ই-পেপার শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

মধ্যরাতে লাইভে এসে হুঁশিয়ারি তানজিন তিশার

আমার বার্তা অনলাইন
০৬ মার্চ ২০২৬, ১৪:১৭

নাটকের শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে চড় মারার অভিযোগ নিয়ে গত কয়েকদিন ধরে বিনোদন অঙ্গনে ব্যাপক বিতর্ক চলছে। মানিকগঞ্জে ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিং চলাকালীন এই ঘটনার সূত্রপাত হয়। অভিনেত্রী সামিয়া অথৈ সামাজিক মাধ্যমে লাইভে এসে অভিযোগ করেন, দৃশ্যের বাইরে তানজিন তিশা তাকে একাধিকবার চড় মেরেছেন এবং এতে তার গাল ও চোখ ফুলে গেছে। তবে এই অভিযোগ অস্বীকার করে তিশা দাবি করেছেন, যা ঘটেছে তা শুধু চরিত্রের প্রয়োজনেই করা হয়েছে।

সহশিল্পীর আনা মাদক সেবনের অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শুটিং সেট থেকেই নির্মাতা রাফাত মজুমদার রিংকুসহ পুরো টিম নিয়ে লাইভে আসেন তানজিন তিশা।

সেখানে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, সে যে আমার নামে মিথ্যা কথা বলছে সেজন্য আইনি পদক্ষেপ নেব। পাশাপাশি আরও এক শিল্পীর নামে উলটাপালটা কথা ছড়াচ্ছে। ওয়াশরুমে একঘণ্টা থাকা, নেশা করা, এসব সম্পূর্ণ মিথ্যা কথা। সে বলছে, আমার গায়ে থেকে গন্ধ আসে, একঘণ্টা ওয়াশরুমে ছিলাম ইত্যাদি। এগুলো আসলে কি!’

তিশা স্পষ্ট জানান যে, ব্যক্তিগত আক্রমণের বিচার চাইতে তিনি দ্রুতই শিল্পী সংগঠনের দ্বারস্থ হবেন।

ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় শুটিং চলাকালে একটি দৃশ্যে দুজনের চড় মারার কথা ছিল। সামিয়া অথৈয়ের দাবি, তিনি চিত্রনাট্য অনুযায়ী আলতো করে চড় মারলেও তিশা তাকে পাল্টা একাধিক চড় মারেন যা চিত্রনাট্যে ছিল না।

অন্যদিকে তিশা লাইভে নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, আমি যদি কিছু করতাম তাহলে আপনি সেটে থাকতে পারতেন না। আমি যদি মারতাম তাহলে প্রথমদিন সেটে কেন বলেননি। আমি তাকে মেরেছি চরিত্রের প্রয়োজনেই। আমি যদি তাকে ব্যক্তি আক্রমণ করতাম তাহলে প্রথমদিন পরিচালককে বলতে পারতো। আমার পরিচালক আমাকে বলতো, আমরা নিজেরা ঠিক করে নিতাম। আপনি সংগঠনকেও জানাননি। সরাসরি চলে গেছেন লাইভে। এটা আমার কাছে মনে হয় পুরোপুরি ব্যক্তি আক্রমণ; আর পূর্বপরিকল্পিত।

আমার বার্তা/জেএইচ

তানজিন তিশার চড়, অথৈয়ের অভিযোগ: উত্তপ্ত দেশের নাট্যাঙ্গন

নির্মাতাদের যৌন নির্যাতনের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বে শুরু হওয়া ‘মি টু’ আন্দোলন এক সময় ভারতেও আছড়ে

অস্কারের মঞ্চে পুরস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা চোপড়া

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘অস্কার’ বা ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে পুরস্কার উপস্থাপক (প্রেজেন্টার) হিসেবে নাম

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স

বিশ্বখ্যাত পপতারকা ব্রিটনি স্পিয়ার্সকে মদ্যপ ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া

পরকীয়ার গুঞ্জনের মাঝেই তৃষার সঙ্গে বিয়ের আসরে বিজয়

দক্ষিণি তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা তুঙ্গে। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জালানি তেল বিক্রয়ে বিপিসির নতুন সিদ্ধান্ত

সাভারে ৩দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন

ঢাকা বোট ক্লাবে সেহরি নাইট, সদস্যদের উচ্ছ্বসিত অংশগ্রহণে উজ্জীবিত ক্লাব প্রাঙ্গণ

সাবেক দুই উপদেষ্টাকে গ্রেফতার দাবিতে জামায়াতের বিক্ষোভ

গ্যাসের দাম যদি বাড়ে, তো বাড়ুক : ট্রাম্প

আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি: আরাঘচি

রাজবাড়ীতে পাম্পে জ্বালানি তেল সংকট, যানবাহন চালকদের ক্ষোভ

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

ইরানের বিদেশি মুদ্রা জব্দের পরিকল্পনা করছে আমিরাত, দাবি মার্কিন দৈনিকের

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফেরার আশা সাকিবের

প্রতিটি পর্বে পর্বে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: গোলাম পরওয়ার

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে: রেভল্যুশনারি গার্ড

পূর্বের বক্তব্য থেকে সরে ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৪৪৭ প্রাণ

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মালয়েশিয়া থেকে বাংলাদেশি জোবাইদুল আমিনকে যুক্তরাষ্ট্রে নিয়েছে এফবিআই

বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

পাচারকালে ভোলা থেকে চার ট্রাকে ১৪২০ বস্তা সার জব্দ