ই-পেপার বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

আমার বার্তা অনলাইন:
০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শালিনী পাণ্ডেকে নিয়ে তৈরি একটি ভুয়া ও আপত্তিকর এআই ভিডিও ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। ‘অর্জুন রেড্ডি’খ্যাত এই অভিনেত্রীর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে এবং সেখানে তাকে দেখানো হয়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে শালিনীকে আপত্তিকর অবস্থায় দেখানো হয়েছে বলে দাবি করা হয়। বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে অভিনেত্রী জানান, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

শালিনী পাণ্ডে বলেন, প্রযুক্তির অপব্যবহার করে বিশেষ করে নারীদের লক্ষ্যবস্তু বানিয়ে ক্ষতি করার এমন প্রবণতা অত্যন্ত বিরক্তিকর ও উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ডকে তিনি ‘মানসিক নির্যাতন’ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।

ভুয়া ভিডিওটি ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়ে অভিনেত্রী বলেন, কেউ ভিডিওটি দেখে থাকলে সেটি শেয়ার, ফরোয়ার্ড বা ডাউনলোড না করতে। একই সঙ্গে ভিডিওটির বিরুদ্ধে দ্রুত রিপোর্ট করার অনুরোধও জানিয়েছেন তিনি।

এআই প্রযুক্তি ব্যবহার করে ছবি ও ভিডিও বিকৃত করে ভুয়া কনটেন্ট তৈরির প্রবণতা সাম্প্রতিক সময়ে উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অপব্যবহার ব্যক্তির সম্মতি, গোপনীয়তা ও সামাজিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে।

উল্লেখ্য, ২০১৭ সালে বিজয় দেবরাকোন্ডার বিপরীতে তেলেগু সিনেমা ‘অর্জুন রেড্ডি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় শালিনী পাণ্ডের। এরপর তেলেগু, তামিল ও হিন্দি ভাষার বিভিন্ন সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। ‘মহানতি’, ‘১১৮’, ‘১০০% ভালোবাসা’, ‘জয়েশভাই জোড়দার’ ও ‘মহারাজ’সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে। সর্বশেষ পুলকিত সম্রাট, বরুণ শর্মা ও চাঙ্কি পাণ্ডের সঙ্গে ‘রাহু কেতু’ সিনেমায় অভিনয় করেছেন শালিনী পাণ্ডে।

ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট

ইতালিতে ৭ সেপ্টেম্বর অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলায় জড়িতদের মধ্যে পাঁচ জনের পরিচয় শনাক্ত

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা

প্রযুক্তির বিবর্তন আর সময়ের পরিবর্তনের সাথে ফ্যাশনের রূপ বদলালেও, স্মৃতির অতীতে ফিরে যাওয়ার নস্টালজিক আকর্ষণে

বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা

ফ্লাইটে চড়ে ভিডিও; এরপরই সেই উড়োজাহাজকে প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা! অতঃপর, এই অপরাধে মামলা

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়েছিলেন। তবে এমন ন্যাক্কারকজনক ঘটনার মুখে পড়বেন, তা হয়তো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

উন্নয়নের আসল মাপকাঠি মাসের শেষের স্বস্তি

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ

ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

ইরানের ৫ ট্যাংকারে মার্কিন বোমা হামলা, জর্ডানে পাল্টা হামলা ইরানের

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

টাঙ্গাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমলো ১১০৮ টাকা

মালয়েশিয়ার পেনাং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

রাজধানীসহ দেশের যেসব এলাকায় গ্যাস থাকবে না বৃহস্পতিবার

ভয়াবহ বন্যার ক্ষত না শুকাতেই নেপালে ৫ মাত্রার ভূমিকম্প

জাতিসংঘে আস্থা পুনর্গঠন ও সংলাপ বাড়ানোর অঙ্গীকার