ই-পেপার মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজায় আসছে ইবনাত সালমা-আকাশ সেনের ‘বাজে ঢোল’

মোঃ আবু সাঈদ
২১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৪

শারদীয় দুর্গাপূজার আনন্দকে আরও বাড়িয়ে দিতে আসছে নতুন উৎসবের গান ‘বাজে ঢোল’। এ সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ইবনাত সালমা ও ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার আকাশ সেন জুটি বেঁধে গানটি নিয়ে আসছেন।

দুর্গাপূজার আমেজ, উৎসবের আনন্দ ও ঢাকের তালের মেলবন্ধনে তৈরি হয়েছে গানটি। সংশ্লিষ্টরা আশা করছেন, পূজার দিনগুলোতে গানটি শ্রোতাদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করবে।

‘বাজে ঢোল’ গানটির কথা লিখেছেন গীতিকার রফিক মাহমুদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন এন ফরহাদ। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

গানটি প্রসঙ্গে ইবনাত সালমা বলেন, ‘দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর সুরের উৎসব। ‘বাজে ঢোল’ গানটির কথা ও সুর একেবারেই অন্যরকম। আকাশ সেনের সঙ্গে এটি আমার দ্বিতীয় গান। আশা করছি, শ্রোতাদের গানটি ভালো লাগবে।’

আকাশ সেন বলেন, ‘পূজার আমেজে শ্রোতারা যেমন গান শুনতে ভালোবাসেন, ‘বাজে ঢোল’ ঠিক তেমনই একটি জমজমাট গান। এন ফরহাদ ভাই দারুণ সংগীত পরিচালনা করেছেন। আশা করছি, আমাদের দুজনের এই গানটি পূজার আনন্দকে আরও বাড়িয়ে দেবে।’

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে খুব শিগগিরই বিশেষ মিউজিক ভিডিওসহ গানটি এপিটি মিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে একযোগে প্রকাশ করা হবে।

পূজার দিনগুলোতে প্যান্ডেলে প্যান্ডেলে ‘বাজে ঢোল’ গানটির তালে উৎসবের আমেজ আরও জমে উঠবে-এমন প্রত্যাশাই করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বরাবরই আলোচনায় থাকেন। সম্প্রতি এই অভিনেত্রী মন্তব্য করেছেন, দেশে অনেক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

লাইমলাইটের তীব্র আলো থেকে কিছুটা দূরে ছায়ার আস্তরণে ঢেকে গিয়েছিলেন তিনি। সংসার, সন্তান আর মাতৃত্বের

ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব

এক সময় দক্ষিণী সিনেমা দিয়ে পর্দায় রূপের জাদু ছড়ালেও বর্তমানে পুরো ভারতের দর্শককেই নিজের অভিনয়

ফের কন্যার মা হলেন দীপিকা

দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। ফের কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী। শনিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া?

বাড়ল বাস ভাড়া

ঘোষণার আগেই বাসে ১০-২০ টাকা বাড়তি ভাড়া আদায়

দুই মাসে ২ হাজার নার্স, দুই বছরে ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান

গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়বেন তরুণ বিএনপি নেতা ফিরোজ আলম মোল্লা

মিরকাদিমের ধবল গরু : ভবিষ্যতের জিনগত সম্পদ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি 

নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

এক দফার হুঁশিয়ারিতে হাত গুটিয়ে বসে থাকবে না বিএনপি: রিজভী

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ করায় চবি ছাত্রদল নেতাকে শোকজ

আশুলিয়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭ জন

দেশের খাতায় আজও অঙ্ক মেলে না