ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ট্রাম্পের শুল্ক নিয়ে এশিয়ার সংযত প্রতিক্রিয়া, পাল্টা ব্যবস্থা ইউরোপের

আমার বার্তা অনলাইন:
১২ মার্চ ২০২৫, ১৬:৫৫
ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সব দেশের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বিরুদ্ধে এশিয়ার বড় অর্থনীতির দেশগুলো সতর্ক ও সংযত প্রতিক্রিয়া জানালেও কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে ইউরোপ ও অস্ট্রেলিয়া। বিশেষ করে, উল্টো শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

অস্ট্রেলিয়া এই সিদ্ধান্তকে হতাশাজনক বলে অভিহিত করেছে, যেখানে চীন ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। আর সমঝোতার জন্য আলোচনার উদ্দেশ্যে ওয়াশিংটনে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। সিউলের মতো কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমঝোতার চেষ্টা চালাচ্ছে

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক সংবাদ সম্মেলনে বলেন, বন্ধুপ্রতীম দেশগুলোকে এমন পদক্ষেপ নেওয়া উচিত যা পারস্পরিক সম্পর্ককে শক্তিশালী করে, দুর্বল নয়। এটি বন্ধুত্বপূর্ণ আচরণ নয়।

প্রথম মেয়াদে ট্রাম্প প্রশাসন অস্ট্রেলিয়াকে শুল্ক থেকে অব্যাহতি দিয়েছিল, কিন্তু এবার সেই সুযোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। ফেব্রুয়ারিতে ট্রাম্প ও আলবানিজের ফোনালাপে ট্রাম্প সম্ভাব্য ছাড় দেওয়ার ইঙ্গিত দিলেও, শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্ট বিষয়টি বিবেচনা করেছেন ও ছাড় দেওয়ার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছেন। কোনো দেশই ছাড় পাবে না। ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে উৎপাদনকারীরা যদি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে পণ্য উৎপাদন করে, তাহলেই সুবিধা মিলবে।

তবে আলবানিজ বলেন, এই শুল্কের সরাসরি প্রভাব অস্ট্রেলিয়ার অর্থনীতির ওপর তেমন গুরুতর নয়, কারণ দেশটির মার্কিন বাজারে ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানি মোট রপ্তানির শূন্য দশমিক ২ শতাংশেরও কম।

জাপান ও দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক প্রচেষ্টা

জানা গেছে, ট্রাম্পের এই শুল্ক থেকে ছাড় পাওয়ার চেষ্টা করেছিল বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ জাপান। কিন্তু তাদের বাণিজ্যমন্ত্রী ইয়োজি মুটোর আলোচনার পরেও কোনো সমাধান পাওয়া যায়নি।

এদিকে, দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রণালয় জরুরি বৈঠক করেছে ও মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য উচ্চপর্যায়ের কূটনীতিক চেয়ং ইন-কিয়ো ওয়াশিংটন যাচ্ছেন। মন্ত্রণালয় বলেছে, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আস্থার ভিত্তিতে আলোচনা চালিয়ে যাব ও শিল্প খাতের ক্ষতি কমাতে সর্বোচ্চ চেষ্টা করব।

ইউরোপের কঠোর প্রতিক্রিয়া ও পাল্টা ব্যবস্থা

এশিয়া যখন কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমাধানের চেষ্টা করছে, তখন ইউরোপ সরাসরি পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত সরবরাহ শৃঙ্খলা ব্যাহত করবে, অনিশ্চয়তা বাড়াবে, কর্মসংস্থানের ক্ষতি করবে ও মূল্যস্ফীতি বাড়াবে।

ইইউ জানিয়েছে, আগামী মাস থেকে ২ হাজার ৮০০ কোটি ডলার মূল্যের মার্কিন পণ্যে শুল্ক আরোপ করবে। এটিতে তারা ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ‘শক্তিশালী কিন্তু সুষম প্রতিক্রিয়া’ হিসেবে বিবেচনা করছে।

চীনের হুঁশিয়ারি

এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিজেদের স্বার্থ রক্ষার জন্য তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। দেশটি এরই মধ্যে বেশ কয়েকটি ক্ষেত্রে বাণিজ্য প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছে, যা নতুন বাণিজ্য যুদ্ধের ইঙ্গিত দিতে পারে। -- সূত্র: নিক্কেই এশিয়া

আমার বার্তা/এমই

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে অবশেষে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা থেকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ুর রাজ্য সরকার গঠন ও মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের দায়িত্ব গ্রহণ নিয়ে কয়েকদিন ধরে

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন আঞ্চলিক জোট সার্ক ব্যর্থ ও অকার্যকর হওয়ায় তারা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা