের বাহ্যিক অবয়ব নিয়ে বেশ সপ্রতিভ প্রীতম। তিনি বলেন, ‘আমার আসলে চেহারা একটু দাড়ি এবং একটু বড় চুল রাখলে খুব ভালো লাগে। এটা সবাই জানে যে আমি আমার বড় চুলটা খুব পছন্দ করি। যে কারণে আমি আসলে সবসময় বড় চুল রাখি।’

বড় কোনো পরিবর্তন এখনই না আনলেও ভবিষ্যতের জন্য একটি চমক জমিয়ে রেখেছেন তিনি। প্রীতমের কথায়, ‘খুব একটা বেশি পরিবর্তন আমরা করছি না, আমি যেরকম আছি সেরকমই থাকব মোস্ট লাইকলি।’

নতুন একটি প্রজেক্টে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন প্রীতম। প্রচণ্ড রোদে শুটিং করার অভিজ্ঞতার পাশাপাশি সহ-শিল্পীর প্রশংসায় পঞ্চমুখ তিনি। প্রীতম বলেন, ‘মেহজাবীনের সাথে কাজ করার এক্সপেরিয়েন্সটা ইজ ওয়ান্ডারফুল সো ফার।’

‘আমরা অনেক রোদে শুটিং করছি এন্ড শি ইজ আ ওয়ান্ডারফুল হিউম্যান বিং। আমার মনে হয় আমি খুবই লাকি যে ওনার মতো একজন অভিনেত্রীকে আমি পেয়েছি এই প্রজেক্টের জন্য।’

আসন্ন প্রজেক্টে প্রীতম হাসানকে একদম ভিন্ন আঙ্গিকে দেখা যাবে। তবে তিনি বিদেশি বা দেশি কোনো আইকনিক চরিত্রের হুবহু অনুকরণ করতে চান না। বরং অনুপ্রেরণা নিয়ে নতুন কিছু সৃষ্টিতে তার আগ্রহ। প্রীতম জানান, ‘আমরা জেমস বন্ড করতে পারব না, আমরা মাসুদ রানাও হয়তো করতে পারব না। বাট আমরা যেটা করতে পারি, আমরা হয়তো বা নতুন একটা চরিত্রকে তুলে ধরতে পারি।’

আমার বার্তা/এমই

শাকিব ভাইয়া অনেক প্রফেশনাল একজন আর্টিস্ট

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বড় পর্দায় অভিষেক নিয়ে ভক্তদের জল্পনা-কল্পনার শেষ নেই। দীর্ঘদিন

ভোট দিতে পারছেন না শাকিব-শুভ, অন্য তারকাদের কে কোথাকার ভোটার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। ভোটের দিন ঘিরে দেশের শোবিজ অঙ্গনেও চলছে

শাকিবের এক নায়িকা মিথিলা, আরেকজন পাকিস্তানের!

ঈদুল আজহায় শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ আসছে- এমনটাই শোনা যাচ্ছে। এই সিনেমার নায়িকা হিসেবে

ঢাকা-১৭ আসনে বিএনপির সাংস্কৃতিক প্রচারণায় নেতৃত্বে রবি চৌধুরী ও মনির খান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে বিএনপির সাংস্কৃতিক প্রচারণা নতুন মাত্রা পেয়েছে। কেন্দ্রীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট চুরি, জালিয়াতি ঠেকাতে পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

নাহিদ ‘ডোমিনিকার নাগরিক’ অভিযোগ, প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

র‌্যাব-ডিজিএফআই বিলুপ্ত চাইলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম

দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা করায় সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: ডা. মিতু

সারাদেশে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড মোতায়েন থাকবে: মহাপরিচালক

নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে ইসির প্রতি আহ্বান

নির্বাচনের আগ মুহূর্তে এসআই থেকে ইন্সপেক্টর হলেন ১৫৩ পুলিশ