ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

ভারতের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্য আরএসএস প্রধানের

তীব্র সমালোচনা করলেন রাহুল গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক:
১৫ জানুয়ারি ২০২৫, ১৮:৫৫

ভারতের স্বাধীনতা নিয়ে করা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের এক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীটির নেতা ‘১৯৪৭ সালে নয়, বরং অযোধ্যার রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিনই ভারত সত্যিকারের স্বাধীনতা পেয়েছে’ বলে মন্তব্য করায় এই সমালোচনা করেন রাহুল। তিনি বলেন, বিশ্বের অন্য কোনও দেশে এমন মন্তব্য করা হলে এতক্ষণে মোহন ভাগবতকে গ্রেপ্তার করা হতো।

বুধবার (১৫ জানুয়ারি) রাজধানী নয়াদিল্লিতে কংগ্রেসের নতুন সদরদপ্তরের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দিছেন রাহুল গান্ধী। এ সময় তিনি বলেন, ‘‘আমরা অত্যন্ত নির্দিষ্ট সময়ে দলের নতুন সদরদপ্তর পাচ্ছি। আমি মনে করি, এটা বেশ প্রতীকী যে গতকাল (মঙ্গলবার) আরএসএস প্রধান বলেছিলেন, ১৯৪৭ সালে ভারত কখনই স্বাধীনতা অর্জন করেনি। রাম মন্দির নির্মিত হওয়ার পরই ভারত সত্যিকারের স্বাধীনতা পেয়েছে। সংবিধান আমাদের স্বাধীনতার প্রতীক ছিল না।’’

রাহুল গান্ধী বলেন, ‘‘মোহন ভাগবত দুই-তিন দিন পরপর জাতিকে ভারতের স্বাধীনতা ও স্বাধীনতা আন্দোলন নিয়ে ঔদ্ধত্যের সঙ্গে নিজের ভাবনার কথা শোনাচ্ছেন। তিনি গতকাল যা বলেছেন, তা রাষ্ট্রদ্রোহিতা। কারণ তিনি বলছেন, সংবিধান অবৈধ। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য যা করা হয়েছে, তার সবই অবৈধ ছিল এবং এই কথা প্রকাশ্যে বলছেন তিনি। অন্য কোনও দেশে হলে তিনি এতক্ষণে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি হতেন।’’

‘‘১৯৪৭ সালে ভারত স্বাধীনতা পায়নি এটা বলা প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য অপমানজনক। এখন সময় এসেছে আমাদের এসব বাজে কথা শোনা ও বলা বন্ধ করব। কংগ্রেস দেশের মানুষকে সঙ্গে নিয়ে এই দেশ গড়ে তুলেছে। সংবিধানকে ভিত্তি করেই সেসব সফল করেছে।’’

গত সোমবার ইন্দোরে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাইকে জাতীয় দেবী অহিল্যা পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেন ভাগবত। সেখানে এক সমাবেশে ভাষণ দিতি গিয়ে তিনি বলেন, অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিনটিকে ‘‘প্রতিষ্ঠা দ্বাদশী’’ হিসাবে উদযাপন করা উচিত। কারণ এটিই ভারতের ‘‘সত্যিকারের স্বাধীনতাকে’’ তুলে ধরে।

মোহন ভাগবত বলেন, ১৯৪৭ সালের ১৫ আগস্ট রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিল ভারত। আমরা একটি সংবিধানও এনেছিলাম। কিন্তু এই সংবিধান মেনে দেশ চলেনি।

আরএসএস প্রধানের স্বাধীনতা নিয়ে করা মন্তব্যের রাহুল গান্ধী তীব্র সমালোচনা করলেও দেশটির কট্টর হিন্দুত্ববাদী এই সংগঠন বলেছে, সংঘপ্রধানের মন্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আরএসএস বলেছে, রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিনটিকে দেশবাসীর আত্মজাগরণের দিন হিসাবে তুলে ধরার কথা বলেছিলেন মোহন ভাগবত। -- সূত্র: এনডিটিভি

আমার বার্তা/এমই

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে তিনজন নিহত হওয়ার পর নিখোঁজ ২০ জন পর্বতারোহীর খোঁজে অভিযান চালাচ্ছে

ইরান সংঘাতে পারস্য উপসাগরে আটকা পড়েছে প্রায় ১৫০০ জাহাজ: আইএমও

ইরান কর্তৃক হরমুজ প্রণালি অবরোধের ফলে পারস্য উপসাগরে প্রায় ১ হাজার ৫০০ জাহাজ এবং তাদের

পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত ঘোষণা, মমতার ১৫ বছরের শাসনের অবসান

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা এবং রাজ্য মন্ত্রিসভা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাজ্য

ট্রাম্পের ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ অবৈধ: মার্কিন আদালত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে— এমন সব দেশের ওপর যে ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ আরোপ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের