ই-পেপার মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

আমি এখন সিঙ্গেল না, সম্পর্কে আছি: নীহা

আমার বাতা অনলাইন:
২৯ জুন ২০২৬, ১৫:৪৭
নাজনীন নাহার নীহা

সম্পর্কে জড়িয়েছেন ছোট পর্দার তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নীহা। আজ সোমবার দুপুরে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে বিষয়টির ইঙ্গিত দিয়েছেন। পরে ঢাকা পোস্টকেও খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী।

ফেসবুক স্ট্যাটাসে কেবল ‘এংগেজড’ দিয়েছেন নীহা। তবে সেটা বিয়ে, বাগদান নাকি প্রেম-সেসব পরিষ্কার করেননি। জানাননি কারো নামও। ফলে বিষয়টি নিয়ে কৌতূহলে রয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। অনেকেই ভাবছেন, বাগদান সেরে নিয়েছেন অভিনেত্রী।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা পোস্টকে নীহা বলেন, ‘আমি এংগেজমেন্টের কথা উল্লেখ করিনি; আমি লিখেছি এংগেজড। অর্থাৎ আমি এখন সিঙ্গেল না। কারো না কারো সাথে সম্পর্কে আছি। সময় হলে তার পরিচয়ও পাবেন।’

মাস চারেক আগে সামাজিক মাধ্যমে নীহার বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল। সে সময় তিনি বলেছিলেন, খবরটি সত্য নয়। তবে এবার তিনি নিজেই দিলেন সম্পর্কের সিলমোহর। যদিও রহস্যটা এবারও বজায় রাখলেন। সম্পর্ক কিংবা সঙ্গী-কোনো কিছুর নামই খোলাসা করলেন না।

উল্লেখ্য, ২০২৩ সালের ঈদুল ফিতরে ‘লাভ সেমিস্টার’ নাটক দিয়ে অভিষেক ঘটে নাজনীন নীহার। প্রথম নাটকেই বাজিমাৎ করেন। এরপর ‘আশিকি’, ‘যুগল’, ‘মন দুয়ারী’, ‘মেঘবালিকা’, ‘নীলাঞ্জনা’, ‘জনম জনমে’, ‘মায়াপাখি’সহ বেশ কিছু দর্শকপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ফারহান আহমেদ জোভানসহ প্রথম সারির অভিনেতাদের সঙ্গে।

আমার বার্তা/এমই

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ? টিকটকে ভিডিও

গতকাল থেকে নিজের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মালদ্বীপ ভ্রমণের মুহূর্ত শেয়ার করছেন অভিনেত্রী কেয়া

ওস্তাদের মার শেষ রাতে: ব্রাজিলের জয়ে তারকাদের উচ্ছ্বাস

ফুটবল মাঠে ব্রাজিলের দুর্দান্ত পারফরম্যান্স আর জয় মানেই বাংলাদেশে এক উৎসবমুখর পরিবেশ। সাধারণ দর্শকদের পাশাপাশি

তবুও জার্মানিকে সমর্থন করবেন স্পর্শিয়া

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ ম্যাচে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

বাংলাদেশের চিত্রকলা, টেলিভিশন ও পাপেট আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা জানাতে আজ সকাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশীয় পোলট্রি খাতে নতুন দিগন্ত, বাকৃবির নতুন রঙিন মুরগির জাত

আগামী অর্থবছরে ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে: শিক্ষামন্ত্রী

দেড়শ বছরের পুরোনো জুয়া আইন বাতিল, সংসদে নতুন আইন পাস

ইনুর সাজা পর্যাপ্ত হয়নি, আপিল করবে রাষ্ট্রপক্ষ: চিফ প্রসিকিউটর

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‌‌‌‌‌‌‌জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি গঠন

পতেঙ্গায় ৫৩ লাখ টাকার বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’ উদ্বোধন

ইসলামী ব্যাংক নিয়ে জল্পনা নয়, ধৈর্য ধরার আহ্বান গভর্নরের

দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস

সরাইলের দুই গ্রাম রণক্ষেত্র, তৃতীয় দিনের মতো বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ চলছে

বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী

ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক

মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

বাংলাদেশি কার্গোর আশায় সমুদ্রবন্দর পরিচালনার শেয়ার বিক্রি আদানির

১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ নামে নতুন, সুনির্দিষ্ট আইন প্রণয়নের উদ্যোগ