ই-পেপার সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

নকল ওষুধ চিনবেন যেভাবে

আমার বার্তা অনলাইন:
২৮ জুলাই ২০২৫, ১৭:৩৬

দেশে বছরে প্রায় ২৫ হাজার রকমের ওষুধ তৈরি হয়। এর মধ্যে মাত্র ৪ হাজার ওষুধ পরীক্ষা করে দেখার সামর্থ্য আছে সরকারের। ফলে বিপুল পরিমাণ ভেজাল, নকল বা নিম্নমানের ওষুধ বাজারে ছড়িয়ে পড়ছে দেশে।

আসল-নকল ওষুধ চেনার জন্য কিছু উপায় রয়েছে। পণ্যের প্যাকেজিং, লোগো, বারকোড, এবং সিলগুলো ভালোভাবে দেখে নিন। এছাড়া মেয়াদ উত্তীর্ণের তারিখ, ওয়েবসাইটে গিয়ে সিরিয়াল নম্বর মিলিয়ে নিতে পারেন।

ভেজাল বা নকল ওষুধ শনাক্তে সরকারের পাশাপাশি নাগরিকেরও দায়িত্ব রয়েছে। একজন নাগরিক যখন ওষুধ কিনতে যান তখন তিনি খুব সহজেই সেটি যাচাই করে নিতে পারেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পণ্য যাচাই-বাছাই করা ভোক্তার অধিকার। কেউ যাচাই-বাছাইয়ে বাধা দিলে তার শাস্তির বিধান রয়েছে।

মেডিকেল স্টোরে পাওয়া প্রতিটি ওষুধ আসল কি-না তার কোনো গ্যারান্টি নেই। নকল ওষুধ খেলে সেরে ওঠার পরিবর্তে নিজেদের আরও অসুস্থ করে তোলে রোগীরা। ওষুধের প্যাকেজিং দেখে মানুষ প্রায়শই প্রতারিত হয়। কারণ আজকাল নকল ওষুধও হুবহু আসল ওষুধের মতো দেখতে হয়। এমন পরিস্থিতিতে আসল এবং নকল ওষুধ সনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

নকল ওষুধ চেনার উপায় নিচে দেওয়া হলো-

প্যাকেজিং, তারিখ

নকল ও আসল ওষুধ সনাক্ত করার সবচেয়ে সহজ উপায় হল প্যাকেজিং মনোযোগ সহকারে দেখা। আসল ওষুধের প্যাকেজিং নিখুঁত অবস্থায় ও ব্র্যান্ডের লোগো সহ আসে। কিন্তু নকল ওষুধের প্যাকেজিংয়ের প্রিন্ট হালকা বা ঝাপসা হতে পারে। ব্র্যান্ডের লোগোটি দেখতে একটু অদ্ভুত বা বাঁকা লাগতে পারে। আসল ওষুধের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, ব্যাচ নম্বর এবং এমআরপি স্পষ্টভাবে লেখা থাকে।

কিউআর কোড

আসল ওষুধের গায়ে একটি হলোগ্রাম বা কিউআর কোড থাকে, যা স্ক্যান করে ওষুধের সত্যতা জানা যায়। এ জন্য আপনাকে আপনার মোবাইলের স্ক্যানার খুলে ওষুধে উপস্থিত কিউআর কোডটি স্ক্যান করতে হবে। এটি স্ক্যান করার সঙ্গে সঙ্গে ওষুধের সঙ্গে সম্পর্কিত মূল কোম্পানির নাম, উৎপাদনের তারিখ, ব্যাচ নম্বর এবং অন্যান্য বিবরণ আপনার ফোনে দেখতে পাবেন।

যদি স্ক্যান করার সময় কোনো তথ্য প্রদর্শিত না হয় বা ভুল বিবরণ প্রদর্শিত হয়, তাহলে বুঝতে হবে যে ওষুধটি নকল। আসল ওষুধের কিউআর কোড সর্বদা অ্যক্টিভ থাকে ও তাৎক্ষণিকভাবে তথ্য দেখিয়ে দেয়। যারা নকল ওষুধ তৈরি করেন, তারা হয় কিউআর কোড অ্যাড করেন না অথবা স্ক্যান করার সময় এটি কাজ করে না।

ওষুধের রং, আকার

ওষুধ কেনার পর বাড়িতে গিয়ে যখন সেটি খাবেন বা ব্যবহার করবেন তখন খেয়াল করুন, ওষুধের রং, আকার, গঠন নিয়ে কোনো সন্দেহ আছে কিনা। ওষুধের কোথাও কোনো ভাঙা অংশ রয়েছে কি না, গুঁড়ো ওষুধের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে দেয়া আছে কি না এসব ভাল করে দেখুন। সন্দেহ হলে সেটি এড়িয়ে চলুন।

ওষুধ শক্তি বা নরম কিনা

ওষুধটি যদি ক্রিস্টালের মতো হয় তাহলে আগের কেনা ওষুধের মতো শক্তি বা নরম কিনা দেখুন। ওষুধের ভেতরে কোথাও ফোলা অংশ বা দাগ থাকলে সেই ওষুধ এড়িয়ে চলতে হবে।

ওষুধের দাম কম বা বেশি

ওষুধের দাম আপনার কাছে অসম্ভব কম বা বেশি হলে সেটি সন্দেহের একটি কারণ। নকল বা ভেজাল ওষুধ আসল ওষুধ থেকে কম দামে বিক্রি হতে পারে। এমন সন্দেহ হলে সেই দোকান থেকে ওষুধ না কেনাই ভাল।

আমার বার্তা/এল/এমই

কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা এবং ওষুধ নিশ্চিতের দাবি

দেশে অসংক্রামক রোগে মৃতের মধ্যে ৭১ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ, অথচ সরকারের স্বাস্থ্য বাজেটের

বিয়ের প্রথম বছরেই ইচ্ছার বাইরে গর্ভবতী ৭৩ শতাংশ নারী

বিয়ের মাধ্যমে নতুন জীবনের শুরু হলেও বাংলাদেশের হাজারো নারীর জন্য সেই জীবন শুরু হচ্ছে নিয়ন্ত্রণ,

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) পাঁচজনের

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু