ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

লুইচ্চা বেটা-বেটি, আলভী-তিথিকে ধুয়ে দিলেন মানসী প্রকৃতি

আমার বার্তা অনলাইন:
০৩ মার্চ ২০২৬, ১৪:৪৭
‘লুইচ্চা বেটা-বেটি’, আলভী-তিথিকে ধুয়ে দিলেন মানসী প্রকৃতি । ছবি - সংগৃহীত

ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় শোবিজ অঙ্গনে ক্ষোভের আগুন যেন থামছেই না। এবার আলভী ও তার কথিত প্রেমিকা ইফফাত আরা তিথিকে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন অভিনেত্রী মানসী প্রকৃতি।

সোমবার (২ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটে এক ফেসবুক ভিডিও বার্তায় তিনি এই জুটির বিরুদ্ধে নানা প্রশ্ন তোলেন। এরপর সমালোচকদের একহাত নিয়ে মঙ্গলবার (৩ মার্চ) রাত ১২টা ৩৮ মিনিটে ফেসবুকে একটি কড়া স্ট্যাটাস দেন এই অভিনেত্রী।

ফেসবুক পোস্টে মানসী প্রকৃতি তীব্র ক্ষোভ প্রকাশ করে লেখেন, লুইচ্চা বেটি আর লুইচ্চা বেটাকে নিয়ে কথা বলাতে যে সোনামণিদের ফাটছে, তারা একেকটা নর-নারী খোর। এত দিন কেন এসব নিয়ে কথা বলেননি—নেটিজেনদের এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান, যেখানে বলার দরকার ছিল, সেখানে তিনি ঠিকই বলেছেন। সোশ্যাল মিডিয়ায় এসে বাজনা বাজাননি বলেই সাধারণ মানুষ তা শুনতে পায়নি।

ইকরার আত্মহত্যা করাটা উচিত হয়নি বলে যারা মন্তব্য করছেন, তাদেরও কড়া জবাব দিয়েছেন মানসী। তিনি বলেন, কষ্ট পেয়ে একজন মানুষের ব্রেন কোন পর্যায়ে গেলে সে নিজের প্রাণ দিতে পারে, এটা এত সোজা নয়। এর জন্য অনেক সাহসের দরকার হয়, যা সবাই পারে না। ইকরা শিক্ষিত মানুষ হয়েও আত্মহত্যার মতো পাপ কেন করলেন, এমন প্রশ্নের জবাবে মানসী বলেন, ইকরা যে ভুল করেছে তার শাস্তি আল্লাহর ওপর ছেড়ে দেওয়া উচিত, কারণ সে আর আমাদের মাঝে নেই। বরং যে বেঁচে আছে, তার বিষয়ে কী করা যায়, এখন সেটাই ভাবা দরকার।

মানসী প্রকৃতির এই সাহসী ও স্পষ্টবাদী মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার এই অবস্থানের প্রশংসা করছেন এবং ইকরার আত্মহত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার দাবি করছেন।

আমার বার্তা/এমই

জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন কণ্ঠশিল্পী শ্রাবণী সায়ন্তনী

নতুন প্রজন্মের সম্ভাবনাময়ী কণ্ঠশিল্পী শ্রাবণী সায়ন্তনীর জন্মদিন আজ (১১ মার্চ)। সুরেলা কণ্ঠ, আবেগঘন পরিবেশনা এবং

সিয়ামের সিনেমায় হলিউড অভিনেত্রী নাতালিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটি ছবি যা নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গেছে। জানা গেছে এটি

শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন

২০০৭ সালে ময়মনসিংহের সেই আলোচিত ও অভিশপ্ত 'আদম পরিবার'। যে পরিবারের ৯ জন সদস্যের একযোগে

পর্দা ছেড়ে এবার ডিজিটাল দুনিয়ায় রিয়া চক্রবর্তী

সিনেমার রূপালি পর্দার গণ্ডি ছাড়িয়ে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দুনিয়ায় পা রাখলেন বলিউড অভিনেত্রী রিয়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী–স্ত্রী, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক