ই-পেপার শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আমি ইহলোক ত্যাগ করেছি, মৃত্যুর কোনও ভয় নেই: দিলজিৎ

আমার বার্তা অনলাইন:
০৩ মে ২০২৬, ১৫:১৪

মঞ্চে পারফর্ম করার সময় নিজেকে ‘মৃত’ দাবি করে ভক্তদের উদ্বেগে ফেলেছেন ভারতের পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত ৩০ এপ্রিল এক কনসার্টের সময় এই শিল্পী জানান, গত বছরের ডিসেম্বরেই তিনি এই শরীর ত্যাগ করার চেষ্টা করেছিলেন।

সামাজিক মাধ্যমে তার এই বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর গায়কের মানসিক স্বাস্থ্য নিয়ে ভক্তমহলে নানা প্রশ্ন ও দুশ্চিন্তা তৈরি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কনসার্টের মাঝপথে গান থামিয়ে দর্শকদের উদ্দেশ্যে পাঞ্জাবি ভাষায় কথা বলছেন দিলজিৎ। বলেন, আমি এই দুনিয়া আগেই ছেড়ে দিয়েছি। আমার মৃত্যুর ভয় নেই। গত ডিসেম্বরে আমি এই শরীর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলাম। কিন্তু এই শরীর ছাড়ার আগে আমার আরও কিছু কাজ করতে হবে।

নিজেকে ‘মৃত’ দাবি করে এই শিল্পী আরও বলেন, এতে ভয় পাওয়ার কিছু নেই। আমি এই দুনিয়া আগেই ছেড়ে দিয়েছি, এটা সত্যি।

দিলজিতের এমন রহস্যময় বক্তব্যের পেছনে আধ্যাত্মিকতা নাকি মানসিক অবসাদ কাজ করছে, তা নিয়ে ভক্তদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। নেটিজেনদের একাংশ মনে করছেন, অতিরিক্ত খ্যাতি গায়কের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে। আবার অনেকের মতে, দিলজিৎ আসলে আধ্যাত্মিক জাগরণের কথা বুঝিয়েছেন। অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, তার কারও প্রতি কোনো ক্ষোভ নেই এবং তিনি সবাইকে ভালোবাসেন।

সম্প্রতি জিম ফ্যালনের জনপ্রিয় টক শো-তে দিলজিতের অংশগ্রহণ এবং বিপরীতে পাঞ্জাবের বন্যার সময় তাকে পাশে না পাওয়ার অভিযোগে স্থানীয় কিছু মানুষ তার সমালোচনা করেছিলেন। ধারণা করা হচ্ছে, সেই নেতিবাচক প্রতিক্রিয়ার জবাব দিতে গিয়েই তিনি মঞ্চে এমন আবেগপ্রবণ ও রহস্যময় মন্তব্য করেছেন। তবে এ বিষয়ে দিলজিৎ বা তার টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

আমার বার্তা/এমই

শেয়ালগুলো কাছে এসে চিৎকার করতো: সাফা কবির

জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির বর্তমানে তার নতুন কাজ নিয়ে বেশ আলোচনায়। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন

দীঘির আবেদনময়ী লুকে মুগ্ধ নেটিজেন

আবেদনময়ী লুকে নেটিজেনদের মুগ্ধ করছেন প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট মৌনীর

ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী মৌনী রায়। তিনি কালারসে সম্প্রচারিত নাগিনে শিবণ্যা রিতিক সিং এবং

তাকে আমার নিজের সন্তানের মতো মনে হয়: তমা মির্জা

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। পর্দার গ্ল্যামার আর অভিনয়ের বাইরে ব্যক্তিজীবনে তিনি কতটা পারিবারিক, তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশ

শির সঙ্গে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে: ডোনাল্ড ট্রাম্প

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বুদ্ধিস্ট কালচারাল ফেস্ট অনুষ্ঠিত

একযোগে ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিলো সরকার

দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মতিনুর রহমান

তারেক রহমান বিভাজনের রাজনীতি বন্ধ করেছেন, দেশকে দুভাগ করেননি

এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

দুয়ারীপাড়ায় ওয়াকফা এস্টেটের সম্পত্তি দখল নিয়ে সংবাদ সম্মেলন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত ২৭৯৭ প্রস্তাবকে স্বাগত জাপানের

আকাশসীমায় ইউক্রেনীয় ড্রোন ঘিরে বিতর্ক, লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

দ্বিতীয় টেস্টের আগে টাইগার শিবিরে দুঃসংবাদ!

শ্রমিকদের ঈদ বোনাস ২১ মে’র মধ্যে পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

বাস-ট্রেন-লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি, বন্ধেও খোলা থাকবে যেসব অফিস

মহাসড়ক মেরামতের কারণে সরাইলের কুট্টাপাড়ায় ধীরগতিতে যান চলাচল

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

উন্নত প্রযুক্তিতে দক্ষ চীনা নাগরিকরা জুয়ার ফাঁদে ফেলছে বাংলাদেশিদের

গাজীপুরে আলোচিত ৫ খুন: পদ্মা নদী থেকে সেই ফোরকানে মরদেহ উদ্ধার

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর