ই-পেপার মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে একাট্টা হয়ে লড়াইয়ের প্রতিশ্রুতি নেতানিয়াহু-রুবিওর

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সমর্থনে মধ্যপ্রাচ্যে তথা ইরানের বিরুদ্ধে লড়াই সম্পন্ন করবে।

জেরুজালেম সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে রোববার (১৬ ফেব্রুয়ারি) এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর জেরুজালেম পোস্টের।

নেতানিয়াহু বলেন, গত ১৬ মাসে ইসরায়েল ইরানের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শক্তিশালী আঘাত হেনেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে এবং আমেরিকার অবিচল সমর্থনে, আমি নিশ্চিত যে, আমরা এই কাজ শেষ করতে পারব।

তিনি আরও বলেন, ইসরায়েল এবং আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের হুমকির মোকাবিলা করছে।

তার এই মন্তব্য ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কাও দেখা দিচ্ছে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বলেন, ‘ইরানকে পারমাণবিক ক্ষমতাধর হতে দেওয়া যাবে না।’

সংবাদ সম্মেলনে রুবিও জানান, তিনি নেতানিয়াহুর সঙ্গে একমত যে, ইরান মধ্যপ্রাচ্যের ‘সবচেয়ে বড় অস্থিতিশীলতার উৎস’।

এর আগে মার্কো রুবিও ও নেতানিয়াহুর মধ্যকার বৈঠকে গাজা, ইরান ও লেবাননে চলমান যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নেতানিয়াহু বলেন, গাজা ইস্যুতে আমরা এবং প্রেসিডেন্ট ট্রাম্প সম্পূর্ণ সমন্বয়ের মাধ্যমে কাজ করছি।

বর্তমানে ইসরায়েল ও হামাসের মধ্যে ১৫ মাসের যুদ্ধের পর একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। রুবিওর সফরের সময় ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গাজায় আটক থাকা আরও ৬ জীবিত বন্দিকে মুক্ত করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

রুবিও গত শনিবার রাতেই তেলআবিবে পৌঁছান, যা তার প্রথম মধ্যপ্রাচ্য সফর। এ সফরের অংশ হিসেবে তিনি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ার পর ১৩-১৮ ফেব্রুয়ারির মধ্যে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরব সফর করবেন।

বন্দিবিনিময় চুক্তির আওতায় গত শনিবারই মুক্তি পেয়েছেন সাশা ট্রুপানোভ, সাগুই ডেকেল চেন ও আইয়ার হর্ন নামের তিন ইসরায়েলি জিম্মি।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন যে, শনিবার সন্ধ্যা ৭টার মধ্যে (ইসরায়েলি সময়) বন্দিরা মুক্ত না হলে, যুক্তরাষ্ট্র নেতানিয়াহুর যেকোনো সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দেবে।

আমার বার্তা/জেএইচ

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিলো ইরান

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। এতে প্রাথমিকভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা বলা হয়েছে।

মালিতে দেশজুড়ে হামলা, প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারা নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে দেশজুড়ে সমন্বিত হামলায় নিহত হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারা। রোববার (২৬ এপ্রিল)

ইরান যুদ্ধে আমিরাতকে রক্ষায় আয়রন ডোম ও সেনা পাঠিয়েছিল ইসরায়েল

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) রক্ষায় সেখানে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

বিশ্বের সামনে মুক্তিযুদ্ধের বিভীষিকা তুলে ধরা আলোকচিত্রী রঘু রাই আর নেই

ভারতের অন্যতম খ্যাতিমান আলোকচিত্রী রঘু রাই আজ রোববার নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তাঁর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা আন্দোলন করেছি, তারপর স্বৈরাচার বিতাড়িত হয়েছে: তারেক রহমান

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করতে চায় সুইজারল্যান্ড

সিলেটের পর এবার কুড়িগ্রামে বিস্তৃত নাদিরার নারী উন্নয়ন প্রকল্প

শিক্ষা-প্রযুক্তিতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান

কৃষক-জেলেদের সুরক্ষায় বজ্রপাত প্রতিরোধে জোর দিচ্ছে সরকার

বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক সব সময় বন্ধুত্বপূর্ণ: স্পিকার

দুই বাংলাদেশি হত্যাকাণ্ডের বিষয় উল্লেখ করে সুষ্ঠু বিচারের আশা

পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

চুরির ঘটনায় সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক বরখাস্ত

মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করব: প্রধানমন্ত্রী

দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিয়োগ

শিক্ষার মানোন্নয়নে তুরস্ক-মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর

কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে: সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল রণক্ষেত্র, আহত ৪

প্রথম টি-টোয়েন্টি: নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ

কোনো ছাড় নয়, মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য: চিফ হুইপ

গণভোট-জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হাইকোর্টের নির্দেশ