ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

মুক্তির আগেই ঝড় তুলেছে ‘হোপ’, আগাম টিকিট বিক্রিতে নতুন রেকর্ড

আমার বার্তা অনলাইন:
১৫ জুলাই ২০২৬, ১১:২৩

দক্ষিণ কোরিয়ার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র ‘হোপ’ মুক্তির আগেই দেশজুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। আজ বুধবার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি ইতোমধ্যে আগাম টিকিট বিক্রিতে রেকর্ড গড়ে বছরের সবচেয়ে আলোচিত চলচ্চিত্রে পরিণত হয়েছে।

কোরিয়ান ফিল্ম কাউন্সিলের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিক্রি হওয়া আগাম টিকিটের ৬২ দশমিক ১ শতাংশই ছিল ‘হোপ’-এর। এ সময় প্রায় ৩ লাখ ৯০ হাজার টিকিট বুকিং হয়েছে, যা চলতি বছরে অন্য কোনো চলচ্চিত্রের ক্ষেত্রে দেখা যায়নি। আগাম বিক্রিতে দ্বিতীয় স্থানে রয়েছে ‘স্পাইডার–ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, তবে সেটি ২৯ জুলাই মুক্তি পাওয়ায় শুরুতে বড় কোনো প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হচ্ছে না ‘হোপ’কে।

সিনেমাটি পরিচালনা করেছেন খ্যাতিমান নির্মাতা না হং–জিন। ‘দ্য চেজার’, ‘দ্য ইয়েলো সি’ ও ‘দ্য ওয়েইলিং’-এর মতো প্রশংসিত চলচ্চিত্র নির্মাণের প্রায় এক দশক পর নতুন সিনেমা নিয়ে ফিরেছেন তিনি। ২০২৪ সালের মার্চে ‘হোপ’-এর শুটিং শেষ হলেও দীর্ঘ পোস্ট-প্রোডাকশনের কারণে মুক্তি পিছিয়ে যায়। পরে চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

‘হোপ’-এর সাফল্য শুধু বক্স অফিসের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে পরিবেশক প্রতিষ্ঠান প্লাস এম এন্টারটেইনমেন্টের ভবিষ্যৎও। সম্প্রতি প্রতিষ্ঠানটি, মেগাবক্স এবং তাদের মূল প্রতিষ্ঠান জুংআং গ্রুপের কয়েকটি সহযোগী কোম্পানি আদালতের কাছে দেউলিয়া সুরক্ষার আবেদন করেছে। বিশ্লেষকদের মতে, ‘হোপ’ প্রত্যাশিত ব্যবসা করতে পারলে প্রতিষ্ঠানটির আর্থিক সংকট কাটিয়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে।

দর্শক বাড়াতে সরকারও বিশেষ উদ্যোগ নিয়েছে। ৮ জুলাই থেকে ২০ লাখ ৫০ হাজার সিনেমার টিকিটে ৬ হাজার ওন করে ছাড় দিচ্ছে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি মন্ত্রণালয়। ধারণা করা হচ্ছে, এই সুবিধার সবচেয়ে বড় সুফল পাবে ‘হোপ’। এর আগে একই ধরনের কর্মসূচির ফলে এক সপ্তাহে দেশটির বক্স অফিস আয় প্রায় ৪৮ শতাংশ বেড়েছিল।

গত সপ্তাহে সিউলে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে সিনেমাটি ইতিবাচক সাড়া পায়। বিশেষ করে অ্যাকশন দৃশ্যের প্রশংসা করেছেন সমালোচকেরা। কান উৎসবে ভিজ্যুয়াল ইফেক্ট নিয়ে যে সমালোচনা উঠেছিল, মুক্তির আগে সেগুলোও আরও উন্নত করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা।

করোনা-পরবর্তী ধাক্কা কাটিয়ে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র শিল্পও ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। কোরিয়ান ফিল্ম কাউন্সিলের তথ্য বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির বক্স অফিস আয় মহামারির আগের সময়ের ৭৩ দশমিক ২ শতাংশে পৌঁছেছে, যা ২০২০ সালের পর সর্বোচ্চ। প্রথমার্ধে দেশীয় চলচ্চিত্রের আয়ও বেড়েছে ৮১ দশমিক ৭ শতাংশ। এমন প্রেক্ষাপটে এখন সবার নজর ‘হোপ’-এর দিকে—দেশটির ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এই সিনেমা প্রত্যাশা অনুযায়ী বক্স অফিসে নতুন ইতিহাস গড়তে পারে কি না, সেটিই দেখার অপেক্ষা। - সূত্র: কোরিয়া হেরাল্ড

স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে: তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শাড়ি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন। তবে আদালত

ইংরেজি উচ্চারণ নিয়ে ট্রলের মুখে দুরেফিশান

পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিমকে কেন্দ্র করে নেটদুনিয়ায় এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। নতুন নাটক ‘দার-ই-নিজাত’-এ

থাইল্যান্ডের সাদিয়া আয়মানের বাঁধভাঙা আনন্দ

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান কেবল অভিনয় দক্ষতা দিয়েই নয়, নিজস্ব স্নিগ্ধতা ও প্রাঞ্জল ব্যক্তিত্ব

অপু অভিনীত ‘শিকার’ সিনেমায় পশ্চিমবঙ্গের তিন অভিনেতা

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানায় কামরুজ্জামান রোমান তৈরি করছেন ‘শিকার’ নামের সিনেমা। অভিনয় করছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের ভারত সফর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আয়োজনের চেষ্টা

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন জানালো কসোভো

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২, মামলা ৪৮

রোনালদো-জর্জিনার বিয়ের আর্থিক শর্তে কী আছে, বিচ্ছেদে লাভ কার!

দেশের বাজারে এবার কমে গেল সোনার দাম

ডজনে ১০ টাকা কমেছে ডিমে, আগের দামেই মাছ-মাংস

তানজিদের অসাধারণ সেঞ্চুরিতে দাপুটে বাংলাদেশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কসোভোর সঙ্গে বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে বাংলাদেশ

সিঙ্গাপুর হাই কমিশনের সিঙ্গাপুর কো-অপারেশন প্রোগ্রাম অ্যালামনাই ডিনারের মাধ্যমে এসজি৬১ উদযাপন

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল পাকিস্তান সেনাবাহিনী

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র জমায় নতুন নির্দেশনা মাদরাসা বোর্ডের

মালয়েশিয়ায় অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা আদালতের

ব্যাংক থেকে তোলা প্রবাসীর সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাই, উদ্ধার ১৭ লাখ

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের