ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ভোটটা দিয়েই দিলাম, মাত্র ৫ মিনিটে: চমক

আমার বার্তা অনলাইন:
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভোটটি দেওয়ার পর সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

ভোট দেওয়ার পর ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন চমক। ছবিতে দেখা যায়, তিনি গাড়িতে হাসিমুখে আঙুলে ভোটের কালির চিহ্ন দেখাচ্ছেন। অন্য একটি ছবিতে তাকে ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে সাধারণ ভোটারদের ভিড়ের মধ্যে পোজ দিতে দেখা যায়।

পোস্টের ক্যাপশনে চমক লেখেন, ভোটটা দিয়েই দিলাম। মাত্র ৫ মিনিটে। ভোটকেন্দ্রে সবাই পরিবার পরিজন নিয়ে ভোট দিচ্ছে, দেখেই ভালো লাগছে। যদিও মন্তব্যঘরে অনেক ভক্তই জানতে চেয়েছেন তিনি কোথায় ভোট দিয়েছেন; যদিও তা প্রকাশ করেননি অভিনেত্রী।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে সারা দেশের মতো বিনোদন জগতেও বইছে উৎসবের হাওয়া। সকাল থেকে শোবিজ অঙ্গনের অনেক তারকাকেই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হতে দেখা যাচ্ছে। উল্লেখ্য, আজ সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

আমার বার্তা/এমই

‘সচেতন নাগরিক হিসেবে ভোট দিয়েছি’

দেশের সাধারণ মানুষের পাশাপাশি উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন শোবিজ

জীবনের প্রথম ভোট দিলেন ন্যান্সী, উচ্ছ্বসিত শিল্পী

দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী জীবনের প্রথম ভোট দিলেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ

আমার নখের চিন্তা বাদ দিয়ে ভোট দিয়ে আসেন: জেফার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নিজের ভোট দিলেন আলোচিত সংগীতশিল্পী জেফার রহমান। বৃহস্পতিবার (১২

ভোট দিলেন আবুল হায়াত, পরিবেশ নিয়ে সন্তুষ্ট অভিনেতা

সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সাধারণ মানুষের পাশাপাশি এতে অংশ নিচ্ছেন শোবিজ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয় দান করলে উচ্ছ্বাস নয়, সবাই সিজদায় পড়ব: জামায়াত আমির

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে: আইআরআই পর্যবেক্ষক

মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানালেন এরদোগান

হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থন পাওয়া জসিমের ভোট বর্জন

ভোট সুষ্ঠু হলে ৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হবো: নুরুল হক নুর

বাংলাদেশ-নেপালের নির্বাচনে দ. এশিয়ায় নতুন সুযোগ, বলছে যুক্তরাষ্ট্র

ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ভোট এবার এতটা উৎসবমুখর হবে তা কেউ ভাবেনি: মির্জা ফখরুল

যেভাবে ভোট চুরি প্রতিরোধ করেছেন, সেভাবে ভোট রক্ষা করুন: জামায়াত আমির

সারাদেশে উৎসবের ভোটগ্রহণ শেষ, আছে কিছু বিচ্ছিন্ন ঘটনা

তিন আসনের কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিত চায় ১১ দলীয় জোট

দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ

১৪ ফেব্রুয়ারির মধ্যে ভোটের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল

নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউলের নির্বাচন বর্জন

রাজধানীর ভোটকেন্দ্র পরিদর্শনে আনসার মহাপরিচালক, নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ

ভোট প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রায় অংশ নিন: বিএনপি

এবারের নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কেন্দ্র দখল, হামলা, সহিংসতা ও অনিয়মের অভিযোগ এনসিপির

জামায়াতের লোকেরা বিভিন্ন অনিয়ম, টাকার ছড়াছড়ি করেছে: ইশরাক

সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট: জামায়াত আমির