ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

ভারতে অ্যাপলের কারখানা তৈরির বিরোধীতা ট্রাম্পের

আমার বার্তা অনলাইন:
১৫ মে ২০২৫, ১৬:৪৩

চীনের ওপর যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ শুল্ক আরোপ এবং বেইজিং থেকে নির্ভরশীলতা কমাতে ভারতে আরও কারখানা তৈরির পরিকল্পনা করছে আইফোন ও ম্যাকবুক নির্মাতা অ্যাপল। তবে তাদের এ পরিকল্পনার বিরোধীতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৫ মে) কাতারের রাজধানী দোহায় একটি বাণিজ্যিক সম্মেলনে অ্যাপলের সিইও টিম কুকের উদ্দেশে ট্রম্প বলেন, “আমি আপনাকে সহায়তা করছি এবং আপনি ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন। কিন্তু আমি শুনেছি আপনি ভারতে কারখানা তৈরি করছেন। আমি চাই না ভারতে আপনি কারখানা বানান।”

তিনি আরও বলেন, “যদি আপনি ভারতকে সহায়তা করতে চান। ঠিক আছে। কিন্তু সেখানে (আমাদের পণ্য) বিক্রি করার খুবই কঠিন। কারণ তারা উচ্চ শুল্ক আরোপ করে রেখেছে।”

ট্রাম্প তখন দাবি করেন, ভারত তাদের প্রস্তাব দিয়েছে মার্কিন পণ্যের ওপর তারা সব ধরনের শুল্ক তুলে দেবে। তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে ভারত এ ধরনের কোনো প্রস্তাব এখনো দেয়নি। ট্রাম্প বলেন, “তারা আমাদের চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে কোনো শুল্ক থাকবে না। আমরা চীনে থাকা অ্যাপলের কারখানাকে বহু বছর সহযোগিতা করেছি। কিন্তু আমরা চাই না আপনারা ভারতে কারখানা তৈরি করুন। ভারত নিজের ভালো নিজে দেখবে।”

এদিকে ট্রাম্প এমন সময় এ মন্তব্য করলেন যখন অ্যাপল চীন থেকে তাদের কিছু কারখানা সরিয়ে ভারতে নিয়ে আসার পরিকল্পনা করছে। অ্যাপলের সিইও টিম কুক সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্রে যেসব আইফোন বিক্রি করা হবে সেগুলোর বেশিরভাগ ভারতে উৎপাদন করা হবে। বর্তমানে ভারতে অ্যাপলের তিনটি কারখাানা রয়েছে : দুটি তামিলনাড়ুতে, একটি কর্ণাটকে। এরমধ্যে একটি কারখানা পরিচালনা করে ফক্সকন। আর দুটি চালায় টাটা গ্রুপ। ভারতে আরও দুটি কারখানা তৈরির পরিকল্পনা চলছে। গত বছর ভারত থেকে ২২ বিলিয়ন ডলার সমমূল্যের আইফোন উৎপাদন করে অ্যাপল। যা এর আগের বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি ছিল। -- সূত্র: এনডিটিভি

আমার বার্তা/এমই

ইরান যুদ্ধের প্রভাব: তেল ঘাটতি থেকে বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা

ইরান যুদ্ধের এক মাস পেরোতেই বিশ্বজুড়ে জ্বালানি তেলের ঘাটতি আরও বড় এক সংকটে রূপ নিতে

ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৫ জন

ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অন্তত ১৫ জন

ইরানে বিধ্বস্ত বিমানের ক্রুকে জীবিত উদ্ধার করে নিয়ে গেছে মার্কিন সেনারা

ইরানে বিধ্বস্ত হওয়া এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে জীবিত উদ্ধার করে ইরান থেকে বের করে নিয়ে

ইরানে স্থল অভিযানে শীর্ষ জেনারেলদের আপত্তি, নজিরবিহীন সংকট যুক্তরাষ্ট্রে

ইরানের বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালাতে মার্কিন সামরিক বাহিনীকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্দেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের প্রভাব: তেল ঘাটতি থেকে বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা

আজ থেকে নতুন সময়ে অফিস-ব্যাংক, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ওয়াসিমসহ ৬ হত্যা: ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ দাখিল

‘বোর্ড পরিচালকরা চেয়েছিল বাংলাদেশ বিশ্বকাপ খেলুক’

সাকিবের ফেরা আটকে আছে ‘যদি-কিন্তু’র হিসাবে

শেরপুর-৩ উপনির্বাচন : বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৫ জন

৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে হামের টিকাদান শুরু

ইরানে বিধ্বস্ত বিমানের ক্রুকে জীবিত উদ্ধার করে নিয়ে গেছে মার্কিন সেনারা

বিসিবি পরিচালকদের পদত্যাগের হিড়িক চলছে, এক রাতে পদ ছাড়লেন তিনজন

মিরাজ ও লিটনের মেয়াদ বাড়াল বিসিবি, কোচিং প্যানেলে রফিক

প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

দেশে ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির সুযোগ নেই: ফখরুল

৫ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

যুবকদের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান: এআরএবি সভাপতি

দেশকে স্বনির্ভর করা আমাদের নতুন অঙ্গীকার: পানিসম্পদ মন্ত্রী

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮, আহত ৯১২: এইচআরএসএস

ইরানে স্থল অভিযানে শীর্ষ জেনারেলদের আপত্তি, নজিরবিহীন সংকট যুক্তরাষ্ট্রে

এবার নবর্ষের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে করা হবে: সংস্কৃতিমন্ত্রী