ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

যুদ্ধের অবসান ঘটাতে পুতিনের সাথে দেখা করতে প্রস্তুত: জেলেনস্কি

আমার বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশে চলমান সংঘাতের অবসান ঘটাতে রাজনৈতিক ও কূটনৈতিক উপায় নিয়ে আলোচনা করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার বিষয়ে তার প্রস্তুত থাকার কথা ব্যক্ত করেছেন।

ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ইবিআরডি) এর প্রেসিডেন্ট ওডিল রেনাউড-বাসোর সাথে বৈঠকের পর কিয়েভে এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

এসময় যুদ্ধ শেষ করার বিষয়ে পুতিন “কথা বলতে ভয় পান” বলেও দাবি করেন জেলেনস্কি। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

ওডিল রেনাউড-বাসোর সাথে বৈঠকের পর বৃম্পতিবার কিয়েভে ওই সংবাদ সম্মেলনে জেলেনস্কি দাবি করেন, “মার্কিন প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্প এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বিশ্বাস করে, রাশিয়া ছাড়া, পুতিনকে ছাড়া কূটনীতি অসম্ভব। তাই আমি বলেছিলাম, এই যুদ্ধ কীভাবে আমাদের জন্য শেষ হবে সে বিষয়ে একমত হতে পারলে আমি (তার সাথে দেখা করতে) প্রস্তুত। আমরা কূটনীতির জন্য প্রস্তুত, এখানে আমার কোনও সমস্যা নেই। সমস্যাটি হলো- আমার কাছে মনে হচ্ছে পুতিন মূলত যুদ্ধের অবসানের কথা বলতে ভয় পাচ্ছেন।”

ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট থাকাকালে দেশটির সঙ্গে শান্তি আলোচনা নিষিদ্ধ করে ইউক্রেন ২০২২ সালে একটি ডিক্রি জারি করেছিল এবং জেলেনস্কি নিজেই সে বছর ওই ডিক্রিতে স্বাক্ষর করেছিলেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে ইউক্রেনীয় এই প্রেসিডেন্ট দাবি করেন, এই নিষেধাজ্ঞা তার জন্য প্রযোজ্য নয়।

ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন পরিকল্পনা সম্পর্কে মিডিয়া রিপোর্টের বিষয়ে জেলেনস্কি বলেন: “আমি নিশ্চিত, আমাদের দল (মার্কিন-ইউক্রেন) একসাথে কাজ করবে। অন্য কোনও পরিকল্পনা থাকতে পারে না।”

তিনি আরও জোর দিয়ে বলেন, শান্তি পরিকল্পনাসহ ওয়াশিংটনের সাথে আনুষ্ঠানিক যোগাযোগের দিকে নজর রাখছে কিয়েভ। এছাগা রেনড-বাসোর সাথে বৈঠকের বিষয়ে জেলেনস্কি বলেন, তারা ইউক্রেনে ইইউয়ের আর্থিক সহায়তা নিয়ে আলোচনা করেছেন।

অন্যদিকে ইবিআরডি প্রেসিডেন্ট বলেছেন, তার নেতৃত্বাধীন ব্যাংক ২০২২ সাল থেকে ইউক্রেনকে ৬.৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের আর্থিক সহায়তা প্রদান করেছে এবং জ্বালানি ও বেসরকারিখাতে বিনিয়োগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে।

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু