ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আমার বার্তা অনলাইন
২৭ মার্চ ২০২৫, ১১:১২
আপডেট  : ২৭ মার্চ ২০২৫, ১১:১৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ নতুন আমদানি কর আরোপের কথা ঘোষণা করেছেন। নতুন এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধকে আরও বিস্তৃত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রাম্প বলেছেন, সর্বশেষ ঘোষিত এই শুল্ক আগামী ২ এপ্রিল থেকে কার্যকর হবে এবং পরের দিন থেকে যানবাহন আমদানিকারী ব্যবসার ওপর শুল্ক আরোপ শুরু হবে। অন্যদিকে যন্ত্রাংশের ওপর শুল্ক মে মাসে বা তার পরে শুরু হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এদিকে শুল্কারোপের এই ঘোষণা দিয়ে মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট দাবি করেছেন, এই পদক্ষেপের ফলে গাড়ি শিল্পের “অসাধারণ প্রবৃদ্ধি” ঘটবে। একইসঙ্গে এটি যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান এবং বিনিয়োগকে আরও উৎসাহিত করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য পরিমাণে গাড়ি উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে, দাম বৃদ্ধি পাবে এবং মিত্রদের সাথে সম্পর্কের টানাপোড়েন দেখা দেবে। গত বছর যুক্তরাষ্ট্র প্রায় ৮০ লাখ গাড়ি আমদানি করেছে, যা বাণিজ্যে প্রায় ২৪০ বিলিয়ন মার্কিন ডলার এবং মোট গাড়ি বিক্রয়ের প্রায় অর্ধেক।

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রে গাড়ির শীর্ষ বিদেশি সরবরাহকারী হচ্ছে মেক্সিকো। তার পরেই রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা এবং জার্মানি। ট্রাম্পের সর্বশেষ পদক্ষেপ বিশ্বব্যাপী গাড়ি বাণিজ্য এবং সরবরাহ শৃঙ্খলকে ভেঙে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে অনেক মার্কিন গাড়ি কোম্পানি মেক্সিকো এবং কানাডায়ও তাদের কর্মকাণ্ড পরিচালনা করে, যা এই তিন দেশের মধ্যে দীর্ঘস্থায়ী মুক্ত বাণিজ্য চুক্তির শর্তাবলীর অধীনে প্রতিষ্ঠিত। হোয়াইট হাউস জানিয়েছে, এই আদেশ কেবল প্রস্তুত গাড়ির ক্ষেত্রেই নয়, গাড়ির যন্ত্রাংশের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যা প্রায়শই অন্যান্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে সংযোজনের আগে পাঠানো হয়।

এমন অবস্থায় বুধবার জেনারেল মোটরসের শেয়ার প্রায় ৩ শতাংশ কমে গেছে। এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল, তার পথ পরিবর্তন করার কোনও সম্ভাবনা আছে কিনা। জবাবে ট্রাম্প বলেন, “না। এটি স্থায়ী।”

তিনি আরও বলেন, “আপনি যদি যুক্তরাষ্ট্রে আপনার গাড়ি তৈরি করেন তবে কোনও শুল্ক নেই।”

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, ট্রাম্পের ঘোষিত শুল্কের প্রতিক্রিয়ায় তার সরকার “সমস্ত বিকল্পই টেবিলে রাখবে”। মূলত জাপান বেশ কয়েকটি প্রধান মোটরগাড়ি শিল্পের জায়ান্টদের আবাসস্থল এবং পূর্ব এশিয়ার এই দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গাড়ি রপ্তানিকারক দেশ।

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে অবশেষে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা থেকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ুর রাজ্য সরকার গঠন ও মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের দায়িত্ব গ্রহণ নিয়ে কয়েকদিন ধরে

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন আঞ্চলিক জোট সার্ক ব্যর্থ ও অকার্যকর হওয়ায় তারা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা