ই-পেপার সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

চিকিৎসকদের ওপর হামলা: ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

আমার বার্তা অনলাইন:
১১ এপ্রিল ২০২৬, ১৮:২৩

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় চার দফা দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইন্টার্ন ডক্টরস সোসাইটি-এর নেতারা।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি শেষে এই ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা।

ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। একইসঙ্গে ইন্টার্ন ডক্টরস সোসাইটির উদ্যোগে ঢামেকের ইন্টার্ন চিকিৎসকরা ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করেন।

কর্মবিরতি শেষে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভ শেষে তদন্ত কমিটি চিকিৎসকদের জানায়, ইন্টার্ন চিকিৎসকদের চার দফা দাবির অধিকাংশই তাদের সুপারিশে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইন্টার্ন চিকিৎসকরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে জানান, দ্রুত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জড়িতদের চিহ্নিত করে নাম পরিচয় প্রকাশ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, একই দিনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। যা সারাদেশে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে দেশব্যাপী সব ইন্টার্ন চিকিৎসকরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

এর আগে গত বুধবার (৮ এপ্রিল) হাসপাতালের জরুরি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে আসা কয়েকজন কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলা চালায়। এতে জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। পরে রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী প্রতিনিধি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। ওই রাতেই বৈঠক শেষে জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম চালু করা হয়।

আমার বার্তা/এমই

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশে ছড়িয়ে পড়েছে হাম

শুধু বাংলাদেশেই নয়, বর্তমানে বিশ্বের বহু উন্নত ও উন্নয়নশীল দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে অত্যন্ত সংক্রামক

হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আক্রান্ত দেড় হাজার ছাড়াল, ৬ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) দেশে

হটস্পট হিসাবে চিহ্নিত ৩০ উপজেলায় কমেছে হামের সংক্রমণ

সরকারের দ্রুত হামের টিকাদান কার্যক্রমের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। হটস্পট হিসেবে চিহ্নিত ১৮ জেলার

হাসপাতালগুলোর টেন্ডার দুর্নীতিতে কাউকে রেহাই দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালের টেন্ডার ব্যবস্থাপনা ঘিরে প্রভাব খাটানো বা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বার্সায় যাওয়া ভুল ছিল’, ক্ষমা চেয়ে আতলেতিকোকে গ্রিজমানের বিদায়

জ্বালানি খাতে সহায়তায় বাংলাদেশকে ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

হারানো ২৫ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে দিল পুলিশ

বড় বোনের হয়ে কারাগারে গিয়ে ধরা, আদালতে ফাঁস ‘আয়নাবাজি’ কাণ্ড

কোনো জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন, ঢাকার দুই সিটির মেয়র প্রার্থী ঘোষণা

পানি সংকট দিনদিন প্রকট আকার ধারণ করছে: স্থানীয় সরকার মন্ত্রী

শাপলা চত্বরের ঘটনায় ইসলামিক টিভি তাদের সব ভিডিও আলামত ট্রাইব্যুনালে দেবে

সাধারণ শিক্ষার সকল স্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

ঈদুল আজহায় রাজধানীর নিরাপত্তা-ট্রাফিক নিয়ে ডিএমপির সমন্বয় সভা

ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, তবে ২৫-২৬ মে খোলা থাকছে যেসব এলাকায়

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে জিও-লোকেশন মনিটরিং চালু হচ্ছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশ ৩৯০ রানে অলআউট, বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ

আন্তর্জাতিক মা ও সেবিকা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

‘রক্তপাতহীন’ স্থানীয় সরকার নির্বাচনে দলগুলোর সহযোগিতা চান সিইসি

আগামী অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

রাজস্বের বাইরে থাকা খাতগুলো এবার আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী

ইরানে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র

মুশফিকের রেকর্ড সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ধৈর্য ধরুন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী