ই-পেপার বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক নয়: সৌদি আরব

আমার বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সৌদি আরব ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তির জন্য ফিলিস্তিন রাষ্ট্রকে শর্ত হিসেবে রাখেনি। তবে এ কথা উড়িয়ে দিয়েছে রিয়াদ। সৌদি আরব আবারও স্পষ্ট করে বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রশ্নই ওঠে না।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যৌথ সংবাদ সম্মেলনের পর সৌদি আরব তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে। ট্রাম্প সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা দখল করতে চায় এবং ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নিয়ে সেখানে পুনর্গঠন চালাবে। পরে তা বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করা হবে।

পাল্টা জবাবে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ১৯৬৭ সালের আগের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রিয়াদের অবস্থান ‘অটল ও অবিচল’।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত সেপ্টেম্বরে দেওয়া এক ভাষণে বলেছিলেন, এই শর্ত পূরণ না হলে রিয়াদ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না।

যদিও বিবৃতিতে ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে এতে পরিষ্কার করা হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার বার্তা আগের মার্কিন প্রশাসনসহ বর্তমান প্রশাসনকেও জানানো হয়েছে।

তবে বিশ্লেষকদের একাংশ মনে করেন, সৌদি আরব এ নিয়ে প্রকাশ্যে কঠোর অবস্থান নিলেও মোহাম্মদ বিন সালমান গোপনে বেশ নমনীয়। তারা বলছেন, সৌদি আরব শুধু ফিলিস্তিন রাষ্ট্র গঠনের একটি ‘মূল নকশা’ চায়, তারপরই ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোতে পারে।

তবে গাজা যুদ্ধে ফিলিস্তিন ইস্যু আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্ব পাওয়ার পর, সৌদি আরব এখন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি ‘অপরিবর্তনীয় ও নিশ্চিত পথ’ চাচ্ছে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।

আমার বার্তা/জেএইচ

কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে জেতার পর ব্যাপক সহিংসতা শুরু করেছেন বিজেপির কর্মী সমর্থকরা। তারা তৃণমূল

ক্ষমতার সিঁড়ি যখন বিজেপি: যেভাবে ‘দিদি’ মমতাসহ ৬ মুখ্যমন্ত্রীর পতন

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির হাতে ধরাশায়ী হয়েছেন রাজ্যের ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাধ্যমে তাঁত ১৫

ইরানে সামরিক অভিযান সমাপ্ত: মার্কো রুবিও

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামের যে সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র, তা

যুদ্ধবিরতি উপেক্ষা করে ইউক্রেনে রুশ হামলায় নিহত ২৬ জন

যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা

বটতলায় বসেই সারাদেশের স্বাদ, ইবিতে ‘বাংলাদেশী উৎসব’

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও উন্নয়নে সমন্বিত ভূমিকা রাখব: মন্ত্রী দীপেন দেওয়ান

পাইকারিতে ১৭ থেকে ২১ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির

মেডিকেল-ইঞ্জিনিয়ারিং-নার্সিং শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে সরকার

বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারত্ব জোরদারের অঙ্গীকার

হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না-মুনকি

অবৈধভাবে গ্যাস সংযোগ পুনঃস্থাপনের সময় আটক, মামলা দায়ের তিতাসের

শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মন্ডল

মধ্যপ্রাচ্য সংকটের আড়াই মাস পর চট্টগ্রামে পৌঁছাল তেলবাহী জাহাজ

শিক্ষার্থীদের গবেষণায় সহায়ক পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড উদ্বোধন

বিনিয়োগে বড় বাধা সরকারি সংস্থাগুলোর ধীরগতি: মির্জা ফখরুল

১০ হাজার অস্ত্র উদ্ধার ও বাজেয়াপ্ত করতে ডিসিদের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতার সিঁড়ি যখন বিজেপি: যেভাবে ‘দিদি’ মমতাসহ ৬ মুখ্যমন্ত্রীর পতন

শিক্ষা ব্যবস্থাকে মূল্যবোধ বা মানসম্পন্ন শিক্ষার ভিত্তিক করতে চাই: শিক্ষামন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময়ের মামলা যাচাই হবে, তালিকা দেওয়ার নির্দেশ

জেলা প্রশাসকদের একগুচ্ছ নির্দেশনা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নাহিদ রানাকে বাংলাদেশের সম্পদ বললেন শাহিন আফ্রিদি